বিভিন্ন কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। আগে তেমন একটা ফটোগ্রাফি করা হতো না। কিন্তু এই ব্লগে জয়েন করার পর সবার সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে এখন বাইরে বের হলে মনে হয় যে ফটোগ্রাফি করি। বিশেষ করে সুন্দর সুন্দর ফুল দেখলে তো আর বসে থাকা সম্ভবই নয়। তার উপরে যদি হয় বিভিন্ন কালারের গোলাপ ফুল তাহলে তো কথাই নেই। আজকে বিভিন্ন কালারের গোলাপ ফুলের ছবি আপনাদের সঙ্গে শেয়ার করব। গোলাপ ফুলের যে কত কালার হয় তা গুনে শেষ করা যাবে না। আর প্রত্যেকটি কালার অসম্ভব সুন্দর হয়। একটি থেকে আরেকটি আরো বেশি সুন্দর। আমার কাছে খুবই পছন্দ গোলাপ ফুল। বেশ কিছুদিন আগে গোলাপ ফুলের গাছ কিনতে গিয়েছিলাম। তখন সেখানে গিয়ে এত ধরনের গোলাপ ফুল দেখেছি যে মাথা খারাপ হয়ে যাওয়ার মত অবস্থা। কিন্তু ফুল গাছগুলোর দামও আকাশ ছোঁয়া। তারপরে একটি মাত্র ফুল গাছ কিনেছিলাম। সেখান থেকে কিছু ফটোগ্রাফি করেছিলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে।


C5733473-BFC6-4881-B79C-156B81BA00FC.jpeg


এই ফুলটিকে কালো গোলাপ বলছিল দোকানদার। আমি কালো গোলাপ কখনো দেখিনি। আসলেই কালো গোলাপ কি হয় জানা নেই। কিন্তু এই গোলাপ ফুলটি কুচকুচে খয়েরি কালার হওয়ার কারণে অনেকটা কালোর মত লাগে। এজন্যই কালো গোলাপ বলছিল এই ফুলটিকে।


08F56BD7-B2B2-49DB-8C93-463D7703403F.jpeg


এটি হাজারী গোলাপ ফুল গাছ। এক ডালে ৩০-৩৫ টা করে ফুল ফোটে। যখন সবগুলো ফুল ফুটে থাকে অসম্ভব সুন্দর লাগে দেখতে। নিশ্চয়ই কলি দেখেই আপনারা বুঝতে পারছেন। কালারটিও বেশ সুন্দর।


0F438D1D-FF5A-43DF-9DAD-883ACE3B9725.jpeg


326C682A-8575-4381-9A9D-46F5C1B71F17.jpeg


এখানে লাল, গোলাপি এবং হলুদ কালারের তিনটি ফুলগাছ দেখতে পাচ্ছেন। বিভিন্ন রকমের কালার হলেও অসম্ভব সুন্দর কালার সবগুলোই। প্রতিটি গাছ ৮০০ টাকা করে চাচ্ছিলো। ফুল গাছগুলো অনেক সুন্দর হলেও ৮০০ টাকা আমার কাছে অনেক বেশি মনে হয়েছিলো।


0E23097E-102E-41CD-BC53-356C49D02765.jpeg


CF3EA6EB-C083-4C56-982E-28BFE91BAA03.jpeg


এই সাদা গোলাপ টি দেখলে মন ভালো হয়ে যায় এত ফ্রেশ লাগে দেখতে ফুল টি। আর নিচের ফুলটি একের ভিতরে বেশ কয়েকটি কালার। অসম্ভব সুন্দর কালার।


5C549E0B-B87D-4AFA-91F3-ED688B0E0059.jpeg


DA34713C-9E64-4C16-8330-DEA43EEAB737.jpeg


এখানে একটি খয়েরি লাল কালার এবং একটি কমলা কালারের গোলাপ ফুল। এগুলো দেখতেও বেশ ভালো লাগছিল।


26B338D0-0536-4845-9B2A-48C15BFFDCC6.jpeg


0EC70459-2BEC-4D44-9CE0-12333F78D57E.jpeg


এটি হালকা গোলাপি কালার। আর নিচের ফুল গাছটিতে একই গাছে বেশ কয়েক কালারের গোলাপ ফুল ফুটে। এই গাছটিও খুব সুন্দর।


24C8A3FD-0991-4491-B6D0-5C25F32563E2.jpeg


এখানে যেই গাছগুলোতে অনেক ফুল ফুটে আছে সেই গাছগুলো সব ৮০০ টাকা করে এবং যে গাছগুলোতে একটি করে ফুল ফুটে আছে সেই গাছগুলো ৪০০ টাকা করে বিক্রি করছে। ৪০০ টাকার গাছগুলো আমার কাছে ভালো লাগে নি। মনে হয়েছে যে বাসায় নিয়ে আসলে আর বাঁচবে না। মাত্র একটি ডালে একটি ফুল ফোটা ছিল। যাইহোক আমি একটি গোলাপ গাছ কিনেছিলাম। কিন্তু গাছটি তেমন ভালো হয়নি।
আশা করি গোলাপ ফুল গুলো দেখে সকলের মন ভালো হয়ে গিয়েছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phonei phone11
LocationLink
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 3 years ago 

আপু আপনার মতো আমিও এখন বাহিরে বের হলেই ফটোগ্রাফি করার চেষ্টা।সত্যি সামনে যদি এমন সুন্দর সুন্দর ফুল থাকে তাহলে তো কথাই নেই। যাই হোক বিভিন্ন কালারের গোলাপ দেখতে খুবই সুন্দর। গোলাপের যে কত কালার আছে তা সত্যি গুনে শেষ করা যাবে না। আপনার পোস্টের মাধ্যমে এত সুন্দর গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপু।

 3 years ago 

ঠিক বলেছেন আপু গোলাপের কালার গুনে শেষ করা যাবে না। আর সবগুলো কালারই একটার থেকে আরেকটা দেখতে বেশি সুন্দর। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

এর আগে আমিও কোনদিন কালো রংয়ের গোলাপ দেখেছিলাম না। আপনার পোষ্টের মাধ্যমে আজকে আমি প্রথম কালো রংয়ের গোলাপ দেখতে পেলাম। আপনার শেয়ার করা ফটোগ্রাফির মধ্য থেকে আমার কাছে কালো রঙের গোলাপের ফটোগ্রাফি এবং হলুদ গোলাপের ফটোগ্রাফিটি খুবই ভালো লেগেছে।

 3 years ago 

আমার পোস্টের মাধ্যমে আপনি প্রথম কালো গোলাপ ফুল দেখলেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

বর্তমান সময়ের কমিউনিটিতে অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখছি তবে আমি বাস্তবিকভাবে শুধু দুই ধরনের গোলাপ ফুল দেখেছি সেটা হচ্ছে সাদা এবং লাল। আপনার এই পোষ্টের মাধ্যমে অনেকগুলো গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখতে পারলাম। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

গোলাপের এত কালারের মধ্যে মাত্র দুইটা কালারের গোলাপ দেখেছেন। অন্যান্য কালারের গোলাপগুলো আরো বেশি সুন্দর দেখতে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আজেক আপনার পোষ্টে ভিন্ন ভিন্ন কালারের ফুলের ফটোগ্রাফি দেখলাম। কালো গোলাপ আমিও কখনো দেখি নাই। তা ছাড়া সাদা,লাল,হলুদ এগুলো দেখেছিলাম। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 61947.99
ETH 1628.87
USDT 1.00
SBD 0.41