ডট দিয়ে সুন্দর একটি ডিজাইন

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি ভিন্ন ধরনের আর্ট শেয়ার করবো। এক ধরনের আর্ট করতে করতে একঘেয়েমি চলে আসে। এজন্য আর্টের ভিন্নতা আনার জন্য বিভিন্ন ধরনের আর্ট করার চেষ্টা করি। আজকের আর্টটি বেশ কিছু ডট দিয়ে একটি নকশা তৈরি করেছি। এ ধরনের আর্ট গুলো সাধারণত রাঙ্গুলি তৈরীর ক্ষেত্রে করা হয়। রাঙ্গলি শুকনো রঙ দিয়ে করা হয়। আর আজকের আর্টটি আমি কলম দিয়ে করেছি। আর্টটি করার পর ভিতরের লাল কালার দেয়ার কারণে আমার কাছে বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছে আর্টটি ভালো লাগবে।


IMG20231122192120.jpg



প্রয়োজনীয় উপকরণ:

  • সাদা কাগজ
    • পেন্সিল
      • রাবার
        • লাল কলম
          • সবুজ কলম


প্রথমে বেশ কতগুলো ডট দিয়েছি। প্রথম লাইনে তিনটি, পরবর্তী তিন লাইনে পাঁচটি এবং শেষ লাইনে আবার তিনটি ডট দিয়েছি।


IMG20231122190220.jpg


ডট এর উপর দিয়ে আড়াআড়ি দুটি এবং লম্বালম্বি দুটি দাগ দিয়েছি। এখন ডটের উপর দিয়ে গোল গোল করে ঘুরিয়ে নিচের ছবির মত ডিজাইন করেছি।


IMG20231122190314.jpgIMG20231122190520.jpg
IMG20231122190614.jpgIMG20231122190641.jpg

গোল সব ডিজাইন করা হয়ে গেলে চারপাশে কোনা করে চারটি ডিজাইন করেছি।


IMG20231122190709.jpgIMG20231122190807.jpg

এখন পেন্সিল দিয়ে গোল কিছু ডিজাইন করেছি নিচের ছবির মত করে। তারপর ডিজাইনগুলো কলম দিয়ে গাঢ় করেছি।


IMG20231122191045.jpgIMG20231122191316.jpg

এখন উপর এবং নিচে ডট দিয়ে ডিজাইন করেছি এবং মাঝের অংশে তিনটি করে ফুলের পাপড়ির মতো এঁকেছি।


IMG20231122191418.jpgIMG20231122191607.jpg

কিছু কিছু অংশে লাল রং করেছি সব শেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20231122192029.jpgIMG20231122192033.jpg

IMG20231122192119.jpg


এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

ডট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ডিজাইনটি দেখতে খুবই সুন্দর লাগছে। ডিজাইনটি বেশ সুন্দর এসেছে। আর্ট করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আর্ট করা প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

ডট দিয়ে চমৎকার একটি ডিজাইন অংকন করে ফেলেছেন। খুব সুন্দর হয়েছে আপনার এই ডিজাইন আর্ট করা। দেখে সত্যি খুবই ভালো লেগেছে আমার। নতুন একটা বিষয় সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। আর এরই মত দিয়ে কিন্তু দারুণ এক প্রতিভার পরিচয় তুলে ধরেছেন।

 2 years ago 

ডট দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন আঁকলে খুব ভালো লাগে দেখতে। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

ডট দিয়ে সুন্দর একটি ডিজাইন তৈরি করেছেন দেখতে অসাধারণ লাগছে। ডিজাইনটি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। নতুন একটি বিষয় সম্পর্কে ধারণা হলো। অনেক ধন্যবাদ আপু দারুন একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

ডিজাইনটি সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ডট দিয়ে দুর্দান্ত একটি ডিজাইন তৈরি করেছেন আপু। ডিজাইন টি দেখতে বেশ সুন্দর লাগছে। খুবই আকর্ষণীয় একটি ডিজাইন করেছেন আপু। এই ধরনের ডিজাইন দেখতে দারুন লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ডিজাইনটি আপনার কাছে আকর্ষণীয় লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ডট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন করেছেন। ডিজাইনটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, অসাধারণ হয়েছে।

 2 years ago 

আমার ডিজাইনটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ডট দিয়ে খুব সুন্দর একটি ডিজাইন তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। সব সময় একই ধরনের আর্ট করতে সত্যিই একঘেয়েমিতা চলে আসে। সেজন্য এত সুন্দর একটি আইডিয়া নিয়ে ডট দিয়ে এত সুন্দর একটি ডিজাইন তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

সবসময় এক ধরনের আর্ট করতে একঘেয়েমি আসে জন্য আর্ট এর ভিন্নতা আনার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

ডট দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন আর্ট করেছেন আপু। এরকম ডট দিয়ে ছোট বেলায় কি যেন একটা খেলা খেলতাম স্কুলে ক্লাস রুমে বসে। কালারফুল হওয়ায় আর্ট টি অনেক সুন্দর লাগছে।অসংখ্য ধন্যবাদ আপু ডট দিয়ে সুন্দর একটি ডিজাইন আর্ট করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ডট দিয়ে ছোটবেলার শুধু একটি ফুলের ডিজাইন আঁকতে পারতাম। এখন তো দেখি বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

রাঙ্গুলি বলতে আপু ছোট বেলায় যে খেলাটা খেলতাম সেটা নাকি? যাইহোক, আপনি ডট দিয়েই চমৎকার আর্ট করে ফেললেন। আমার কাছেও মনে হয়েছে ভিতরে লাল কালার দেয়াতে বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ আপু। 🌸

 2 years ago 

না ভাইয়া এটি কোন খেলা নাই। এটি হিন্দু ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠানে রং দিয়ে এমনি ডিজাইন তৈরি করা হয় ঘরের মাঝে। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

একদম তাই আপু একই ধরনের আর্ট করতে করতে এক ঘেয়েমি চলে আসে তখন আর ভালো লাগে না । এরকম ডট মিলিয়ে আর্টগুলো করতে আমার কাছেও খুব ভালো লাগে । মেলাতে মেলাতে কখনো যে সুন্দর একটি নকশা তৈরি হয়ে যায় সেটা দেখতে সত্যি অনেক ভালো লাগে ।আপনার কালারফুল ডট মিলিয়ে নকশাটি করা কিন্তু ভালো লেগেছে আমার কাছে ।

 2 years ago 

ডট দিয়ে আঁকা আর্টগুলো আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65258.47
ETH 1901.09
USDT 1.00
SBD 0.38