একটি প্রজাপতি ও দুষ্টু ইঁদুরের আর্ট (১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)
আসসালামুআলাইকুম সবাইকে । আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
টম এন্ড জেরি কার্টুন আমরা সবাই দেখেছি। এই কার্টুনে জেরি দুষ্টু হলেও আমরা কিন্তু সবাই জেরিকেই পছন্দ করি। জেরিকে অনেক কিউট লাগে আমার কাছে। তাই আজকে আমি জেরির মত একটি দুষ্টু ইঁদুর এঁকেছি। দুষ্টু ইঁদুরকে মিষ্টি করার জন্য সাথে একটি সুন্দর প্রজাপতি এঁকেছি।ঈদুরটি প্রজাপতি কে ছুঁয়ে আছে। ইদুর এবং প্ৰজাপতির ছবিটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে শুরু করি আমি কিভাবে এঁকেছি তার প্রতিটি ধাপ দেখিয়ে দিচ্ছি ছবির মাধ্যমে।
প্রয়োজনীয় উপকরণ
একটি সাদা খাতা
একটি পেন্সিল
একটি কালো কলম
একটি রাবার
একটি কম্পাস
প্রথমে আমি কম্পাস দিয়ে একটি বৃত্ত এঁকে নিয়েছি।
আমি ইঁদুরটির মুখ এঁকে নিয়েছি। তার পরে ইঁদুরটির কান দুটো এঁকেছি।
এখন ইঁদুরটির শরীর এবং একটি পা এঁকে নিয়েছে।
এখন ইঁদুরটির আরেকটি পা এবং হাত দুটো এঁকে নিয়েছি। তারপর ইঁদুরের চোখ এবং নাক এঁকে নিয়েছে।
প্রজাপতির শরীর এঁকে নিয়েছি। তারপর প্রজাপতির পাখা এঁকেছি।
এখন ইঁদুরের লেজ এঁকেছি এবং পেন্সিল দিয়ে একটু ঘষে নিয়েছি।
প্রথমে প্রজাপতিটিকে কলম দিয়ে কালো করেছি, তারপর ইঁদুরটিকে কলম দিয়ে কালো করে দিয়েছি।
ইঁদুরের লেজটিকে কালো রং করে দিয়েছি এবং প্রজাপতির মধ্যে আড়াআড়ি করে কালো ডিজাইন করে দিয়েছি।
এবার প্রজাপতির পাখায় ডিজাইনগুলো করে নিয়েছে।
এভাবেই আমার তৈরী হয়ে গেল পেন্সিল দিয়ে প্রজাপতি এবং ইঁদুরের আর্ট। আশা করি আপনাদের সকলের আমার আজকের ব্লগ টি ভালো লাগবে। সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ
@tania
| Photography | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
আমি তানিয়া।। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত । আমার দুটি ছেলে আছে। আমার শখ শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।
একটি প্রজাপতি ও দুষ্টু ইঁদুরের আর্ট অনেক সুন্দর ভাবে আপনি অঙ্কন করেছেন। আমার সবথেকে ভালো লাগলো ইঁদুরটি। খুব সুন্দর ভাবে তৈরি করেছেন। প্রজাপতি টাও খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে এবং আপনি খুব সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন। এক কথায় অসাধারন ছিল আপু।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
উপরআপনি খুব দক্ষতার সাথে চিত্রকর্মটি এঁকেছেন। আপনার ধন্যবাদ দিতে হয়। আপনি ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
কিসের দাঁত ভাইয়া? বুঝলাম না। যায় হোক ধন্যবাদ।
এখন দেখেন। আসলে আমি খেয়াল করি নাই।
প্রজাপতি ও দুষ্টু ইঁদুরের আর্ট এক কথায় অসম্ভব সুন্দর লাগছে দেখতে। এই ধরনের আর্ট গুলো রঙ করা ছাড়াই বেশ ভালো লাগে। দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল প্রজাপ্রতি ও দুষ্ট ইদুর। শুভকামনা রইল
ধন্যবাদ ভাইয়া।
একটি প্রজাপতি ও দুষ্টু ইঁদুরের আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি খুবই সুন্দর ভাবে এই আর্টটি করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার জন্যও শুভকামনা রইলো ভাইয়া।
ওয়াও আপু,অসাধারণ সুন্দর একটি ড্রয়িং আপনি এঁকেছেন।প্রজাপতি এবং দুষ্টু একটি ইঁদুরেল ড্রয়িং দেখে আমার খুবই ভালো লেগেছে।ইঁদুর সবসময় দুষ্টু থাকে তাই ইদুরে নাম লেখার আগে দুষ্টুটা লিখতে হয়। যাইহোক আপু আপনার ড্রয়িং টি অসাধারণ সুন্দর নিখুঁত ভাব এঁকেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু
ধন্যবাদ আপু আপনাকে।
খুব মিষ্টি হয়েছে আপনার চিত্রটা। আর এত সুন্দরভাবে প্রত্যেকটা ধাপ আপনি পরিবেশন করেছেন, যে আকাটা আমাদের সামনে খুব সহজভাবে ভেসে উঠেছে। অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটা চিত্র অঙ্কন করে আমাদের উপহার দেয়ার জন্য।
ধন্যবাদ ভাই আপনাকে।
মিষ্টি একটা কাজ। দেখেই মন ভালো হয়ে যায় এমন একটা ব্যাপার। ইদুর এত কিউট হলে সবাই ব্যাগে করে নিয়ে ঘুরবে। হিহিহিহি। শুভেচ্ছা রইলো দিদি
টম এন্ড জেরি কার্টুনের জেরি কে যতটা কিউট লাগে বাস্তবে ইঁদুরদের কেও যদি এমন লাগতো তাহলে তো কথাই ছিল না। কিন্তু বাস্তবের ইঁদুর দেখলে তো ঘিন্না লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
একটি প্রজাপতি ও দুষ্টু ইঁদুরের আর্ট অসাধারণ হয়েছে আপু। দুষ্টু ইঁদুরটিকে দেখতে অনেক মিষ্টি লাগছে। ধন্যবাদ আপনাকে দারুন একটি চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ আপু।
অও,এই ধরনের আর্টগুলি দেখতে আমার খুব ভালো লাগে।দুষ্ট ইঁদুর ও প্রজাপতির ছবিটি অনেক সুন্দর হয়েছে।প্রতিটি ধাপ দারুণ ভাবে তুলে ধরেছেন।ধন্যবাদ আপু।