খোসাসহ কাঁচা আমের আচারের রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আপনাদের সঙ্গে কাঁচা আমের আচারের রেসিপি শেয়ার করবো। এই সেই ঐতিহাসিক আচার যার নাম শুনে @roy.sajib ভাইয়ার মাথা খারাপ হয়ে গিয়েছিল। অনেকদিন আগে এই আচার বানিয়েছিলাম। রেসিপি শেয়ার করা হয়নি। তাই ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। কাঁচা আম এভাবে খোসাসহ আচার বানালে খেতে খুবই ভালো লাগে। আর সাথে যদি সরিষা বাটা দেয়া যায় তাহলে তো কথাই নেই। এভাবে আমের আচার বানিয়ে সারা বছর খাওয়া যায়। আমি তো প্রতিবছর আমের সিজন আসলেই অনেকগুলো করে আমের আচার বানিয়ে রাখি। যাতে সারা বছর খেতে পারি। যদিও আমি আচার খুব একটা খাই না আমার হাসবেন্ড খুবই পছন্দ করে। এজন্যই বানানো হয়। এই আচার তৈরি করার পর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। কিন্তু বৈয়াম এ ভরার পর ছবি তুলতে ভুলে গিয়েছিলাম। এজন্য এভাবেই ছবি শেয়ার করলাম। আশাকরি আমার আজকের আচারের রেসিপি আপনাদের ভালো লাগবে।


IMG20230502124247_BURST000_COVER.jpg



কাঁচা আম
রসুন
সরিষা বাটা
পাঁচফোড়ন
সরিষার তেল
শুকনা মরিচ
আদা বাটা
রসুন বাটা
হলুদের গুড়া
মরিচের গুঁড়া
লবণ
বিট লবণ
সিরকা
চিনি


PhotoCollageMaker_20230611_093827914.jpg



প্রথমে আমগুলোকে ভালোমতো ধুয়ে খোসাসহ কেটে নিয়েছি। তারপর লবণ পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রেখেছি। ৩০মিনিট পর একটি চালনীতে ছেঁকে নিয়েছি। এক ঘন্টার জন্য রোদে দিয়ে আমগুলোকে শুকিয়ে নিয়েছি।


IMG20230502091742.jpgIMG20230502111735.jpg

চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে পাঁচফোড়নগুলো টেলে নিয়েছি। তারপর শুকনা মরিচগুলো দিয়ে শুকনা মরিচ গুলো একটু ভেঁজে নিয়েছি। এখন ব্লেন্ডারে সবকিছু ভালো মতো গুঁড়ো করে নিয়েছি।


IMG20230502091834.jpgIMG20230502092042.jpg
IMG20230502093941.jpgIMG20230502094300.jpg

চুলায় আর একটি ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে পাঁচফোড়ন এবং রসুন কুচি দিয়ে দিয়েছি।


IMG20230502111939.jpgIMG20230502111956.jpg

রসুনগুলো একটু ভেঁজে নিয়ে তার মধ্যে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়েচেড়ে সরিষা বাটা দিয়ে দিয়েছি।


IMG20230502112142.jpgIMG20230502112209.jpg

সবকিছু আবারো নেড়েচেড়ে আমগুলো দিয়ে দিয়েছি। আমগুলো মসলার সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়েছি। তারপর পাঁচফোড়ন গুড়া এবং চিনি দিয়ে দিয়েছি।


IMG20230502112338.jpgIMG20230502112508.jpg

চিনি দিয়ে আবারো সবকিছু ভালোমতো নেড়ে চেড়ে নিয়েছি। তারপর সিরকা দিয়েছি।


IMG20230502113119.jpgIMG20230502113230.jpg
IMG20230502113324.jpgIMG20230502113430.jpg

এখন কিছুক্ষণ জ্বাল দেয়ার পর চিনি গলে গিয়ে পানি বের হয়েছে। তারপর অনবরত নাড়তে হবে যাতে পুড়ে না যায়। আমগুলো যখন আধা সিদ্ধ হয়ে যাবে তখন বিট লবণ দিয়ে দিয়েছি।


IMG20230502113546.jpgIMG20230502113949.jpg

ক্রমাগত নেড়ে যখন আমগুলো পুরোপুরি হয়ে গিয়েছে তখন চুলা বন্ধ করে দিয়েছি।


IMG20230502114040.jpg


এভাবেই তৈরি হয়ে গেল আমার আমের আচার। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 3 years ago 

এই সেই ঐতিহাসিক আচার

এটা শুধু ঐতিহাসিক নয়, এটা একটা ইতিহাসও হয়ে গেছে আপু 😊। খোসা সহ তো এটাই প্রথম আমের আচার খাওয়া আমার। এই স্বাদের কোন ভাগ হবে এক কথায় 👌👌👌। আমি খাচ্ছিলাম আর ভাবছিলাম কিসের জন্য টেস্ট টা একটু ভিন্ন ভিন্ন লাগছে। আজকে গিয়ে বুঝতে পারলাম এতে আসলে কি কি দেওয়া ছিল। রসুন, আদা বাটা এসব যে আচারে দেয় আমি একদম জানতাম না সত্যি। তবে কথা হলো আপু, আচার কিন্তু শেষ অনেক আগেই। নেক্সট কোনটা দিবেন আগে থেকেই ভেবে রাখবেন কেমন 😊।

 3 years ago 

এত তাড়াতাড়ি সব আচার খেয়ে শেষ করে ফেলেছেন। এ জন্যই রেসিপি দিয়ে দিলাম এরপরে বানিয়ে খেয়ে নেবেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এই আচারটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি আচার অনেক বেশি পরিমাণে খাই। আমি এবার এই আচারটি তৈরি করেছিলাম তবে দুঃখের বিষয় বছর না যেতেই আমার আচারটা কিন্তু শেষ হয়ে গিয়েছে প্রায়।অল্প কিছু আমার আছে ।আমারটা শেষ হয়ে গেলে আপনার কাছ থেকে একটু দিয়েন আমাকে।

 3 years ago 

সিজনের আচার যদি সিজনেই খেয়ে শেষ করে ফেলেন সারা বছর কি খাবেন। আমার কাছে চাইলে আমি কিন্তু দিতে পারব না। যদি আগামী বছর আসতে আসতে রয়ে যায় তাহলে কিছু দিতে পারবো।

 3 years ago 

আমের আচার খেতে আমার অনেক বেশি ভালো লাগে আপু।খোসাসহ কাঁচা আমের আচারের রেসিপি কখনো খাওয়া হয়নি কিন্তু এখন আর রেসিপিটা দেখে আমাদের জল চলে এসেছে অনেক লোভনীয় ছিল দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ এত সুন্দর একটি মুখো রচক রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

খোসাসহ আমের আচার একবার খেলে বারবার খেতে চাইবেন ভাইয়া। এত মজা লাগে খেতে। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া এই আচার খেতে অনেক বেশি পছন্দ করে, তাই আপনি এই আচার বেশিরভাগ সময় তৈরি করে থাকেন, এটা জেনে ভালো লাগলো। আচার দেখতে খুবই লোভনীয় মনে হচ্ছে। মনে হচ্ছে ভাইয়া বেশ মজা করেই খেয়েছিল এই আচার। আপনার এই আচারের রেসিপি পোষ্টের মাধ্যমে খোসা সহ কাঁচা আমের আচারের রেসিপি শিখে নিতে পারলাম। বেশি ভালোই ইউনিক একটা রেসিপি শেয়ার করলেন দেখে খুব ভালো লাগলো।

 3 years ago 

আমার আমের আচারের রেসিপি আপনার কাছে লোভনীয় লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সচরাচর এইভাবে খোসা রেখে আমের আচার তৈরি করতে খুব কমই দেখতে পাওয়া যায়। কিন্তু আমের আচার যেভাবেই তৈরি হোক না কেন সেটা খেতে খুবই ভালো লাগে।

 3 years ago 

আমি তো প্রতিবছর এভাবে খোশাসহ আমের আচার তৈরি করি। খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আচার আমারও খুবই পছন্দের। প্রতিবছর আমাদের বাসায়ও আমের খোসা সহ আচার তৈরি করা হয়। গরম গরম খিচুড়ির সাথে এই আচার আমার খুব ভালো লাগে খেতে। আপনার আচারের কালার দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

একজনকে তাহলে পাওয়া গেল খোসাসহ আচার খাওয়ার জন্য। বেশিরভাগ জনই খোসা সহ আমের আচার কখনো খায়নি। যাইহোক আপু ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

যদিও এ বছর বাসার বাহিরে থাকার কারণে কাঁচা আমের এইরকম আচার রেসিপি খাওয়া হয়নি তবে এ ধরনের রেসিপি সকলেই অনেক বেশি পছন্দ করে। এই যেমন ধরুন আপনার হাসবেন্ড এরকম রেসিপি খেতে খুবই ভালোবাসে। আপনার এই রেসিপিটি দেখে এই জিভে জল এসে যাচ্ছে আপু শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার রেসিপিটি দেখে আপনার জিভে জল চলে আসলো জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কাঁচা আমের আচার আমার খুব পছন্দ। আপনার রেসিপির কালারটা খুব সুন্দর এসেছে। তবে কখনো খোসাসহ কাঁচা আমের আচার তৈরি করা হয়নি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

আপু এভাবে খোসাসহ একবার আচার তৈরি করে দেখবেন। খুব ভালো লাগে খেতে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

টক জাতীয় খাবার খেতে কমবেশি সবাই পছন্দ করে। আচার এর ভেতর অন্যতম। আমি আচার খেতে অনেক পছন্দ করি। আমের এই সিজনে আমাদের বাসায় আমের আচার তৈরি করা হয়। সারা বছর সেটা রেখে ডাউল দিয়ে খাওয়া হয়। ডাউল দিয়ে আমের আচার খেতে অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

টক জাতীয় খাবার আমি আগে খুব পছন্দ করতাম। এখন কেন যেন খেতে পারি না। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65754.07
ETH 1924.19
USDT 1.00
SBD 0.38