আমার লেখা গল্প "যমজ বোন" পর্ব ২

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম "যমজ বোন" গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। এই গল্পটি লেখতে আমার কাছেই খুবই ভালো লাগছে। যদিও নাম নিয়ে মাঝেমধ্যেই গুলিয়ে ফেলছি তারপরও চেষ্টা করছি ঠিকভাবে লেখার। কোন জায়গায় ভুল হলে অবশ্যই জানাবেন। যেহেতু নতুন নতুন গল্প লিখছি তাই অভিজ্ঞতা কম। আশা করি আজকের পর্বটিও আপনাদের ভালো লাগবে।


twins-1896104_1280.jpg
Link


যমজ বোন


হৃদয় দেখতে খুবই সুদর্শন এবং পড়ালেখা অনেক ভালো। ডিপার্টমেন্টের টিচাররা তাকে যেমন পছন্দ করে তেমনি অনেক মেয়ে হৃদয়ের জন্য পাগল। কিন্তু হৃদয় তো মনে মনে রিতাকে ভালোবেসে ফেলেছে। সে কলেজে আসলেই চুপি চুপি রিতাকে দেখতে থাকে। এই বিষয়টি মিতার চোখে পড়ে। কিন্তু দুজন পাশাপাশি থাকাতে মিতা বুঝতে পারে না যে হৃদয় আসলে কাকে দেখছে। মিতা মনে মনে ভাবে হৃদয় হয়তো তাকে দেখছে। হৃদয়কে মিতারও খুব ভালো লেগে যায়।

রিতাকে টিচাররা অনেক পছন্দ করে মিতা বিষয়টি খেয়াল করে। রিতা চুপচাপ শান্ত শিষ্ট থাকার কারণেই টিচাররা তাকে পছন্দ করে। তা না হলে তো তাকেও পছন্দ করতো। পড়ালেখায় তো সেও ভালো। মিতা মনে ভাবে যে সেও রিতার মত হবে। তাহলে টিচাররা তাকেও পছন্দ করবে।

বেশ কিছুদিন ধরে মিতা রিতার মত হওয়ার চেষ্টা করছে। কিন্তু কিছুতেই পেরে উঠছে না। এত সহজে কি নিজের স্বভাব পরিবর্তন করা যায়। কারণ সে চুপচাপ একদমই থাকতে পারে না। এরই মাঝে হঠাৎ একদিন রিতা কিছুটা অসুস্থ হয়ে যায়। সেজন্য তাকে কলেজে আসা বন্ধ করতে হয়। এই ফাকে মিতার মাথায় একটি দুষ্টুমির বুদ্ধি আসে। সে মনে মনে ভাবে রিতা যতদিন ক্লাসে আসবে না ততদিন আমি সবার কাছে রিতা সেজে থাকবো। দেখি কি হয়।

পরদিন মিতা ক্লাসে যাওয়ার পর খুবই চুপচাপ থাকার চেষ্টা করছে। কিন্তু তারপরও মাঝেমধ্যে দুরন্তপনা বেরিয়ে আসে। এরই মাঝে হৃদয় সিদ্ধান্ত নেয় যে সে রিতাকে প্রপোজ করবে। তাই সে মিতাকে রিতা মনে করে ডাকে এবং তার মনের কথা তাকে খুলে বলে। দুজনে যেহেতু দেখতে একই রকম সেজন্য নাম নিয়ে হৃদয় একটু কনফিউশনে ছিল। কিন্তু মিতা যখন চুপচাপ রিতার মত অভিনয় করছিলো তখন হৃদয় ভেবে নেয় যে ওই হয়তো রিতা।

হৃদয় মিতার কাছে আসে এবং মিতাকে প্রপোজ করে। হৃদয় মিতাকে প্রপোজ করাতে মিতা খুবই খুশি হয়। কারণ তার এতদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তাকে কিছু বলতে হয়নি হৃদয়ও তাকে ভালোবাসে। সেজন্য হৃদয়ের প্রপোজ করার সঙ্গে সঙ্গে সে একটা হাসি দিয়ে চলে যায় আর কিছু জানায় না। হৃদয়ের আর বুঝতে বাকি থাকে না যে মিতাও তাকে পছন্দ করে।


হৃদয়তো মিতাকে রিতা ভেবে প্রপোজ করে ফেললো। এখন কি হবে জানতে হলে অবশ্যই পরবর্তী পর্বে সাথে থাকবেন। খুব দ্রুতই পরবর্তী পর্ব নিয়ে হাজির হবো। সময় নিয়ে গল্পটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।


ধন্যবাদ

@tania

আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

গত পর্ব পড়ে এটাই ভেবেছিলাম যে, হৃদয় মিতাকে রিতা ভেবে প্রপোজ করে ফেলবে। যেটা ভেবেছি অবশেষে সেটাই সত্যি হলো। রিতা অসুস্থ থাকায় মিতার মনের আশা পূরণ হয়ে গেল। আসলে স্বভাব পরিবর্তন করা মোটেই সহজ কাজ নয়। মিতা যতই চুপচাপ থেকে রিতা সাজার অভিনয় করুক না কেনো, মিতার দুরন্তপনা বের হয়ে আসবেই। কারণ মিতা চঞ্চল প্রকৃতির মেয়ে। যাইহোক রিতা সুস্থ হওয়ার পর, রিতা মিতা দুজন একসাথে থাকলে হৃদয় কি করে,সেটা জানার আগ্রহ অনেকাংশে বেড়ে গিয়েছে। আশা করি পরবর্তী পর্ব খুব শীঘ্রই শেয়ার করবেন আপু।

 3 years ago 

জ্বী ভাইয়া আপনার কমেন্টটি দেখে আমি মনে মনে হাসছিলাম। আপনার আন্দাজই ঠিক হতে যাচ্ছে। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনার লেখা যমজ বোন গল্পটি পড়ে খুব ভালো লাগলো। আজকের পর্ব বেশ দুর্দান্ত ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। হৃদয় ভুলে মিতাকে রিতা ভেবে প্রপোজ করার পরবর্তী পরিস্থিতি কি হবে তা জানার জন্য খুবই আগ্রহে থাকলাম। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

জ্বী ভাইয়া পরবর্তী পরিস্থিতি জানতে হলে পরের পর্ব অবশ্যই পড়তে হবে। সে পর্যন্ত সাথেই থাকবেন। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

হাহা! এক হাসিতেই সব শেষ! ছেলেরা এজন্যই ঝামেলায় পরে। যাক, মিতা এমনটা নাও করলে পারতো। রিতা এদিকে অসুস্থ হওয়ার কারণে সুযোগটা কাজে লাগালো। পরের পর্বের অপেক্ষায় আপু

 3 years ago 

মিতা তো আর জানতো না যে হৃদয় মিতাকে রিতা ভেবে প্রপোজ করেছে। এখানে মিতার তো কোনো দোষ নেই।

 3 years ago 

পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম আপু। গল্পটি পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। কিন্তু হৃদয় তো মিতাকে রিতা ভেবে প্রপোজ করে ফেলল, কিন্তু সে তো মনে মনে রিতাকেই এতদিন ধরে পছন্দ করে এসেছে । রিতা সুস্থ হয়ে আসার পর, কি হবে? সেটা জানার অপেক্ষায় থাকলাম। তবে মিতার উচিত ছিল, এত সিরিয়াস একটা ব্যাপারে সত্যি কথা বলে দেওয়ার।

 3 years ago 

এখানে মিতা কিন্তু জানে না যে হৃদয় মিতাকে রিতা ভেবে প্রপোজ করেছে। সে ভেবেছে যে তাকেই প্রপোজ করেছে। এখানে মিতারও তেমন দোষ নেই। যাইহোক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63327.32
ETH 1829.19
USDT 1.00
SBD 0.38