আসসালামুআলাইকুম সবাইকে। আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
অনেকদিন হলো পেন্সিল স্কেচ করিনা। পেন্সিল স্কেচগুলো একটু কঠিন, কিন্তু করতে আমার কাছে ভালই লাগে। এগুলো করতে অনেক সময় লাগে। কিন্তু আঁকার পরে দেখতে খুবই চমৎকার লাগে। তাই আজকে একটু সময় পেয়েছি পেন্সিল খাতা নিয়ে বসে গেলাম পেন্সিল স্কেচ করার জন্য। আজকে আমি একটি পরীর নাচ এর স্কেচ করব। আশা করি আমার আজকে আর্টটি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করি।



একটি খাতা
একটি পেন্সিল

| প্রথমে পরীর দুটি পাখা এঁকে নিয়েছি। |



| এখন ডান পাশের পাখার নিচে আরো একটু পাখা এঁকে নিয়েছি। |



| তারপর ডান পাশের পাখার ভিতরের ডিজাইন গুলো এঁকে নিয়েছি। |



| তারপরে বাম পাশে একটি লম্বা দাগ দিয়ে ছোট একটি ফুলের কলি এঁকে নিয়েছি। |



| এখন ডান পাশের উপরের পাখার ভিতরের ডিজাইনগুলো করে দিয়েছি। |



| এখন সাইডে লম্বা একটি দাগ দিয়ে একটি ফুল এঁকেছি এবং সাইডে ছোট ছোট পাতার মতো করে এঁকে নিয়েছি। |



| এখন ফুলের উপরের দাগের দুই সাইডে ছোট ছোট পাতা এঁকে নিয়েছি এবং নিচের ফুলের পাশে আরো একটি দাগ দিয়ে কলি এঁকে নিয়েছি। |



| এখন প্রজাপতির বাম সাইডের পাখার উপরে একটি লম্বা দাগ দিয়েছি এবং তার দুই সাইডে ছোট ছোট পাতা এঁকে নিয়েছি। |



| এখন পাতাগুলোকে পেন্সিল দিয়ে কালো করে নিয়েছি। তারপর বাম পাশের পাখার ভিতরে পেন্সিল দিয়ে একটু দাগিয়ে নিয়েছি তারপর হাত দিয়ে ভালোমত ঘষে নিয়েছি। আর ডান সাইডের পাখার ভিতরে গোল গোল ডিজাইন করে নিয়েছি। |



| ডান সাইডের পাখার ভিতরে গোল গোল ডিজাইন বাদে বাকি অংশ পেন্সিল দিয়ে কালো করে নিয়েছে। |



| ডান সাইডের পাখার ভিতরে লম্বা লম্বা দাগ দিয়ে দিয়েছি এবং পেন্সিল দিয়ে হালকা কালো করে নিয়েছি। |



| এখন পরীর মাথা এবং হাতগুলো এঁকে নিয়েছি। |



| তারপর পরিটিকে পেন্সিল দিয়ে গাঢ় করে নিয়েছি এবং মাথার চুলগুলো এঁকে নিয়েছি। |



| এখন পরিটিকে আঁকা শেষ হলে আমি আমার নামের সাইন করে দিয়েছি নিচে। |



| এভাবেই আমার আঁকা হয়ে গেল নাচরত একটি পরী। আশাকরি আমার আজকের পেন্সিল স্কেচটি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। |

ধন্যবাদ
| Photography | @tania |
| Phone | oppo reno5 |
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।


জাস্ট ওয়াও। নৃত্যরত পরীর পেন্সিল আর্টটি এক কথায় অসাধারণ আমার কাছে খুবই ভালো লেগেছে আপনি সুন্দর সুন্দর আর্ট করতে পারেন দেখছি আপনার সবগুলো পোস্ট আমি দেখি যা আমার কাছে বরাবরই অনেক ভালো লাগে পেন্সিল দিয়ে এত সুন্দর একটি আর্ট করা যায় সত্যি অবিশ্বাস্য ধন্যবাদ আপু আমাদের সাথে শেয়ার করার জন্য শুভকামনা রইল প্রিয় আপু
ভাইয়া আমার পোস্টগুলি আপনি সবসময় দেখেন শুনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ সব সময় মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য এবং পাশে থাকার জন্য। শুভকামনা রইল আপনার জন্য ও।
আপু,আজকের এই অঙ্কন আমার কাছে একদম ইউনিক মনে হচ্ছে।কারণ আপনি ভিন্ন কিছুকে এত সুন্দর করে আর্ট করে নিলেন যে দেখতেই বেশ সুন্দর দেখাচ্ছে।আমাদের মাঝে কতই ক্রিয়েটিভিটি লুকিয়ে থাকে,যা সত্যিই খুব লক্ষণীয়। আমাদের সাথে এই অঙ্কন শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
ঠিকই বলেছেন আপু আমাদের সকলের মধ্যেই ক্রিয়েটিভিটি লুকিয়ে আছে। আমরা সেটি প্রকাশ করার সুযোগ পাই না বা চেষ্টা করি না। এই ব্লগে জয়েন করার পর আসলে আমিও অনেক কিছু করার সাহস পাই যা আগে কখনই পেতাম না। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
অনেক সুন্দর একটি পেন্সিল আর্ট করেছেন আপু। আমি প্রথমে আপনার আর্ট দেখে ভেবেছিলাম এটি প্রজাপতির মতো লাগলো। পরে খেয়াল করে দেখলাম সত্যিই একটি পরী নিত্য করতেছে। আপনি খুব সুন্দর ভাবে এই চিত্রটি ফুটিয়ে তুলেছেন। আমার তো আপনার এই চিত্র দেখে ভীষণ ভালো লাগলো। আমাদের মাঝে এত সুন্দর একটি চিত্রাংকন শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপু।
জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে পেন্সিল আর্ট করা একটি মেয়ের সুন্দর দৃশ্য অঙ্কন করে আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন আপু। আপনার এই অংকনটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের সকলের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে পরবর্তীতে এরকম অংকন আশা করব।
আমার আর্টটি আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
সত্যিই অসাধারণ হয়েছে আপু আপনার করা আর্টটি। আপনার আর্টটি আমার মন ছুয়ে গেলো। পুরো আর্টটি আপনি খুবই নিখুঁত ভাবে সম্পন্ন করেছেন। আপনার উপস্থাপনাও অনেক সুন্দর হয়েছে। আমার কাছে এককথায় অসাধারণ লেগেছে। ধন্যবাদ আপু।
আপনার ভালো লেগেছে জেনে খুবই খুব খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।
একটি নৃত্যরত পরীর পেন্সিল আর্ট অনেক সুন্দর হয়েছে আপু। যাকে বলে অনবদ্য পোস্ট। আমার কাছে অনেক ভালো লেগেছে আপু। প্রতিটি ধাপ ছিল অসাধারণ। সবকিছু নিখুঁত ভাবে তৈরি করে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
এক কথায় অসাধারণ আপু। সুন্দর একটি আইডিয়া নিয়ে আপনি চিত্রটি এঁকেছেন। নিখুঁত হাতের ছোঁয়া দিয়ে চিত্রটি এঁকেছেন দেখে বোঝা যাচ্ছে। নৃত্যরত পরীটি দেখতে অনেক সুন্দর লাগতাছে যা বলে বোঝানো যাবে না। খুব সুন্দর করে চিত্রটিকে ফুটে তুলেছেন আপনি। প্রতিটি ধাপের খুব সুন্দর করে বর্ণনা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া উৎসাহমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
নৃত্যরত পরীর দারুন একটি চিত্র অঙ্কন করেছেন সত্যিই চিত্রটি দেখে মুগ্ধ হয়ে গেলাম ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য 🌹🌹
ধন্যবাদ ভাইয়া সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।
পরীরা নাচতেও যাবে😁।খুবই সুন্দর হয়েছে আপু আপনার আর্ট টি।রট এর প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে সম্পন্ন করেছেন আপনি।আর পরিতিকে দেখতে বেশ কিউট ও লাগছে।যাইহোক এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে
আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।