রঙিন কাগজের ঝুড়ি তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে রঙিন কাগজ দিয়ে একটি ঝুড়ি তৈরি শেয়ার করবো। রঙিন কাগজের বিভিন্ন জিনিস বানাতে আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু এগুলো বানানো একটু কষ্টকর এবং সময় সাপেক্ষ। তারপরও বানানোর পর দেখতে খুবই সুন্দর লাগে। আজকের রঙিন কাগজের ঝুড়িটি বানাতে বেশ কষ্ট হয়েছে। রঙিন কাগজের জিনিসগুলো বানানোর থেকে এগুলোর ভাঁজের বর্ণনা দেয়া আমার কাছে বেশি কষ্টকর লাগে। কারণ অনেক ভাঁজের বর্ণনা মুখে বলে বোঝানো সম্ভব হয় না। আজকের ঝুড়িটির এমন অনেক ভাঁজ ছিল যেগুলো মুখে বলে বোঝাতে পারবো না। আশা করি ছবি দেখে আপনারা বুঝে যাবেন। অনেক সময় নিয়ে ঝুড়িটি বানালেও বানানোর পর দেখতে খুব সুন্দর লাগছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20231011122724.jpg



প্রয়োজনের উপকরণ:

রঙিন কাগজ

কাঁচি

আঠা



প্রথমে চারকোনা একটি কাগজ নিয়েছি। তারপর কাগজটি কোনাকুনি একবার ভাঁজ করেছি। তারপর নিচের দিকে চিকন করে প্রথমে একবার ভাঁজ করেছি। তারপরে আরো একবার চিকন করে ভাঁজ করেছি।


IMG20231011121437.jpgIMG20231011121600.jpg
IMG20231011121617.jpgIMG20231011121627.jpg

এখন কাগজটির ভাঁজ খুলে নিচের ছবির মত করে ভাঁজ করে নিয়েছি। তারপর কাগজটি উল্টিয়ে দুইপাশ থেকে কোনা করে ভাঁজ করে দিয়েছি।


IMG20231011121635.jpgIMG20231011121750.jpg
IMG20231011121812.jpgIMG20231011121827.jpg

দুই পাশ থেকে আরও একবার কোনা করে ভাঁজ করেছি। তারপর মাঝখান থেকে ভাজ করেছি। তারপর উপরের দিক থেকে সামান্য একটু ভাঁজ করেছি।


IMG20231011121854.jpgIMG20231011121926.jpg
IMG20231011121946.jpgIMG20231011122016.jpg

এখন মাঝের ভাঁজটি খুলে অপর পাশ থেকেও কোনা করে ভাঁজ করেছি। তারপর নিচের ছবির মত ঘুরিয়ে ভাঁজ করে নিয়েছি।


IMG20231011122042.jpgIMG20231011122208.jpg

IMG20231011122301.jpg


সবুজ একটি কাগজ নিয়ে দুই তিন ভাঁজ করে ফুলের শেপে এঁকে কাঁচি দিয়ে কেটে একটি ফুল তৈরি করেছি।


IMG20231011122321.jpgIMG20231011122347.jpg

IMG20231011122410.jpg


এখন ফুলটি ঝুড়ির উপরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।


IMG20231011122452.jpg


IMG20231011122639.jpg


এভাবে আমার রঙিন কাগজের ঝুড়িটি তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

কাগজের ঝুড়ি তৈরি দেখতে অনেক সুন্দর লাগতেছে আপু। বিশেষ করো উপরে ফুলটি দেওয়ার কারনে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগতেছে। অনেক সুন্দর ভাবে ভাঁজ গুলো দেখিয়েছেন। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

আমার কাছেও উপরে ফুলটি দেয়ার কারণে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে আপু রঙিন কাগজের ঝুড়িটি দেখতে ৷ আসলে রঙিন কাগজের তৈরি জিসিন গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে ৷ আপনি খুবই সুন্দর একটি ঝুড়ি তৈরি করেছেন ৷ এটি তৈরি করতে যে আপনাকে বেশ পরিশ্রম করতে হয়ে তা দেখেই বোঝা যাচ্ছে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু , আপনার সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে আসলেই খুব সুন্দর লাগে। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি আমাদের মাঝে খুবই দারুন একটি ঝুরি শেয়ার করেছেন আপু ঝুরিটা দেখতে খুবই সুন্দর লাগছে।প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । শুভ কামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার রঙিন কাগজের ঝুড়িটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজের দারুন ঝুড়ি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার মত আমারও রঙিন কাগজের জিনিস তৈরি করতে খুব ভালো লাগে। আসলে এই ধরনের জিনিস তৈরি করতে একটু বেশি পরিমাণে কষ্ট করতে হয়।

 3 years ago 

আপনারও রঙিন কাগজের জিনিস তৈরি করতে ভালো লাগে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ঝুড়ি তৈরি করেছেন আপনি। রঙিন কাগজ দিয়ে যেকোন জিনিস তৈরি করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। রঙিন কাগজ দিয়ে তৈরি ঝুড়ি দিয়ে তৈরি করার প্রতিটি ধাপ খুবই সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ঝুড়ি তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজের ঝুড়ি তৈরির প্রতিটি ধাপ সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই দক্ষতার সাথে ঝুড়ি তৈরি করেছেন। এই ঝুড়ি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। ধাপগুলো দেখে শিখে নিলাম, পরবর্তীতে তৈরি করবে ইনশাআল্লাহ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

রঙিন কাগজের যে কোন কিছু তৈরি করার ক্ষেত্রে আসলেই দক্ষতার প্রয়োজন হয়। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আমার নিজেরও এরকমটা হয়। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করে ভাঁজের বর্ণনা দিতে খুবই কষ্ট হয়। আপনি তবুও নিজের মতো করে সুন্দর করে বর্ণনাটা দেওয়ার চেষ্টা করেছেন। এই বিষয়টা আমার কাছে সত্যিই খুবই ভালো লেগেছে। ছোট কোন কিছু রাখতে পারবেন ছোট্ট এই ঝুড়ির মধ্যে। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমি যেমন পছন্দ করি, তেমনি রঙিন কাগজ দিয়ে তৈরি করা জিনিসগুলো দেখতেও খুব ভালো লাগে আমার কাছে। অসম্ভব সুন্দর ছিল আপনার তৈরি করা এই ঝুড়ি।

 3 years ago 

যেটুকু বোঝানো সম্ভব সেগুলো মুখে বর্ণনা করি। আর যেগুলো বোঝানো সম্ভব নয় সে ক্ষেত্রে বেশি করে ছবি শেয়ার করে দেই। যাতে দেখেই বোঝা যায়। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ঝুঁড়ি তৈরি করে ফেলেছেন৷ রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে অনেক কষ্ট হয়। যখন বর্ণনা দেওয়ার সময় আসে তখন বর্ণনা দিতে অনেকটাই কষ্ট হয়৷ কারণ এগুলো তৈরি করতে যতটা কঠিন হয় তার থেকেও বেশি কঠিন হয় এর বর্ণনা দিতে৷ রঙিন কাগজ দিয়ে আমিও অনেক কিছু তৈরি করতে ভালোবাসি৷ তবে সময়ের কারণে তৈরি করা হয় না৷ তবে আপনার তৈরি এই ঝুঁড়ি দেখতে পেরে খুবই ভালো লাগলো।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া রঙিন কাগজ দিয়ে কোন কিছু বানাতে গেলে অনেক কষ্ট হয় এবং সময়ও লাগে। তারপরও বানানোর পর ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু রঙিন কাগজের তৈরি জিনিসগুলোর ভাঁজের বর্ণনা দেওয়া খুবই কঠিন। এছাড়া এগুলো বানাতেও একটু সময় বেশি লাগে। তবে বানানোর পর দেখতেও খুব সুন্দর লাগে। যাই হোক আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ঝুড়ি বানিয়েছেন। আপনার এই ঝুড়ি আমার কাছে অনেক ভালো লেগেছে।উপরে ফুল দেওয়াতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার কাছে খুবই কষ্ট লাগে ভাঁজ এর বর্ণনা দেওয়া। কারণ এগুলো মুখে বলে বোঝানো খুবই কষ্টকর। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62554.16
ETH 1783.65
USDT 1.00
SBD 0.38