একটি ভিন্ন ধরনের আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি আর্ট শেয়ার করবো। এই আর্টগুলোর আসলে কি নাম দেয়া যায় খুঁজে পাই না। কিন্তু ভিন্ন ধরনের আর্ট করার চেষ্টা করি। তাছাড়া সব সময় একই ধরনের আর্ট করতে ভালো লাগেনা। এই ধরনের আর্ট গুলো মেপে করা হয় জন্য অনেক বেশি সময় লাগে। আবার মেপে মেপে করার একটা সুবিধা আছে সবগুলো ডিজাইন সমান হয় এবং দেখতেও খুব ভালো লাগে। তাছাড়া আজকের আর্টের শুরুর অংশ আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। শুরুতে কলম দিয়ে আঁকলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পেন্সিল দিয়ে আঁকলে ভুল হলে ঠিক করা যায়। কলম দিয়ে আঁকলে নষ্ট হলে তা ঠিক করার উপায় থাকে না। প্রথমে আর্টটি করার পর মনে হল যে কালার করলে ভালো লাগবে। সেজন্য কালার করেছি। কালার করার পর আমার কাছে বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20231113184713.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
রাবার
কম্পাস
স্কেল
কলম
সাইনপেন



প্রথমে একটি বৃত্ত এঁকেছি। তারপর বৃত্তের ভিতর কতগুলো দাগ দিয়েছি। এখন কম্পাস দিয়ে মেপে বাইরের দিকেও কোনা করে দাগ দিয়েছি।


IMG20231113182136.jpgIMG20231113182422.jpg

এখন ভিতরের বাড়তি দাগগুলো মুছে দিয়েছি। তারপর ভিতরে গোল করে নিচের ছবির মত ডিজাইন করেছি।


IMG20231113182600.jpgIMG20231113182635.jpg

এখন সম্পূর্ণ ডিজাইনটি কলম দিয়ে গাঢ় করেছি। তারপর ভিতরে চিকন চিকন দাগ দিয়েছি।


IMG20231113182931.jpgIMG20231113183027.jpg

একই রকম ভাবে সবগুলো ঘরে চিকন চিকন করে দাগ দিয়েছি নিচের ছবির মত করে।


IMG20231113183214.jpgIMG20231113183312.jpg

ভিতর দিয়ে ছোট ছোট দাগ দিয়েছি এবং বাইরের দিক দিয়ে চিকন করে আরও একটি ঘর করেছি।


IMG20231113183544.jpgIMG20231113183707.jpg

ভিতরে পেন্সিল দিয়ে কিছু কিছু অংশ কালো রং করে হাত দিয়ে ঘষে মিশিয়ে দিয়েছি। তারপর নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20231113183928.jpgIMG20231113183934.jpg

এ পর্যায়ে মনে হল কিছুটার রং করি। তারপর বাইরের অংশ হলুদ রং করেছি এবং ভিতরে অংশ রং করেছি।


IMG20231113184103.jpg


IMG20231113184709.jpg


এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আরে বাহ্ অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর একটা আর্ট করেছেন তো আপনি। আপনার আর্ট এত সুন্দর হয়েছে যে আমি তো জাস্ট মুগ্ধ হলাম দেখে। বিশেষ করে চারপাশে হলুদ কালার করার কারণে আরো বেশি সুন্দর লাগতেছে। মেপে মেপে আপনি পুরো আর্ট কমপ্লিট করেছেন দেখেই বুঝতে পারছি। এরকম সুন্দর আর্ট গুলো অঙ্কন করার জন্য দক্ষতার প্রয়োজন হয়। এমনকি ধৈর্যের প্রয়োজন হয় অনেক বেশি। মেপে মেপে করতে একটু সময় লেগে যায়। আর যদি এই ধরনের আর্টের মধ্যে কালার করা হয়, তাহলে তো কোন কথাই নেই। দেখতে একেবারে দারুন লাগে।

 2 years ago 

যেকোনো আর্ট মেপে মেপে করলে সেগুলো দেখতে বেশি সুন্দর লাগে। এজন্য মেপে করার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভিন্ন রকমের এই মেন্ডেলা চিত্র অংকনটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে আপনার চিত্র অংকন দক্ষতা অসাধারণ। আপনি খুবই সুন্দর সুন্দর চিত্র আমাদের মাঝে শেয়ার করে থাকেন। দেখে খুবই ভালো লাগে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার আর্টটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আসলে আপু কলম দিয়ছ আঁকলে ভুল হলে সেটা সংশোধন করা যায় না। কিন্তু পেন্সিল দিয়ে যে কোন চিত্র আঁকলে ভুল হলে মুহূর্তেই সংশোধন করে নেয়া যায়। ভিন্ন ধরনের বেশ দারুন একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো আপু। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এজন্য কলমের আর্টগুলো খুব সাবধানে আঁকতে হয়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার এ ধরনের অংকন গুলো আমার কাছে বরাবরই ভীষণ ভালো লাগে। আপনি আজকে একটি ভিন্নধর্মী অংকন আমাদের সামনে উপস্থাপন করলেন, যা সত্যিই সুন্দর দেখাচ্ছে। বিশেষ করে অংকনটির মধ্যে রং করাতে আরো বেশি ফুটে উঠেছে। এ ধরনের অংকন বেশ সময় সাপেক্ষ এবং কষ্টকর কাজ। যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই চমৎকার কাজটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি সবসময় আমার আর্ট গুলো দেখেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আর্ট করেন আজকে ভিন্ন ধরনের একটি আর্ট করে আমাদের মাঝে তুলে ধরেছেন দেখতে চমৎকার লাগছে আপু। আপনার আর্ট করার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আর্ট করতে করতে দক্ষতা চলে আসে। আপনিও চাইলে করতে পারেন ভাইয়া। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আজকের আর্ট টি অবেকটা তারার মতো আপু তবে তারা নয় ৷ যা হোক নাম না জানা আর্ট দেখলাম ৷ ভালো করেছেন ডিজাইন কালার দেখতে অনেক সুন্দর লাগছে বলতেই হবে ৷ অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর একটি আর্ট উপহার দেওয়ার জন্য ৷ এভাবেই যেনো নিত্য নতুন আর্ট শেয়ার করবেন এমনটাই প্রতার্শা করি ৷

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া প্রথমে তারার মত এঁকে নিয়েছি। তারপর ভেতরে ডিজাইন করেছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি প্রায় সময় ভিন্ন ভিন্ন আর্ট আমাদের মাঝে শেয়ার করেন যেগুলো দেখতেও খুব ভালো লাগে। আজকের এই আর্ট টি অনেক সুন্দর হয়েছে। সত্যিই বেশ দারুন লাগছে দেখতে। ঠিক বলেছেন আপু মেপে মেপে আর্ট করাতে একটা সুবিধা আছে সবগুলো ডিজাইন একই রকম হয়। ইউনিক একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ভিন্ন ভিন্ন আর্ট করার চেষ্টা করি। এক ধরনের আর্ট করতে সব সময় ভালো লাগে না। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

খুব সুন্দর একটি ম্যান্ডেলা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ম্যান্ডেলাটি দেখে অনেক ভালো লাগছে। এই ম্যান্ডেলাগুলো তৈরি করতে অনেক ধৈর্য ও সময় নিয়ে করতে হয়। পেন্সিল দিয়ে যে কোন অংকন করলে ভুল হয়ে গেলে তা সমাধান করা যায়। ভিন্ন ধরনের সুন্দর একটি ম্যান্ডেলা অঙ্কন করেছেন এবং প্রতিটি ধাপ বেশ দারুন ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু যে কোন ধরনের আর্ট করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

খুবই সুন্দর একটি ম্যান্ডেলা চিত্র অংকন করেছেন। ম্যান্ডেলা চিত্র অংকনটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি চিত্র অংকন সত্যিই আপনার চিত্রাংকন দক্ষতা দেখে মুগ্ধ হলাম।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাইয়া এটাতো ম্যান্ডেলার আর্ট না। যাই হোক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62766.75
ETH 1779.42
USDT 1.00
SBD 0.38