একটি মেহেদির ডিজাইন
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি আবারও মেহেদির একটি আর্ট করেছি। সেদিন ছেলেকে পড়তে বসিয়েছিলাম।পাশে বসে বসে কি করব ভেবে পাচ্ছিলাম না। সামনে খাতা আর পেন্সিল দেখলাম। অন্যমনস্ক হয়ে হঠাৎ কিছুতা মেহেদির ডিজাইনটি এঁকে ফেললাম। তারপরে মনে হলো যে ডিজাইনটি শেষ করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই শুরু থেকে আবারও শেষ করলাম আর্টটি। শেষ করার পর মনে হল যে ভিতরে যদি কিছু কিছু জায়গায় রং করা যায় তাহলে কেমন লাগবে । তাই আর্টটির ভিতরে কয়েকটি জায়গায় লাল এবং সবুজ কালার করেছি। মাঝেমধ্যে উল্টাপাল্টা এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে। কিছু কিছু সময় সেটি ভালো হয়, আবার কিছু কিছু সময় খারাপ হয়। যাই হোক আশা করি আমার আজকের মেহেদির আর্টটি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করি।
প্রয়োজনীয় উপকরণ:
- সাদা কাগজ
- পেন্সিল
- রাবার
- রঙিন কলম
প্রথমে একটি খাতার একদম নিচের কোনার দিকে গোল তিনটি দাগ দিয়েছি।। তারপর দাগগুলোর ভিতরে ছোট ছোট ফোটা দিয়েছি এবং উপরে তিনের মত ডিজাইন করেছি। তার উপরে একটি কলকার ডিজাইন এঁকেছি।
কলকার ভিতরে তিন এঁকে তার উপরে দাগ দিয়ে ছোট ছোট পাতার মতো দিয়েছি। এভাবে কলকাটি ভর্তি করেছি এবং সাইডে হার্টের মতো কিছু ডিজাইন করেছি এবং ভিতরটা পেন্সিল দিয়ে ভরাট করেছি।
কলকাটির ডান সাইডে ছোট ছোট দাগ দিয়ে মাথায় গোল ডিজাইন দিয়েছি। তার উপরে কিছু পাতা এবং ফুল এঁকেছি।
উপরে আরেকটি কলকা এঁকেছি এবং ভিতরে ছোট ছোট কিছু পাতা দিয়েছি এবং পাতার মধ্যে ভরাট করে দিয়েছি।
কলকাটির ভিতরে ছোট ছোট ঘরের মতো ডিজাইন করেছি। তারপর উপরে ছবির মত আরো কিছু ডিজাইন করেছি।
আমার আর্টটি শেষ করে আমার নামের সাইন করে দিয়েছি।
আর্টটি শেষ করার পর মনে হল যে ভিতরে কিছু কিছু জায়গায় যদি কালার করি তাহলে কেমন লাগবে দেখতে। তাই আমি ভিতরে কিছু কিছু জায়গায় সবুজ এবং লাল কালার করেছি।
এভাবেই আমার আর্টটি শেষ হল। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
চমৎকার একটি মেহেদির ডিজাইন অংকন করেছেন। সবুজ ও লাল রং করাতে দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। আপনি ঠিকই বলেছেন মাঝে মধ্যে উল্টাপাল্টা এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে। ধন্যবাদ আপনাকে অংকন শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া আমার মেহেদির ডিজাইনটি দেখে সুন্দর মন্তব্য করার জন্য ।এভাবেই পাশে থাকবেন।। শুভকামনা রইল আপনার জন্য।
উল্টাপাল্টা এক্সপেরিমেন্ট হলেও আপনার এই আট বেশ দারুন লেগেছে আমার কাছে। আপনি লাল রঙ এবং সবুজ রং দেওয়ার কারণে খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে এই আর্ট। এই আর্ট করতে আপনার অনেক সময় লেগেছে মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্য।
না ভাইয়া মনের মাধুরী মিশিয়ে করেছি তো বেশি সময় লাগেনি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
অসাধারণ চমৎকার একটি মেহেদি ডিজাইন করেছেন আপু। সত্যিই খুব চমৎকার একটি ডিজাইন এই ডিজাইনটা হাতে পড়লে খুবই ভালো লাগবে। অন্যমনস্ক হয়ে দেখি খুব সুন্দর একটি ডিজাইন আর্ট করে ফেললেন
সত্যি বলতে কালার গুলো করাতে আরো বেশি সুন্দর লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মেহেদিল ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।
কালার করাতে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপনার তৈরি করা মেহেদি ডিজাইনটি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করা পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল আপু
ধাপগুলো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাইয়া।
বাহ অতি চমৎকারভাবে মেহেদি ডিজাইন করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি, যা দেখে আমার খুব ভালো লেগেছে। আপনার আর্ট শিল্প দেখে যা বুঝতে পারলাম আপনি এই বিষয়ে বেশ দক্ষতা সম্পন্ন। আর্ট একটা শিল্প,যেকোনো মানুষ এই কাজ করে দেখাতে পারে না।