অর্ধ বৃত্তের মাধ্যমে একটি জ্যামিতিক আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি ভিন্ন ধরনের আর্ট শেয়ার করবো। এই ধরনের জ্যামিতিক আর্টগুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু এই আর্ট আঁকতে অনেক সময় লাগে। কারণ এগুলো মেপে মেপে করতে হয়। আজকে বেশ কিছু অর্ধ বৃত্তের মাধ্যমে এই আর্টটি করেছি। তাছাড়া বৃত্তের ভেতরে যে দাগগুলো দিয়েছি সেগুলো যদি খালি হাতে দিতাম তাহলে সময় অনেক কম লাগতো। কিন্তু নিখুঁতভাবে আর্টটি করার জন্য দাগগুলো আমি স্কেল দিয়ে দিয়েছি। এর জন্য দাগ গুলো সমান হয়েছে এবং দেখতেও ভালো লাগছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20231106190512.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
রাবার
কম্পাস
স্কেল
সবুজ কলম



প্রথমে একটি বৃত্ত এঁকেছি। তারপর বৃত্তের ভিতর স্কেল দিয়ে নিচের ছবির মত এঁকে নিয়েছি। তারপর বাইরের দিকে বেশ কিছু অর্ধ বৃত্ত এঁকেছি।


IMG20231106183758.jpgIMG20231106184018.jpg

কলম দিয়ে সম্পন্ন আর্টটি গাঢ় করে পেন্সিলের বাড়তি দাগগুলো মুছে দিয়েছি। তারপর একটি ঘরের মধ্যে স্কেল দিয়ে লম্বালম্বি দাগ দিয়েছি।


IMG20231106184355.jpgIMG20231106184451.jpg

একই রকম ভাবে সবগুলো ঘরের ভিতর দাগ দিয়েছি। তারপর মাঝের অংশে চারকোনা থেকে লম্বা করে দাগ দিয়েছি।


IMG20231106184524.jpgIMG20231106184917.jpg
IMG20231106185142.jpgIMG20231106185424.jpg

এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিতে দিতে নিচের ছবির মত হয়েছে।


IMG20231106185542.jpgIMG20231106185831.jpg

ফুলের কোনাগুলোতে পেন্সিল দিয়ে একটু কালো করে হাত দিয়ে ঘষে মিশিয়ে দিয়েছি।


IMG20231106185909.jpgIMG20231106190133.jpg

সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20231106190400.jpg


IMG20231106190502.jpg


এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

যেহেতু মেপে মেপে করতে হয়। তাই কাজগুলো সময় সাপেক্ষ ব্যাপার। একটু এদিক সেদিক হলেই আর্টটাই অন্যরকম হয়ে যায়। যাক, অর্ধবৃত্তের মাঝে জ্যামিতিক আর্টটি সুন্দর হয়েছে

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া মাপগুলো ভুল হয়ে গেলে আর্টটি নষ্ট হয়ে যায়। ধন্যবাদ মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

বাহ দারুন একটি চিত্র প্রস্তুত করেছেন তো সত্যি দেখে খুবই ভালো লাগলো।
বিশেষ করে চোখ এক জায়গায় স্থির রাখা সম্ভব হচ্ছে না।
চিত্রের প্যাচের সাথে সাথে চোখ যেন ঘুরছে।
সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো ও শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

অর্ধ বৃত্তের মাধ্যমে একটি জ্যামিতিক আর্ট করেছেন,যা এক কথায় অসাধারণ। আপনি বরাবরই এই ধরনের আর্টগুলি ভীষণ ভালো করে থাকেন প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং দারুন ছিল আপনার হাতের কাজ অনেক সুন্দর লাগলো আমার।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই ধরনের আর্টগুলো করতে আমার কাছে ভালো লাগে। এ জন্যই দেখতেও ভালো হয়। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

বেশ সুন্দর হয়েছে আপনার জ্যামিতিক আর্টটি। এ ধরনের আর্ট করতে বেশ সময় লাগে। আর দাগগুলো সমান হওয়ার জন্য স্কেল ব্যবহার করে দাগ দেয়ায় সময় আরও বেশি লাগে। দাগগুলো সমান হওয়ায় আর্টটি দেখতে বেশি সুন্দর লাগছে। আমার কাছে বেশ ভালো লেগেছে আর্টটি। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

এই আর্টগুলো মেপে মেপে করতে হয় জন্য সময় বেশি লাগে। ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

অর্ধ বৃত্তের মধ্যে পেন্সিল ঘুরিয়ে বেশ দারুন একটি আর্ট তৈরি করেছেন আপু। আর্ট টি দেখতে সত্যিই অসাধারণ লাগছে। আর্ট তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আর্টটি করার প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অর্ধবৃত্তের মাধ্যমে অনেক সুন্দর একটা জ্যামিতিক আর্ট অঙ্কন করেছেন আপনি। এরকম আর্ট গুলো করতে প্রচুর সময়ের প্রয়োজন হয়। বিশেষ করে এরকম ভাবে মেপে মেপে আঁকতে সব থেকে বেশি সময় লাগে। আপনি কালার কলম দিয়ে এই আর্ট অঙ্কন করেছেন যেটা একেবারে চোখ ধাঁধানো ছিল। আপনার দক্ষতামূলক এই কাজ দেখেই তো আমি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। আশা করছি এরকম সুন্দর সুন্দর আর্টগুলো আমরা পরবর্তীতেও দেখতে পাবো।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এই আর্টগুলো মেপে করতে হয় জন্য অনেক সময় নিয়ে করতে হয়। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ দারুন একটি চিত্র প্রস্তুত করেছেন তো সত্যি দেখে খুবই ভালো লাগলো।
বিশেষ করে চোখ এক জায়গায় স্থির রাখা সম্ভব হচ্ছে না।
চিত্রের প্যাচের সাথে সাথে চোখ যেন ঘুরছে।
সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো ও শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

এ ধরনের আর্টগুলোতে চোখ ধাঁধিয়ে যায়। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আর্ট টি অনেক সুন্দর হয়েছে। এই আর্ট টি করতে গেলে অনেক ধৈর্যর প্রয়োজন। যাই হোক এত সুন্দর পোস্ট করার জন্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই ভাইয়া এই ধরনের আর্টগুলো করতে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়।ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনি আজকে বৃত্তের মাধ্যমে একটি জ্যামিতিক আর্ট করেছেন। আপনার আর্ট গুলো আমার কাছে সব সময় অনেক বেশি ভালো লাগে। আপনি বেশ সুন্দর আর্ট করতে পারেন। আপনি বেশ সময় নিয়ে এই আর্ট গুলো করে থাকেন। আজকে আপনি আপনার আর্টের প্রতিটি ধাপ শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago (edited)

আপনি সবসময় আমার আর্ট গুলো দেখেন জেনে ভালো লাগলো ভাইয়া। এভাবে মন্তব্য করে পাশে থাকবেন আশা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.26
ETH 1917.65
USDT 1.00
SBD 0.39