স্বরচিত কবিতা -" প্রতীক্ষা"

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি কবিতা শেয়ার করবো। কবিতা আগে তেমন একটা বুঝতাম না। কিন্তু এই ব্লগে জয়েন হওয়ার পর থেকে সবার সুন্দর সুন্দর কবিতা লেখা দেখে কবিতা পড়ার প্রতি আগ্রহ বেড়েছে এবং মাঝেমধ্যে লেখার ইচ্ছাও জাগে। এর আগে বেশ কিছু কবিতা লিখেছিলাম। কিন্তু মাঝে একদমই ভুলে গিয়েছিলাম কবিতা লেখা। আসলে কবিতা চাইলেই লেখা যায় না। কবিতার লাইন গুলো যখন মাথায় আসে ঠিক তখনই লিখে রাখতে হয়। কিন্তু কবিতা লেখার জন্য আয়োজন করে বসলেই কবিতার লাইনগুলো খুঁজে পাওয়া যায় না। অনেকদিন পর আবারো কিছু এলোমেলো লাইন মাথার মধ্যে ঘুরছিল। তাই সঙ্গে সঙ্গে লিখে রেখেছিলাম। তা না হলে পরে ভুলে যাই। আজকের কবিতাটি লেখার পর বেশ ভালোই লেগেছে আমার কাছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।



pier-5086290_1280.jpg
Link


হঠাৎ চলার পথে কাউকে ভালো লাগে যায়। প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে মন। আবার দেখা যায় সে হারিয়ে যায়। তাকে আর ওই পথে পাওয়া যায় না। কিন্তু তার স্মৃতি মনের কোণে রয়ে যায়। তাকে পাওয়ার আকাঙ্ক্ষা জাগে। তার জন্যে প্রতীক্ষা করতে ইচ্ছা করে মাসের পর মাস। এই ভালোবাসার অনুভূতিগুলো একেবারে অন্য রকম। সেই বিষয়টি নিয়েই আজকের কবিতাটি লিখেছি। আশা করা আপনাদের ভালো লাগবে।


প্রতীক্ষা


একদিন মেঠো পথে
তোমায় দেখেছিলাম এলোকেশে।
না জানি কি হলো আমার
আমার আমিতে নেই আর।
ওই মায়াবী কাজল কালো চোখ
কি যে মায়ায় বাধলো মোরে।
জানি না কোথা গেলে
আবার খুঁজে পাবো তোমায়।
এভাবে কি হারিয়ে যাবে
স্মৃতির পাতা থেকে?
না কি রয়ে যাবে স্মৃতির অগোচরে
মনের গহীন কোনো এক কোনে।
এভাবে হারাতে দেব না তোমায়
ঠিকই খুঁজে নিবো
কোনো এ অজানা পথে।
ততদিন ভালো থেক প্রিয়
রয়ো শুধু মোর হয়ে।



এই ছিল আমার আজকের কবিতা। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আপু যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি, আপনার কবিতা পড়ে একটা মেয়ের প্রতি আবার নতুন করে প্রেম জাগতে শুরু করেছে 🙂 তবে হ্যাঁ কবিতাটা কপি করে রেখে দিলাম যে কাউকে শোনালে প্রেমে পড়ে যাবে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হাহাহা এতে মনে করার কি আছে। এতো খুশি হওয়ার কথা যে আমার কবিতা পড়ে আপনার অন্য কারো কথা মনে পড়েছে। এই কবিতা পড়ে কেউ প্রেমে পড়লে আমাকে জানাবেন কিন্তু।

 2 years ago 

আপু আপনিও আমার কথা বলেছেন।কবিতা হঠাৎ মাঝে মাঝে এসে ধরা দেয়। আর এমন সময় ধরা দেয় যে, কাজের সময় বা রাতে যখন ঘুমোতে যাই। তবে আপনার কবিতাটি কিন্তু অনেক সুন্দর হয়েছে। আসলেইতো আপু কিছু কিছু প্রথম ভালো লাগা কখনও ভোলা যায় না। আর সেই অনুভুতি নিয়েই কবিতার প্রতিটি লাইন সুন্দর করে তুলে ধরেছেন। সবমিলিয়ে কবিতাটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

রাতে ঘুমোতে যাওয়ার সময় কবিতা গুলো কেন যেন বেশি মনে পড়ে। তখন আর লিখে রাখতে ইচ্ছা করে না। এজন্য আর লেখাও হয় না।

 2 years ago 

আপনার মত আমিও এই প্লাটফর্ম যুক্ত হওয়ার পর থেকে কবিতা লেখার প্রতি একটা প্রবণতা তৈরি হয়েছে। আপনি আজকে দারুন একটা কবিতা লিখেছেন প্রতীক্ষা। যেখানে ভালোবাসার অনুভূতি জীবনের প্রতিটা মানুষের অনেক স্মৃতি থাকে। আপনার লেখা কবিতাটি ভালোই উপভোগ করেছি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই ব্লগে সবাইকে কবিতা লেখার জন্য যত উৎসাহ প্রদান করা হয় তার জন্যই সবার আগ্রহ আরো বেড়ে গিয়েছে কবিতা লেখার প্রতি। যাইহোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago (edited)

 2 years ago 

আসলে আপু অনেকদিন কবিতা না লিখলে কবিতা লেখার প্রতি তেমন নতুন করে আগ্রহ থাকে না। যাইহোক তারপরও অনেক সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন পড়ে বেশ ভালো লাগলো। আপনার কবিতার লাইনগুলো অনবদ্য হয়েছে আপু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া অনেকদিন কবিতা না লিখলে আর লিখতে ইচ্ছা করে না। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি আজকে প্রতীক্ষা কবিতাটা অনেক সুন্দর করে লিখেছেন যেটা অনেক সুন্দর হয়েছে। আসলে কাউকে যদি একবার মন থেকে ভালোবাসা হয়, তাহলে সে যদি চলে যায়, তখন স্মৃতির পাতায় সেই মানুষটা সারা জীবন থেকে যায়। আর সেই মানুষটার জন্য অনেক বেশি অপেক্ষায় থাকে একটা মানুষ। তার জন্য প্রতিক্ষা করতে থাকে সব সময়। অনেক সুন্দর করে আপনি আজকের এই কবিতাটা লিখেছেন। লাইনগুলো মাথায় ঘুরপাক করছিল দেখে লিখে রেখে ভালোই করেছিলেন। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে পুরো কবিতাটা সুন্দর করে লিখে ভাগ করে নেওয়ার জন্য।

 2 years ago 

আমার কবিতাটি পড়ে সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলে কবিতা লেখার একটা সময় লাগে এবং ভেবেচিন্তে কবিতা লিখতে হয়। আর কবিতা যখন মাথায় আসে তখনই লিখে রাখতে হয়। সব সময় লেখা যায় না। যাই হোক আজকে আপনি প্রতীক্ষা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন, এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া কবিতা যখন মাথায় আসে তখনই লিখে রাখতে হয়। তা না হলে পরে আর মনে থাকে না। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

প্রতীক্ষা কবিতাটা সম্পূর্ণ পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার লেখা কবিতা এর আগেও কয়েকবার পড়েছিলাম আপু। অনেকদিন পরেই আপনার লেখা কবিতা পড়েছি আজকে। যেটা আমার খুবই পছন্দ হয়েছে। ভালোবাসার মানুষটার জন্য প্রতীক্ষা করাকে নিয়ে তুলে ধরেছেন। অন্যরকম একটা অনুভূতি ছিল যেটা আমার খুবই ভালো লেগেছে। আশা করছি এখন থেকে আপনার কাছ থেকে সুন্দর সুন্দর কবিতা গুলো আমরা প্রতিনিয়ত পাবো। লাইনগুলো মনে আসার পর লিখে রেখেছিলেন। আর একটা কবিতা সম্পন্ন করে সবার মাঝে শেয়ার করলেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

আপনি এর আগেও আমার কবিতা পড়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

বাহ মনের আবেগ দিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আজকে আপনার প্রতীক্ষা কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। কবিতার লাইনগুলো অসাধারণ। আসলে ভালোবাসা হচ্ছে এমন চলার পথে কাউকে না কাউকে ভালো লেগে যায়। আর প্রিয় মানুষকে না পেলেও তার স্মৃতিগুলো মনে থেকে যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া চলার পথে হঠাৎ দেখা যায় কাউকে। অনেক বেশি ভালো লেগে যায়। তার কথা স্মৃতি থেকে কখনো মুছে যায় না। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আজকে আপনি খুব সুন্দর করে প্রতীক্ষা কবিতাটি লিখেছেন। আপনার কবিতার ভাষা অসাধারণ। সত্যিকারের ভালোবাসার জন্য মানুষ মাসের পর মাস অপেক্ষা করে। আর এই অনুভূতি হল অন্যরকম। তবে আপনার কবিতার প্রতিটি লাইন অসাধারণ। আসলে কবিতাটি যতই পড়তেছি ততই ভালো লাগতেছে। ধন্যবাদ সুন্দর করে কবিতাটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই আপু সত্যি কারের ভালোবাসার মানুষের জন্য মানুষের পর মাস অপেক্ষা করতে খারাপ লাগে না। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64499.14
ETH 1878.77
USDT 1.00
SBD 0.38