মজাদার বেগুন ভর্তার রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে সুস্বাদু বেগুন ভর্তার রেসিপি শেয়ার করবো। ভর্তা পছন্দ করে না এমন লোক পাওয়া যাবে না। মাঝেমধ্যে এমনও দেখা যায় যে মাছ-মাংসের থেকে ভর্তা দিয়ে ভাত খেতে বসলে খাওয়া সেদিন বেশি হয়। তাছাড়া বিভিন্ন ধরনের ভর্তা হলে তো আরো জমে যায়। মাঝে মাঝে ছুটির দিনে আমি বিভিন্ন ধরনের ভর্তা তৈরি করি। বেগুন ভর্তা আমরা কম বেশি সবাই পছন্দ করি। বেগুন বিভিন্নভাবে ভর্তা করা যায়। পুড়িয়ে ভর্তা করা যায় আবার সিদ্ধ করে ভর্তা করা যায়। কিন্তু আজকের বেগুন ভর্তা আমি একটু অন্যরকম ভাবে করেছি। বেগুন পোড়ানো ভর্তাগুলো খেতে বেশি ভালো লাগে। কিন্তু গ্যাসের চুলায় বেগুন পোড়ানো আমার কাছে একটু ঝামেলার মনে হয়। তাই আজকে ভিন্ন রকম ভাবে এই ভর্তাটি করেছি। যদিও এই বারই প্রথম এই ভর্তা এভাবে করেছি। খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। কিন্তু যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের বেগুন থেকে দূরে থাকা ভালো। যত লোভনীয় ভর্তা হোক না কেন। বেগুন এলার্জির জন্য খুব ক্ষতিকর। যাই হোক আজকের বেগুন ভর্তার সঙ্গে টমেটো দেয়ার কারণে স্বাদ কিন্তু আরো বেড়ে গিয়েছিল। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।


IMG20240419102034.jpg




বেগুন
টমেটো
পিঁয়াজ
কাঁচামরিচ
সরিষার তেল


GridArt_20240706_111853324.jpg



প্রথমে বড় একটি বেগুন নিয়ে পরিষ্কার করে ধুয়ে গোল করে কেটে নিয়েছি। আর টমেটোগুলোকেও ধুয়ে মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি।


IMG20240419091030.jpgIMG20240419092934.jpg

বেগুনগুলোকে হলুদ এবং লবণ দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখেছি। তারপর চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হলে বেগুন গুলো দিয়ে দিয়েছি।


IMG20240419092810.jpgIMG20240419092827.jpg

বেগুনগুলো দুই পাশ ভালোমতো ভেজে নিয়ে একটি পাত্রে উঠিয়ে রেখেছি। তারপর তার মধ্যে টমেটো দিয়ে টমেটো গুলোকে ভালোমতো ভেঁজে নিয়েছি। টমেটো ভাঁজা হয়ে গেলে একটি বাটিতে উঠিয়ে রেখেছি।


IMG20240419093116.jpgIMG20240419093443.jpg

IMG20240419094051.jpg


এখন ওই তেলের মধ্যে আরো একটু তেল দিয়ে পিঁয়াজ এবং কাঁচামরিচ দিয়েছি। পিঁয়াজ কাঁচা মরিচ ভালোমতো ভেঁজে নিয়েছি। তারপর একটি বাটিতে উঠিয়ে রেখেছি।


IMG20240419094128.jpgIMG20240419094402.jpg

এখন বেগুন এবং টমেটো গুলোকে ভালোমতো হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। তারপর ভেঁজে রাখা পিঁয়াজ এবং সামান্য একটু সরিষার তেল দিয়ে আবারো ভালোমতো মাখিয়ে নিয়েছি।


IMG20240419101842.jpgIMG20240419101853.jpg

IMG20240419102034.jpg


এভাবে আমার মজাদার বেগুন ভর্তা তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

IMG_1610.webp

Sort:  
 2 years ago 

আজ আপনি আমাদের মাঝে দারুন একটা রেসিপি নিয়ে হাজির হলেন। আসলে বাড়িতে আমরা সেদ্ধ বেগুন অথবা পোড়া বেগুনের ভর্তা খেয়েছে। কিন্তু এই বেগুন ভাজির ভর্তা আমরা কখনো খাইনি। যাইহোক দারুন একটা রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া সেদ্ধ বেগুন আর পোড়া বেগুন ভর্তা সবসময় খাওয়া হয় এভাবে নতুন বানিয়েছিলাম। যাই হোক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বিভিন্নভাবে ভর্তা খেয়েছি কিন্তু এভাবে টমেটো ও বেগুন ভেজে কোনদিন ভর্তা খাই নি। আপনার ভর্তাটি দেখেই মনে হচ্ছে অনেক মজাদার হয়েছে । ধন্যবাদ আপু মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমিও এইবারই প্রথম ভর্তাটা করেছিলাম। খুবই মজা হয়েছিল খেতে। খেয়ে দেখবেন আপু ভালো লাগবে আশা করি।

 2 years ago 

টমেটো আর বেগুনের সমন্বয়ে মজাদার ভর্তা রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন অনেক লোভনীয় লাগছে আপু। বেগুনগুলো তেলে ভাজি করার পরে ভর্তা করেছেন যেটা লোভনীয়তা বৃদ্ধি করেছে।

 2 years ago 

জ্বী ভাইয়া বেগুনগুলো তেলে ভাজি করে ভর্তা করার কারণে বেশি ভালো লেগেছিল খেতে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

খুব মজাদার একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এমন চমৎকার রেসিপি তৈরি করতে দেখে ভালো লাগলো। আশা করি অনেক সুস্বাদু হয়েছে রেসিপিটা।

 2 years ago 

আমার রেসিপিটি আপনার কাছে মজাদার লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার বেগুন ভর্তা দেখে লোভ সামলানো মুশকিল। আসলে এভাবে মাঝে মাঝে ভর্তা খেতে অনেক ভালো লাগে। তবে আমি শুধু বেগুন ভর্তা করি টমেটো দিয়ে কখনো করা হয়নি।আর বেগুন গুলো বেশির ভাগ সময় পুড়িয়ে ভর্তা করি।আপনার ভর্তা খেতে নিশ্চয় অনেক মজার ছিল। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

লোভ সামলাতে যেহেতু পারেননি তাহলে এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখেন ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অসাধারণ আপু অসাধারণ আপনি অনেক যত্ন সহকারে বেগুন ভর্তার রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো।গরম ভাতের সাথে বেগুন ভর্তা খেতে আমারও খুবই ভালো লাগে। তবে এই বেগুনের সাথে আপনি টমেটো দেওয়ার জন্য ভর্তাটা আরও লোভনীয় লাগছে। আপনার রন্ধন
প্রণালী এবং পরিবেশন দেখে মনে হচ্ছে বেগুন এবং টমেটোর সমন্বয়ে ভর্তা রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছিল। এরকম ভিন্ন ধর্মী একটি ভর্তা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজা লাগে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মজাদার বেগুন ভর্তার রেসিপি‌ তৈরি করেছেন। আপনার তৈরি করা মজাদার বেগুন ভর্তার রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন। টমেটো মিশ্রণ করার জন্য একটু বেশি মজাদার হয়েছিল।

 2 years ago 

যেকোনো পোস্টই সাজিয়ে গুছিয়ে করার চেষ্টা করি। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

মজাদার বেগুন ভর্তা রেসিপি পরিবেশন দেখেই খুবই সুস্বাদু মনে হচ্ছে। আসলে এই ধরনের রেসিপি খেতে অনেক ভালো লাগে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

জ্বী ভাইয়া খেতে আসলেই অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

বেগুন ভর্তা আমার অনেক বেশি পছন্দের একটা খাবার। কিন্তু দুর্ভাগ্যবশত এখন আর বেগুন ভর্তা খেতে পারি না শুধুমাত্র এলার্জির কারণে। এ জাতীয় খাবারগুলো খেলে এলার্জি অনেক বেশি হয়ে যায়। যাই হোক আপনার তৈরি করা বেগুন ভর্তা দেখে মনে হচ্ছে খুব মজাদার ছিল। অনেক সুন্দর করে আমাদের মাঝে পুরো রেসিপিটা শেয়ার করেছেন। দেখে ভালো লাগলো।

 2 years ago 

এলার্জির সমস্যা যাদের আছে তাদের জন্য বেগুন ভর্তা আসলেই খাওয়া ঠিক না। যাইহোক আপু ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.074
BTC 63618.85
ETH 1675.97
USDT 1.00
SBD 0.41