রঙিন কাগজের চকলেট শেপের গিফ্ট বক্স

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে রঙ্গিন কাগজ দিয়ে চকলেটের অরিগামি শেয়ার করবো। এরকম অরিগামী তৈরি করলে খুব ভালো লাগে দেখতে। তাছাড়া এরকম অরিগামী তৈরি করে ভেতরে চকলেট দিয়ে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা খুবই খুশি হয়। আমি এই অরিগামিটি তৈরি করে ভিতরে বেশ কিছু চকলেট ভরে ছেলেকে দিয়েছিলাম। তারা খুবই খুশি হয়েছে। হঠাৎ এরকম চকলেট সারপ্রাইজ পেয়ে খুশি তো হবেই। বাচ্চারা এমনিতে চকলেট পছন্দ করে। তাছাড়া এরকম সুন্দর প্যাকেটে মোড়ানো থাকলে তো আরো বেশি খুশি হয়। এই চকলেটের অরিগামী বানানোর পর আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20240222193647.jpg



প্রয়োজনীয় উপকরণ:

রঙিন কাগজ
কাঁচি
আঠা
কলম
রাবার ব্যান্ড



প্রথমে চারকোনা একটি কাগজ নিয়েছি। তারপর কাগজের নিচের দিক থেকে ছোট্ট করে ভাঁজ করেছি। তারপর মাঝ বরাবর ভাঁজ করেছি। আরো একবার মাঝ বারবার ভাঁজ করেছি।


IMG20240221111551.jpgIMG20240221111604.jpg
IMG20240221111633.jpgIMG20240221111645.jpg

এখন ভাঁজ খুলে এক কোনায় আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি নিচের ছবির মত করে। তারপর আবারো ভাঁজ করেছি।


IMG20240222192543.jpgIMG20240222192629.jpg

দুই পাশ থেকে কোনা করে ভাঁজ করেছি। তারপর দুই কোনায় পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি।


IMG20240222192658.jpgIMG20240222192747.jpg

আঁকা অংশ কাচি দিয়ে কেটে ফেলে দিয়েছি।


IMG20240222193228.jpgIMG20240222193234.jpg

তারপর ভাঁজ খুলে কলম দিয়ে উপরে কিছু ডিজাইন এঁকেছি। তারপর চারকোনা ভাঁজ করেছি। এক সাইডে রাবার দিয়ে পেঁচিয়ে দিয়েছি।


IMG20240222193449.jpgIMG20240222193533.jpg

তারপর আরেক সাইড দিয়ে ভিতরে কিছু চকলেট দিয়ে অপর সাইডে রাবার দিয়ে পেঁচিয়ে দিয়েছি।


IMG20240222193543.jpg


IMG20240222193616.jpg


IMG20240222193654.jpg


এভাবে আমার চকলেট শেপের অরিগামি তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

খুবই ভালো করেছিলেন আপু ভিতরে চকলেট ভরে আপনার ছেলেদের দিয়ে। তারা যে ভীষণ খুশি হয়েছে জেনে ভালো লাগলো। আর আমার কাছেও খুবই ভালো লেগেছে চকলেট শেপের অরিগ্যমিটি। অসংখ্য ধন্যবাদ আপু শেয়ার করার জন্য। 🌸

 2 years ago 

আপনার কাছেও আমার এই পোস্টটি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ উৎসাহ মূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

ওয়াও আমাদের মাঝে অনেক সুন্দর একটি কোয়ালিটি সম্পন্ন পোস্ট শেয়ার করেছেন দেখে তো আমার অনেক বেশি ভালো লেগেছে,রঙিন কাগজের চকলেট শেপের গিফ্ট বক্স। সৃজনশীল একটি পোস্ট চমৎকার ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি প্রতিটি ধাপ অনেক চমৎকার ভাবে ফুটিয়ে তুলে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সব কাজের মধ্যে সৃজনশীলতা প্রকাশ করার চেষ্টা করি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চকলেটের মতো দেখতে চকলেটের বক্সের আইডিয়াটা আমার কাছে চমৎকার লেগেছে আপু। আর আপনার ধাপে ধাপে বানানোর পদ্ধতিটাও বেশ সুন্দর ছিলো আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্টের জন্য।

 2 years ago 

আমার চকলেটের শেপের গিফট বক্স তৈরি করার আইডিয়া আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি যে কোন জিনিসই আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে চকলেট শেপের গিফট বক্স তৈরি করেছেন যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি চকলেট শেপের গিফট বক্স তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলেই দেখতে খুব সুন্দর লাগে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজের চকলেট শেপের গিফ্ট বক্স খুবই সুন্দর হয়েছে. আসলে আপনার ডাই পোস্ট গুলো আমার খুবই ভালো লাগে। আজকে আপনি অনেক সুন্দর ভাবে এই ডাফ পোস্টটি করেছেন দেখে তৈরি করার ইচ্ছাটা জাগল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার চকলেট শেপের গিফট বক্সটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজের খুবই সুন্দর চকলেট শেপের গিফ্ট বক্স তৈরি করেছেন ৷ দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে ৷ আসলে রঙিন কাগজ তৈরি জিনিস গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে ৷ আপনি অনেক সুন্দর এবং নিখুঁত ভাবে চকলেট শেপের গিফ্ট বক্স তৈরি করেছেন ৷ আর ধাপ গুলোও অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন ৷ সব মিলিয়ে দারুণ হয়েছে ৷ ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

রঙিন কাগজের তৈরি জিনিস গুলো বানাতে সময় লাগলেও বানানোর পর খুব সুন্দর লাগে দেখতে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

রঙিন কাগজের চকলেট শেপের গিফট বক্স তৈরি দারুণ হয়েছে। মনে হচ্ছে আসলেই কোন চকলেট দেখতে পাচ্ছি। সেই রকম ভাবে তৈরি করা হয়েছে। এই ধরনের কাজগুলো দেখতে অনেক ভালো লাগে। প্রতিনিয়ত সুন্দর সুন্দর কিছু তৈরি করে আমাদের মাঝে উপহার দিয়ে থাকেন। আজকের তৈরি অনেক সুন্দর ছিল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দূর থেকে দেখে হঠাৎ করে সত্যিকারে চকলেটের মতোই লেগেছিলো। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাহ আপু আপনি বাচ্চাদের দারুন একটি সারপ্রাইজ দিয়েছেন দেখছি। আসলে বাচ্চারা চকলেট টা একটু বেশিই পছন্দ করে।রঙিন কাগজের চকলেট শেপের গিফ্ট বক্স তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

এরকম গিফট বক্স পেয়ে বাচ্চারা খুবই খুশি হয়েছিলোম ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

আইডিয়াটা দারুণ লেগেছে, কাগজ দিয়ে চকলেট শেপের গিফট বক্স তৈরি করে তার মধ্যে কিছু চকলেট দিয়ে ছেলেকে গিফট করেছেন। কাগজ কেটে কিভাবে এমন সুন্দর চকলেট শেপের গিফট বক্স তৈরি করতে হয় সেটা আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এমনিতে এরকম গিফ্ট বক্স দিলে যতটা না খুশি হত চকলেট দিয়ে দেয়ার কারণে তার থেকে ডাবল খুশি হয়েছিলো। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64698.14
ETH 1915.06
USDT 1.00
SBD 0.37