একটি সিঁড়ির থ্রিডি আর্ট
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি সিঁড়ির থ্রিডি আর্ট শেয়ার করবো। আজকে আর্টটি সহজভাবে আঁকার জন্য আমি ঘর করা কাগজ নিয়েছি। এরকম কাগজ নেওয়ার কারণে আর্টটি আঁকতে খুবই সহজ হয়েছে। সাদা কাগজে আঁকতে গেলে এভাবে ঘর কাটতে অনেক সময় লাগে। তাছাড়া ঘরগুলো সমান হতে চায় না। যার জন্য আর্টটি ভালো হয় না। আর্টটিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য এই রকম কাগজ লাগবে। ঘরকাটা কাগজগুলো হলে সুবিধা হয়।আজকের আর্টটি কালার করার কারণে আমার কাছে আরো বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
ঘর কাটা কাগজ
পেন্সিল
স্কেল
রাবার
কলম
সাইন পেন
প্রথমে লম্বায় বারোটি ঘর এবং আড়াআড়িভাবে দশটি ঘর নিয়ে দাগ দিয়েছি এবং দুই সাইডে একটু একটু কোনা করে দাগ দিয়েছি।
দুইটি ঘর পাশে এবং দুটি ঘর নিচে দাগ দিয়েছি। পাশাপাশি একই রকমভাবে দুটি দাগ দিয়েছি।
এখন কোনাকুনি করে সবগুলো দাগ মিশিয়ে দিয়েছি নিচের ছবির মত করে।
এক ঘর বাদ রেখে এক ঘর কালো রং করেছি। এভাবে সবগুলো ঘর রং করেছি।
উপরের পাশের ঘর লাল রং করেছি এবং নিচের পাশের ঘর সবুজ রং করেছি।
এভাবেই আমার আর্টটি শেষ হয়ে গেলো। সবশেষে আমার নামে সাইন করে দিয়েছি।
এভাবে আমার সিঁড়ির থ্রিডি আর্টটি আঁকা হয়ে গেলো। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
সাদা কাগজের উপর এত সুন্দর ভাবে সিঁড়ির থ্রিডি আর্ট করেছেন দেখে সত্যিই ভালো লেগেছে। আসলে অনেক সময় কোনো আর্ট দেখতে যতটা সহজ মনে হয় করতে গেলেই বোঝা যায় কতটা কঠিন। তবে আপু আপনার আর্টগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আপনি সবসময় ভিন্ন ধরনের আর্ট নিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেন। অনেক অনেক শুভকামনা রইল আপু।
আপু এটি সাদা কাগজ ছিল না এরকম ঘর কাটা ছিল এজন্য আর্টটি করতে অনেক সহজ হয়েছে। ধন্যবাদ আপনাকে।
আমি তো মনে করেছি আপনি ঘর গুলো নিজের হাতে এঁকেছেন । পরে দেখলাম যে আপনি ঘর করা কাগজ নিয়েছেন । এই ঘর করা কাগজ আবার কোথায় পেলেন ? এভাবে ঘর বানানোর থাকলে আঁকতে আসলেই সুবিধা হয় । আপনার থ্রিডি কিন্তু খুবই চমৎকার হয়েছে ।একেবারে সত্যিকারের সিঁড়ি মনে হচ্ছে ।
এরকম ঘর কেটে আর্টটি করতে গেলে বেশ কয়েক ঘন্টা সময় লেগে যেত। এই কাগজটি আমার বড় ছেলের ম্যাথ খাতা। এরকম খাতায় করার কারণে অনেক সহজে করা গিয়েছে। ধন্যবাদ আপনাকে।
অসাধারণ একটি থ্রিডি আর্ট করেছেন। আপনার থ্রিডি আর্ট গুলো আমার অনেক ভালো লাগে। আজকের টাও কিন্তু খুব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন ।এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপনি আমার থ্রিডি আর্টগুলো দেখেন জেনে ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য।
সিঁড়ির থ্রিডি আর্ট অনেক সুন্দর হয়েছে। আপনি দক্ষতার সাথে এই অংকনটি করলেন। আসলে এরকম চিত্র দেখতেই ভালো লাগে, শেয়ার করার জন্য ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাইয়া এরকম আর্ট গুলো দেখতে আসলেই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন সাদা কাগজে এই চোখ গুলো তৈরি করতে একটু কঠিন হতো ভালোই হয়েছে একদম তৈরি করা কাগজে নিয়েছে। থ্রিডি আর্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগে। তবে যথার্থ অ্যাঙ্গেলে ছবি উঠানো বেশ কষ্টের। সঠিক অ্যাঙ্গেলে ছবি উঠাতে পারলে আর সৌন্দর্য আরো বেশি ফুটে ওঠে। যা আপনার চিত্রটির মতোই।
এরকম মেপে যে থ্রিডি আর্টগুলো করা হয় সেগুলোর ছবি তোলা মোটামুটি সহজ। কিন্তু খোলা হাতে যেগুলো করা হয় সেগুলো তোলা খুবই কষ্টকর।
সিঁড়ির থ্রিডি আর্ট খুবি সুন্দর হয়েছে দেকে খুবি ভাল লেগেছে আমার, ধাপে ধাপে শেয়ার কারার জন্য অনেক ধন্যবাদ।
আমার সিঁড়ির থ্রিডি আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার করা এরকম থ্রিডি গুলো দেখতে আমার কাছে সব সময় খুব ভালো লাগে। আজকে আপনি একটি সিঁড়ির থ্রিডি আর্ট অঙ্কন করেছেন যা দেখতে খুব ভালো লেগেছে। ভিন্ন কালার দুটি দেওয়ার কারণে আরো বেশি ভালো লেগেছে সম্পূর্ণটা। এরকম কাগজে নেওয়ার কারণে আরো বেশি ভালো লাগছে এবং অনেক সুন্দর করে অংকন করতে পেরেছেন। সব মিলিয়ে অনেক বেশি ভালো লেগেছে আপনার করা আর্ট।
ঠিক বলেছেন আপু দুই পাশে ভিন্ন কালার দেয়ার কারণে আর্টটি আরও বেশি ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে।
সারাধন কিছু জিনিস দিয়ে আপনি তো দেখছি অসাধরন একটি কালার ফুল থ্রি ডি আর্ট আমাদের সাথে শেয়ার করলেন। তবে আর্টটি ঘরকাটা কাগজে করায় আরও বেশী ফুটে উঠেছে। আপনি তো আবার প্রতিটি ধাপ সুন্দর করে আমাদের সাথে শেয়ার করলেন। আমার কাছে কিন্তু আর্টটি বেশ ভালোই লেগেছে।
আসলেই আপু ঘরকাটা কাগজে করার কারণে অনেক সুবিধা হয়েছে। এজন্যই তো খুঁজে খুঁজে খর কাটা কাগজ বের করে নিয়েছি। ধন্যবাদ আপনাকে।
আপনি ঘর কাটা কাগজ এর মধ্যে খুব সুন্দর করে সিঁড়ির থ্রিডি আর্ট করেছেন। সত্যি বলতে সিঁড়ির থ্রিডি আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। যদিও এই আটগুলো করতে একটু সময় প্রয়োজন হয়। এবং দাগগুলো খুব সুন্দর করে দিতে হয়। বিশেষ করে আপনার সিঁড়ির থ্রিডি আর্টের কালারটা বেশ চমৎকার লাগতেছে। অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত সিঁড়ির থ্রিডি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
একদম আপু এই থ্রিডি আর্ট গুলো করতে অনেক সময় লাগে। ভিতরে অনেক ফিনিশিং দিতে হয়। ধন্যবাদ আপনাকে।