চিকেন বলের রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

Tani

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট দিয়ে। আজকে আপনাদের সঙ্গে চিকেন বলের রেসিপি শেয়ার করব। চিকেন বলগুলো খেতে খুবই মজা লাগে। বাচ্চারা তো খুবই পছন্দ করে এগুলো খেতে। আমারও অবশ্য খেতে ভালোই লাগে। কিন্তু বাজারের চিকেন বল গুলো কি স্বাস্থ্যসম্মত কিনা এজন্য খুব একটা দেওয়া হয় না। তাছাড়া বড় ছেলের স্কুলের টিফিন দেওয়ার জন্য বিভিন্ন কিছু বানাতে হয় । সকালবেলা উঠে এত কিছু বানিয়ে দেয়া খুব কষ্টকর হয়ে যায়। এজন্য আগে থেকে বানিয়ে রাখলে দিতে সুবিধা হয়। এই চিকন বল বানানো খুবই সহজ এবং খেতে খুব মজাদার। চাইলে আপনারাও বাচ্চাদেরকে বাসায় বানিয়ে দিতে পারেন। আশা করি খুবই পছন্দ করবে।


IMG20230130190146.jpg




মুরগির বুকের মাংস
পাউরুটি
ব্রেড ক্রাম্ব
কর্নফ্লাওয়ার
লেবু
আদা বাটা
রসুন বাটা
ভিনেগার
সয়াসস
কাশ্মীরি মরিচের গুড়া
ডিম
তেল


PhotoCollageMaker_20230605_002650123.jpg



প্রথমে পাউরুটি গুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর মুরগির মাংসগুলো কিমা করে নিয়েছি।


IMG20230130123000.jpgIMG20230130123318.jpg

প্রথমে ব্লেন্ডারে একটি ডিম দিয়েছি। তারপর মাংসের কিমা এবং পাউরুটি গুলো দিয়ে ভালোমতো ব্লেন্ড করে নিয়েছি।


IMG20230130123347.jpgIMG20230130123358.jpg
IMG20230130123416.jpgIMG20230130123727.jpg

ব্লেন্ড করা মাংসগুলোর ভিতরে প্রথমে আদা বাটা, রসুন বাটা দিয়েছি। তারপর মরিচের গুঁড়া, লবণ এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভালোমতো মাখিয়ে নিয়েছি।


IMG20230130123749.jpgIMG20230130123827.jpg
IMG20230130124412.jpgIMG20230130124506.jpg

এখন গোল গোল করে বল তৈরি করেছি। তারপর একটি পাত্রে ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। তারপর বল গুলো ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্ব এ গড়িয়ে নিয়েছি।


IMG20230130124707.jpgIMG20230130125021.jpg
IMG20230130124612.jpgIMG20230130124624.jpg

IMG20230130125916.jpg


এখন চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে চিকেন বলগুলো দিয়ে ভালোমতো ভেঁজে নিয়েছি।


IMG20230130185501.jpgIMG20230130185720.jpg

IMG20230130190034.jpg


এখন একটি প্লেটে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

মুরগির বুকের মাংস , পাউরুটি ও অন্যান্য উপকরণ ব্যবহার করে অনেক অসাধারণ চিকেন বলের রেসিপি তৈরি করেছেন আপনি। দেখে মনে হচ্ছে অনেক বেশি সুস্বাদু হয়েছে আশা করছি খেতে অনেক বেশি ভালো লেগেছে। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

জি আপু শুধু দেখতে নয় খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আপনিও বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ছোট বাচ্চাদেরকে যদি চিকেন বলের এরকম রেসিপি তৈরি করে দেওয়া হয়, তাহলে তাদের কাছেও খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনি আপনার বড় ছেলেকে টিফিনের জন্য বিভিন্ন কিছু তৈরি করে দিয়ে থাকেন এটা জেনে ভালো লাগলো। আমার তো মনে হচ্ছে এগুলো অনেক বেশি মজাদার হয়েছিল এবং কি আপনার ছেলেও খুব মজা করে খেয়েছিল। মজাদার এই রেসিপিটা আমাদের মাঝে ভাগ করে নিলেন দেখে আরো বেশি ভালো লাগলো। আমি তো অবশ্যই এটা তৈরি করব।

 3 years ago 

কি আর করব আপু অনেক সময় স্কুলে থাকতে হয়। ভারী টিফিন না দিলেও আবার ক্ষুধা লেগে যায়। এজন্য খুব চিন্তায় থাকতে হয় টিফিন নিয়ে। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চিকেন রেসিপি আমার কাছে অনেক মজা লাগে আর মজাদার চিকেন বলের রেসিপি কিভাবে তৈরি করতে হয় সেটা আপনি সুন্দরভাবে তুলে ধরেছেন। চিকেন বলগুলো গরম তেলে ভাজি করার পরে যখন পরিবেশন করলেন তখন সেটা দেখেই খেতে ইচ্ছে করছিল। অনেক লোভনীয় একটি রেসিপি ছিল আপু।

 3 years ago 

গরম গরম ভাজার পর চিকেন বলগুলো খেতে বেশি ভালো লাগে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

এত মজার খাবার দেখে লোভ সামলানো যায় 😋😋😋
আমার তো ইচ্ছে করছে তুলে খেতে শুরু করি তাও আবার সস দিয়েই রেখেছেন 🍯🍯😋😋
যদিও এরকম ভাবে কখনো প্রস্তুত করা হয়নি ।তবে আপনার প্রস্তুত প্রণালী দেখে রাখলাম ।বাসায় একবার ট্রাই করবো।

 3 years ago 

নিয়ে খেয়ে ফেলেন ভাইয়া আপনাদের জন্যই তো দিয়ে রেখেছি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সম্পুর্ন ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। নাস্তা হিসেবে পারফেক্ট একটি খাবার। এধরনের খাবার গুলো খেতে ভীষণ মজা লাগে। আপনার রেসিপি দেখে শেখার চেষ্টা করলাম। অবশ্যই একদিন বাসায় তৈরি করবো ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

আসলেই ভাইয়া এরকম নাস্তা যদি বিকালবেলা হয় তাহলে বাচ্চাদের আর কিছু লাগেনা। খুবই পছন্দ করে বাচ্চারা। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চিকেন বলের রেসিপি টি খুবই সুন্দর হয়েছে আপু। চিকেন খেতে তো আমার কাছে খুবই ভালো লাগে। আর সেটা যদি আবার বাড়িতে তৈরি করা হয় তাহলে তো কোন কথাই নেই। চিকেন বলের এই রেসিপিটা খেতে খুবই মজা লাগে।

 3 years ago 

বাড়িতে চিকেন বল তৈরি করলে অনেকটা স্বাস্থ্যসম্মত হয়। দোকানের কেনা গুলা স্বাস্থ্যসম্মত হয় কিনা তার কোন ঠিক নেই। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কিছু বল আমায় দিয়েন তো চেক করে দেখবো ক্রিকেট খেলা যায় কিনা? না না ভয়ের কোন কারন নেই আমি আবার ফেরত দিয়ে দিবো হা হা হা।

 3 years ago 

চেক করার জন্য দিলে যদি পেটে চালান করে দেন তখন তো বিপদ। যাইহোক ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

বাহ,দারুণ একটি রেসিপি ঝটপট বানিয়ে ফেললেন তো আপু।দেখে মনে হচ্ছে বেশ সুস্বাদু হয়েছে খেতে।আপনার ছেলে নিশ্চয়ই খুশি হয়েছিল টিফিনটি পেয়ে।আসলেই সকালে স্কুলের টিফিন তৈরি করা বেশ ঝামেলার।এভাবে আগে থেকে তৈরি করে রাখলে সময় ও সাশ্রয় হয় সঙ্গে কষ্টটা একটু কমে।ধন্যবাদ আপু সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু এরকম টিফিন হলে খুবই খুশি হয়ে যায়। তা না হলে তো টিফিন নিয়ে খুব ঝামেলা করে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

চিকেন বলার রেসিপি দেখতেই এতো লোভনীয় লাগছে না জানি খেতে কতো সুস্বাদু ছিল।খুব সুন্দর করে রেসিপি তৈরি করেছেন আপনি এবং তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপু।

 3 years ago 

আপু খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আপনিও বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার বেশ পছন্দের একটি রেসিপি তৈরি করেছেন আপনি। চিকেন বলের কথা শুনলেই তো জিভে জল চলে আসে। সব থেকে বেশি ভালো লেগেছে আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে গুছিয়ে উপস্থাপনা করেছেন এতে সবার বুঝতে অনেক সুবিধা হবে। সব মিলে অসাধারণ।

 3 years ago 

চিকেন বল আপনার পছন্দের রেসিপি জেনে ভালো লাগলো ভাইয়া ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62929.55
ETH 1832.80
USDT 1.00
SBD 0.38