একটি ভিন্ন ধরনের আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হলাম নতুন একটি আর্ট নিয়ে। এ ধরনের আর্টগুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে। এগুলো কলম দিয়ে আর্ট করতে হয় জন্য অনেক সাবধানে আর্ট করতে হয়। একবার ভুল হলে আর মুছে ঠিক করা যায় না। শুরুতে আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, যাতে ভুল হলে মুছে ঠিক করতে পারি। তাছাড়া কম্পাস এবং স্কেল দিয়ে মেপে করার কারণে আর্ট গুলো দেখতে সুন্দর লাগে। আবার সময়ও বেশি লাগে। আজকের আর্টটি করার পর মনে হল যে রং করলে ভালো লাগবে। তাই হলুদ রং করেছি। রং করার পর আমার কাছে অন্যরকম সুন্দর লাগছিল। আপনারা অবশ্যই জানাবেন যে রং করার আগে বেশি ভালো লাগছিল নাকি রং করার পরে বেশি ভালো লাগছে। আশা করি আপনাদের কাছে আর্টটি ভালো লাগবে।


IMG20231129201239.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
কলম
স্কেল
কম্পাস
হলুদ সাইন পেন



প্রথমে ছোট দুটি বৃত্ত এবং তার বাইরে বড় একটি বৃত্ত এঁকেছি। তারপর ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে নিচের ছবির মত আর্ট করেছি।


IMG20231129193207.jpgIMG20231129193403.jpg

তারপর আর্টটি কলম দিয়ে গাঢ় করেছি এবং পেন্সিল দিয়ে আবারও ছোট ছোট পাতার মতো করে এঁকেছি।


IMG20231129193642.jpgIMG20231129193802.jpg

সবগুলো ঘরে ছোট ছোট পাতার মতো এঁকে কলম দিয়ে গাঢ় করেছি।


IMG20231129193913.jpgIMG20231129194140.jpg

পাতার ভিতর লম্বা দাগ দিয়ে উপরে ডিজাইন করেছি। তারপর বাইরে গোল গোল ডিজাইন করে বাইরে দিয়ে ভরাট করেছি।


IMG20231129194633.jpgIMG20231129195311.jpg

IMG20231129195959.jpgIMG20231129200337.jpg

ভিতরে গোল গোল ডিজাইন করেছি এবং ভিতরে একটি ফুলের মতো এঁকেছি।


IMG20231129200434.jpgIMG20231129200636.jpg

সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি। আর্টটি শেষ করার পর হলুদ রং করেছি।


IMG20231129200641.jpg


IMG20231129200830.jpg


IMG20231129201105.jpg


এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

একটি বৃত্তকে কেন্দ্র করে দারুন ম্যান্ডেল আর্ট অঙ্কন করে আমাদের মাঝে তুলে ধরেছেন আপু সত্যিই অসাধারণ সুন্দর লাগছে। বিশেষ করে কালারফুল ভাবে ফুটিয়ে তুলেছেন বলে বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বৃত্ত এঁকে নেয়ার কারণে আর্টটি সমান হয়েছে। এর জন্য দেখতেও ভালো লাগছে। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

আজকে আপনার ভিন্ন ধরনের আর্ট দেখে বেশ ভালো লাগলো আপু। প্রায়ই আপনি আমাদের মাঝে সুন্দর সুন্দর আর্ট শেয়ার করেন। প্রথমে কলম দিয়ে তারপর পেন্সিলের মাধ্যমে আর্ট সুন্দরভাবে করে সেটা হলুদ রঙের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সেজন্য দারুন লাগছে দেখতে। সুন্দর একটি আর্ট পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর আর্টগুলো শেয়ার করার চেষ্টা করি। আপনার ভালো লাগে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনি একদমই ঠিক বলেছেন। ভিন্ন ধরনের আর্ট এটি। হলুদ রঙের কারনে তো দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। আপনার এধরনের আইডিয়া গুলো সব সময়ই ভালো লাগে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আর্ট করার পরে মনে হলো যে কালার করলে ভালো লাগবে। এজন্যই হলুদ কালারের রং করেছি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি আজকে ভিন্ন ধরনের আর্ট শেয়ার করেছেন। এই আর্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ছোট ছোট ফুল একে তারপর হলুদ রং ব্যবহার করার জন্য দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ এতো সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এই আর্টের ছোট ছোট ফুলের কারণে আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

খুবই সুন্দর একটি চিত্র অংকন করেছেন। আসলে এই চিত্রটি দেখতে খুবই ভালো লাগলো। বিশেষ করে হলুদ রং করার কারণে চিত্রটি আরো সুন্দরভাবে ফুটে উঠেছে। এত সুন্দর একটি চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার আর্টটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ভিন্ন ধরনের একটি চিত্র অংকন করেছেন। আসলে আপনার চিত্রগুলো দেখে আমার খুবই ভালো লাগে। আজকে হলুদ রং দেওয়ার কারণে চিত্রটি আরো সুন্দরভাবে ফুটে উঠেছে দেখে ভালো লাগলো।

 2 years ago 

আপনি সবসময় আমার চিত্রগুলো দেখেন জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এ ধরনের আর্টগুলো পেন্সিল দিয়ে আগে এঁকে নিলে ভালো হয় ভুল হওয়ার সম্ভাবনা থাকে না ভুল হলেও মুছে আবার ঠিক করা যায় । কিন্তু একবারে কলম দিয়ে করলে আর ঠিক করা যায় না । আপনার আর্টটি কিন্তু আপু অনেক সুন্দর হয়েছে । আমার কাছে খুবই ভালো লাগে এরকম আর্ট গুলো করতে । কালার করার পরও ভালোই লাগছে দেখতে ।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এ ধরনের আর্টগুলো পেন্সিল দিয়ে আগে এঁকে নিলে ভালো হয়। এর জন্যই পেন্সিল দিয়ে আগে এঁকে নিয়েছি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

খুব সুন্দর হয়েছে এই আর্ট৷ একদমই অসাধারণভাবে আপনি এই আর্ট তৈরি করেছেন এবং এর মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন ফুটিয়ে তুলেছেন৷ এরকম আর্ট সাধারণত সব সময় দেখা যায় না৷ আজকে এই প্রথম আপনার কাছ থেকে এরকম সুন্দর একটি আর্ট দেখতে পেলাম৷ খুব সুন্দরভাবে আপনি এটি তৈরি করেছেন এবং রঙের সংমিশ্রণ দিয়েছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

আসলেই ভাইয়া এই ধরনের আর্ট সব সময় করা হয় না। মাঝেমধ্যে সময় পেলে এ ধরণের আর্ট করা হয়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

ওয়াও জাস্ট মনোমুগ্ধকর এবং অসাধারণ একটা আর্ট করেছেন আপনি। আপনার এই আর্ট যত দেখছিলাম আমার কাছে ততই অসম্ভব ভালো লাগছিল। কালো এবং হলুদ কালারের হওয়ার কারণে সম্পূর্ণটা জাস্ট অসাধারণ লাগতেছে। পুরো ডিজাইনটা আপনি অনেক নিখুঁতভাবে অংকন করেছেন। যেটা দেখে বুঝতে পারতেছি অনেক সময় লেগেছিল এটা করতে। হলুদ কালার টা অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে যেটা দেখে আমি তো মুগ্ধ। এরকম সুন্দর আর্ট আশা করছি সব সময় দেখতে পাবো।

 2 years ago 

আপনি আমার আর্টটি দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64018.51
ETH 1844.70
USDT 1.00
SBD 0.38