আমের মিষ্টি আচার
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করবো। আমের আচার তো কম বেশি সবাই পছন্দ করে। প্রতি বছর আমের সিজন আসলেই আমি আচার বানিয়ে রাখি। এই আচারও অনেকদিন আগে বানিয়ে রাখা। যদিও আমি তেমন একটা আচার খাই না। আমার হাসবেন্ড পছন্দ করে। আমি বিভিন্ন ধরণের আমের আচার বানালেও আজকের আচারটি বানাতে পারতাম না। এভাবে আম্মাকে দেখতাম বানাতে। আমি বেশ কয়েকবার চেষ্টা করেছি কিন্তু ভালো হত না। তাই এবার আম্মা বাসায় আসলে আর সুযোগ হাতছাড়া করিনি। আম্মাকে দাঁড় করিয়ে রেখে আচার বানিয়েছি। তাই একেবারে পারফেক্ট হয়েছে। এই আচারের রসটা খুব ভালো লাগে আমার কাছে। তাছাড়া খুব অল্প উপকরণে বানানো যায়। যারা টক খেতে পারেন না তাদের জন্য খুবই ভালো হবে। ঝাল মিষ্টি একটা টেস্ট পাওয়া যায়। আমার তো খুবই পছন্দ। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
চিনি
এলাচ
সিরকা
শুকনা মরিচ
লবণ
প্রথমে আমগুলো কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর শুকনা মরিচগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি।
প্রথমে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো সিরকা দিয়ে দিয়েছি। সিরকার ভিতরে এলাচ দিয়েছি।
তারপর চিনি দিয়ে দিয়েছি। চিনি গলে সিরকার সঙ্গে মিশে গেলে আমগুলো দিয়ে দিয়েছি। আমগুলো চিনির সাথে ভালোমতো মিশিয়ে নিয়েছি।
এখন আম থেকে পানি বের হয়েছে। কিছুক্ষণ জ্বাল দেয়ার পর লবন দিয়ে দিয়েছি।
আরো কিছুক্ষণ জ্বাল দিয়ে শুকনা মরিচ কুঁচি দিয়েছি।
পানি কমে এসেছে। এখন ঘনঘন নাড়তে হবে। তা না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে।
এভাবে নাড়তে নাড়তে যখন আঠালো ভাব চলে এসেছে তখন চুলা বন্ধ করে দিয়েছি।
এভাবেই আমার আমের মিষ্টি আচার তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
এই রেসিপিটা আমাদের এলাকায় আমের টক নামে বেশ পরিচিত যাইহোক আমের মিষ্টি আচারের দারুন একটি রেসিপি শেয়ার করেছেন। এই রেসিপিটার সাথে রুটি খেতে সবচেয়ে বেশি মজা লাগে আমার কাছে। লোভনীয় রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
এই রেসিপিটা রুটি দিয়ে কখনো খাওয়া হয়নি। প্রথম শুনলাম। একদিন ট্রাই করে দেখতে হবে। ধন্যবাদ আপনাকে।
মা দের ব্যাপার টাই আলাদা হয় আপু। মায়েরা যেন সবকিছু পারে। আর এতো আমের আচার। আমের আচার টা দেখে বেশ লোভনীয় লাগছে আপু। দারুণ তৈরি করেছেন আচার টা আপনার আম্মার সঙ্গে। প্রতিটা ধাপ বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। পাশাপাশি আচার টা আমার অনেক পছন্দের।বেশ লোভনীয় ছিল। ধন্যবাদ আপনাকে।।
ঠিক বলেছেন ভাইয়া মায়েরা সব কিছুই পারে। আমিও ধীরে ধীরে সবকিছু শিখে যাচ্ছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আমের আচার খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর করে আমের মিষ্টি আচার রেসিপি বানিয়েছেন। তবে আপনি আমের আচার খেতে পছন্দ করেন না। যদিও আমাদের দুলাভাই আচার খেতে পছন্দ করে। এই রেসিপিটি তৈরি করতে আপনার আম্মুকে সামনে রেখে আমের আচার রেসিপি করেছেন। সত্যি বলতে আপনার আমের রেসিপি দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আমের মিষ্টি আচার রেসিপি শেয়ার করার জন্য।
আগে আমের আচার খেতাম। ইদানীং কেন যেন টক একদমই খেতে পারি না। বাসার সবার জন্য বানানো হয়। ধন্যবাদ আপনাকে।
আমের আচার আমার ভীষণ পছন্দ ।আপনার তৈরি করা আমের মিষ্টি আচার দেখে লোভ সামলানো মুশকিল হয়ে যাচ্ছে আপু ।দেখতে তো ভীষণ লোভনীয় হয়েছে রেসিপিটি। মনে হচ্ছে খেতেও বেশ চমৎকার হয়েছে । অনেক ধন্যবাদ আপু এরকম একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
কিছু তো করার নেই ভাইয়া। এখন চাইলেও বানিয়ে খেতে পারবেন না। আগামী বছরের জন্য অপেক্ষা করতে হবে।