একটি ফুলের কলম আর্ট
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি ফুলের আর্ট শেয়ার করবো। এই ধরনের ফুলের আর্ট গুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে। এ ধরনের কলম আর্ট গুলো খুব সাবধানে করতে হয়। তা না হলে একবার ভুল হয়ে গেলে আর ঠিক করার উপায় থাকে না। তাই আমি কিছু কিছু অংশ আগে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি যার কারণে খুব একটা ভুল হওয়ার সম্ভাবনা ছিল না। আর্টগুলো আঁকতে যতটা কঠিন লাগে তার থেকে বেশি কঠিন লাগে আর্ট এর বর্ণনা লেখা। এগুলো মুখে বলে বোঝানো সম্ভব নয়। তারপরও চেষ্টা করেছি সহজ ভাবে উপস্থাপন করার। আশা করি আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
সাদা কাগজ
পেন্সিল
রাবার
কলম
প্রথমে দুটি লম্বা দাগ দিয়ে ক্রস এঁকে নিয়েছি। তারপর নিচের থেকে উপরের দিকে লম্বা করে দাগ দিয়ে মাথার কাছে ঘুরিয়ে দিয়েছি। উপরে ছোট ছোট গোল গোল করে ডিজাইন করেছি।
একই রকম ভাবে ডালগুলোর বিভিন্ন অংশে আরো কতগুলো এঁকেছি নিচের ছবির মত করে।
এখন সম্পূর্ণ আর্টটি কলম দিয়ে গাঢ় করেছি। তারপর উপরের ডিজাইনের ভিতর দিয়ে ছোট ছোট দাগ দিয়েছি।
ভিতরের দিকে ভরাট করে আরো কিছু ডিজাইন করেছি এবং তারপরে ফুল এঁকেছি।
ফুলগুলোর ভিতরে কিছু ডিজাইন করেছি।
সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।
এভাবে আমার ফুলের আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
কালো কলম দিয়ে খুবই সুন্দর একটি ফুল আর্ট করেছেন। ফুলটি দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর্ট করার প্রতিটি ধাপ ও খুবই সুন্দরভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।
আর্ট করার প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।
আপনি প্রতিনিয়তায় খুবই সুন্দর সুন্দর কিছু আর্ট শেয়ার করে আসছেন । আজকেও খুবই সুন্দর একটি আর্ট তৈরি করে ফেলেছেন আপনি। এরকম আর্ট সচরাচর দেখা যায় না৷ আপনার কাছ থেকে এরকম একটি ইউনিক আর্ট দেখতে পেরে খুবই ভালো লাগলো৷ অসংখ্য ধন্যবাদ৷
আমার আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে একটি ফুলের কলম আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি ফুলের আর্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে আপনার প্রত্যেকটি পোস্টটি বেশ অসাধারণ হয়। ফুলের ঘোরানো পাপড়ি গুলো দেখতে আমার কাছে বেশ অসাধারণ লেগেছিল। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনি আমার পোস্টগুলো দেখেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ঠিকই বলেছেন আপনি অনেক সময় আর্ট করার চেয়েও মুখে বর্ণনা করতে আমার কাছেও বেশ কঠিন মনে হয়। কলম দিয়ে খুব সুন্দর একটি ফুলের আর্ট করেছেন। আর্টটি দেখতে খুব সুন্দর লাগছে।আর্ট করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার কাছে তো আর্ট এবং ডাই এর বর্ণনা দিতে খুবই কষ্ট লাগে। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপু আপনি খুবই সুন্দর একটি ফুলের কলম আর্ট করেছেন এবং এটি ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। পোস্টটি দারুন ছিল। ধন্যবাদ আপনাকে আপু।
ধাপে ধাপে ফুলের আর্টটি সহজভাবে উপস্থাপনার চেষ্টা করেছি। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
অনেক সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে একটি ফুলের দৃশ্য অঙ্কন করেছেন কলম দিয়ে বেশ ভালো লেগেছে আপু আপনার এই অসাধারণ দৃশ্যটা। আর এর মধ্য দিয়ে আমাদের মাঝে প্রকাশ পেয়েছে আপনার সৃজনশীল চিন্তাধারা আর দক্ষতা। আশা করবো আরো অনেক কিছু আমাদের মাঝে এভাবে তুলে ধরবেন এবং উৎসাহ প্রদান করবেন আমাদের নতুন কিছু করার।
ধন্যবাদ আমার পোস্টটি দেখে সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য।
ঠিক বলেছেন আপু আর্ট করতে যত না কস্ট তার থেকে বেশী কস্ট বর্ণ্না করা। আপনি কলম দিয়ে বেশ সুন্দর একটি ফুল আর্ট করেছেন। বেশ সুন্দর হয়েছে দেখতে। ধাপগুলো বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন । আমার কাছে বেশ ভালো লেগেছে আপনার কলম দিয়ে ফুল আঁকা। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
আপু আপনি কলম দিয়ে খুব চমৎকার একটি ফুল আর্ট করেছেন।দেখতে সুন্দর লাগছে।আপনি ঠিক আমার মনের কথা বলেছেন,আঁকতে যত না কষ্ট, তার চাইতে বর্ননা লিখতে কষ্ট।আপনার উপস্থাপনা ও বেশ ছিল।ধন্যবাদ আপু সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য।
মাঝে মাঝে কিছু আর্টের বর্ণনা কি দিব খুঁজে পাই না। যাই হোক ধন্যবাদ মন্তব্য করার জন্য।