একটি ফুলের ইলিউশন আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি ভিন্ন রকমের ফুলের আর্ট শেয়ার করবো। আজকের আর্টটি হঠাৎ করে দেখলে মনে হবে যে খুবই কঠিন। কিন্তু একটু টেকনিক করে আঁকলে খুব সহজে আর্টটি করা যাবে। কিন্তু এই আর্টটি করার সময় খুবই সাবধানে করতে হয়েছে। কারণ সম্পূর্ণ আর্টটি কলম দিয়ে করেছি। কলম দিয়ে আর্ট করলে অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হয়। তা না হলে একবার ভুল হয়ে গেলে আবার প্রথম থেকে শুরু করতে হয়। তাছাড়া জ্যামিতিকভাবে এভাবে মেপে আর্টগুলো করার কারণে খুব সহজেই করা যায়। আজকের ফুলের আর্টটিও করার পর আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20230227214841.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
রাবার
কম্পাস
স্কেল
কলম



প্রথমে ছোট বড় তিনটি বৃত্ত এঁকেছি। তারপর মাঝের বৃত্তের ভিতর কলম দিয়ে লম্বা কিছু দাগ দিয়েছি। ছোট বৃত্তটির মাঝে গোল গোল কিছু বলের মত এঁকেছি।


IMG20230227211827.jpgIMG20230227212010.jpg

বলটি থেকে দুই পাশে ঘুরিয়ে নিচের দিকে এঁকেছি এবং উপরের দিকে ঘুরিয়ে নিচের ছবির মত করে এঁকে নিয়েছি।


IMG20230227212052.jpgIMG20230227212119.jpg

এখন পাতার ভিতরে লম্বা লম্বা দাগ দিয়েছি এবং বাইরের দিকে গোল গোল করে ঘুরিয়ে দাগ দিয়েছি। একই রকম ভাবে সবগুলো পাতার ভেতরেই দাগ দিয়েছি।


IMG20230227212200.jpgIMG20230227212247.jpg
IMG20230227212357.jpgIMG20230227212615.jpg

সবগুলো ঘরে একই রকম আঁকা হয়ে গেলে বাইরের দিকে ফুলের পাপড়ির মত এঁকেছি। বাড়তি পেন্সিলের দাগ রাবার দিয়ে মুছে দিয়েছি।


IMG20230227212735.jpgIMG20230227213043.jpg

এখন একটি ফুলের তিনকোনা থেকে ঘুরিয়ে ইলিউশন আর্ট করেছি। একই রকম ভাবে সবগুলো ফুলের মধ্যে আর্ট করেছি।


IMG20230227213215.jpgIMG20230227213700.jpg

তারপর ভিতরে কিছু কিছু জায়গায় পেন্সিল দিয়ে কালার করেছি।


IMG20230227214209.jpg


সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20230227214213.jpg

IMG20230227214833.jpg


এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আসলে এরকম আর্টগুলো কলম দিয়ে অঙ্কন করা হলে অনেক সাবধানতা অবলম্বন করা লাগে। কারণ একটু এলোমেলো হলে নষ্ট হয়ে যায়। আর আপনিও অনেক ধৈর্য ধরে এবং সময় ব্যবহার করে, আর সাবধানতা অবলম্বন করে, এই ইলিউশন আর্ট অঙ্কন করেছেন যা দেখেই বুঝতে পারছি। একেবারে চোখ ধাঁধানো ছিল আপনার করা আজকের এই আর্ট। আপনার দক্ষতার প্রশংসা করা লাগে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আর্টগুলো কলম দিয়ে করতে হয় জন্য অনেক সাবধানে করতে হয়। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ফুলের ইলিউশন আর্ট খুবি সুন্দর হয়েছে। দেখে খুবি ভালো লেগেছে আমার। ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সত্যি অসাধারণ হয়েছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার ফুলের ইলিউশন আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি আজকে বেশ দারুন দেখতে একটি ফুলের ইল্যুশন আর্ট করে শেয়ার করেছেন যা দেখতে সত্যি বেশ দারুন লাগছে। আসলে ইল্যুশন আর্টগুলো দেখতে অন্যরকম সুন্দর লাগে। যাইহোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর দেখতে ফুলের ইল্যুশন আর্ট করার পদ্ধতিটা আমাদের মাঝে সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আর্টের পদ্ধতি গুলো সুন্দরভাবে উপস্থাপনার চেষ্টা করেছি যাতে সহজে বোঝা যায়। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 3 years ago 

চমৎকার আর্ট করেছেন আপু দেখতে খুবই সুন্দর লাগছে যদিও আমি আর্ট করতে পারিনা তবে আপনার এই ইলিউশন আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। কিভাবে এমন চমৎকার আর্ট করতে হয় সেটা পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমিও আগে একদমই আর্ট করতে পারতাম না। এই ব্লগে আসার পর মোটামুটি শিখেছি। আপনিও চেষ্টা করে দেখতে পারেন। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আমার তো অনেক বেশি ইচ্ছে করে এই ইলিউশন আর্ট গুলো চেষ্টা করার জন্য আপনাদের আর্ট গুলো দেখে। তবে এগুলো বেশ কঠিন মনে হয়। আপনি দেখছি টেকনিক দিয়ে আঁকার কারণে এবং ধাপগুলো দেখে এখন কিছুটা সহজ লাগছে। আপনার আর্ট টি ভালো ছিল আপু। দেখতে দারুন লাগছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু প্রথম প্রথম করতে একটু কঠিন লাগে কিন্তু একবার শিখে ফেললে তখন খুব ভালো লাগে করতে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ইলিউশন আর্ট এমনিতেই অনেক সুন্দর হয়ে থাকে। আজকে আপনি যেভাবে এই আর্ট শেয়ার করেছেন তা দেখে খুবই ভালো লাগলো। অসম্ভব সুন্দর হয়েছে এই ইলিউশন আর্ট। এই আর্ট শেয়ার করার মাধ্যমে আপনি আপনার প্রতিভাকে খুবই ভালোভাবে তুলে ধরেছেন। আর এই আর্টের মধ্যে যে ডিজাইন গুলো দিয়েছেন সে ডিজাইনগুলো তৈরি করতে অনেকটাই কষ্ট হয়েছিল এবং অনেক সময় দিয়েছেন তা দেখে বোঝা যাচ্ছে৷ অসংখ্য ধন্যবাদ এই আর্ট শেয়ার করার জন্য৷

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ইলিউশন আর্টগুলো এমনিতেই দেখতে খুব সুন্দর লাগে। ধন্যবাদ আপনার গঠনমুলক মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন একটি ফুলের ইলিউশন আর্ট। আপনার তৈরি পোস্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে যেকোনো ধরনের আর্ট পোস্ট তৈরি করতে হলে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। এত সুন্দর একটা পোস্ট তৈরি করে প্রতিটা স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আমার পোস্টগুলো আপনি দেখে সবসময় মন্তব্য করে পাশে থাকেন জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু কলম দিয়ে আর্ট করতে গেলে ভুল হলে আবার শুরু করতে হয়। তাই কলম দিয়ে আর্ট করার ক্ষেত্রে বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। আপনার ফুলের ইউলেশন আর্টটি বেশ সুন্দর হয়েছে। এ ধরনের আর্ট দেখলে চোখে ধাধা লেগে যায়। অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন আর্টটি। ধন্যবাদ আপু।

 3 years ago 

কলম দিয়ে করার কারণে এই আর্টগুলো অনেক সময় নিয়ে করতে হয়। কারণ খুব সাবধানে আর্টগুলো করতে হয়। ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর আর্ট করে থাকেন, এবং কি আমাদের মাঝে সেগুলো শেয়ার করেন। আমার কাছে খুব ভালো লাগে, আপনার শেয়ার করা বিভিন্ন রকম আর্ট গুলো। আপনি অনেক বেশি সাবধানতা অবলম্বন করে, এবং কি ধৈর্য ধরে এই ফুলটির ইলিউশন আর্ট করেছেন। আপনার হাতের এত সুন্দর একটা আর্ট ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি সব সময় আমার আর্ট গুলো দেখেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.26
ETH 1917.65
USDT 1.00
SBD 0.39