(এসো নিজে করি)রঙিন কাগজ দিয়ে মাকড়সার জাল তৈরি(১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)
আসসালামুআলাইকুম সবাইকে। আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আমার বাংলা ব্লগ এ জয়েন করার পর থেকে রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানানো শিখেছি। আগে কখনো এগুলো বানানোর কথা মাথায় আসেনি। এখন এগুলো বানানো একটি নেশা হয়ে গেছে। খুব ভালো লাগে বানাতে এবং বানানোর পরে দেখতে আরো বেশি চমৎকার লাগে। সবথেকে ভালো হয়েছে আমার ছেলের। কারণ প্রতিনিয়ত রংবেরঙের নতুন জিনিস পায়। সে খুব পছন্দ করে কাগজের তৈরি জিনিসগুলো।। প্রতিদিনই আমাকে জিজ্ঞাসা করে যে মা আজকে কিছু বানাবে না। কারণ আমি কিছু বানালে তার খেলার নতুন একটি জিনিস হয়। আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি মাকড়সার জাল তৈরি করেছি। সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমার আজকের মাকড়সার জাল তৈরি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করি।
প্রয়োজনীয় উপকরণ
রঙিন কাগজ
একটি কাঁচি
| প্রথমে একটি এ ফোর সাইজের কাগজ নিয়ে এভাবে এক সাইড থেকে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি। |
|---|
| তারপর নিচের বাড়তি অংশ কাঁচি দিয়ে কেটে নিয়েছি। |
|---|
| এখন কাগজটির ভাঁজ খুলে নিয়েছি। |
|---|
| তারপর কাগজটিকে আড়াআড়িভাবে ভাঁজ করে নিয়েছি। |
|---|
| তারপর কাগজটিকে আরো একবার ভাঁজ করে নিয়েছি। |
|---|
| তারপর কাগজটির ভাঁজ খুলে দুই সাইড থেকে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি। |
|---|
| আরো একবার কোনাকুনি করে ভাঁজ করে নিয়েছি দুই সাইড দিয়ে। |
|---|
| তারপর কাঁচি দিয়ে নিচের বাড়তি অংশ কেটে দিয়েছি। |
|---|
| তারপর মাঝ ববরাবর আরো একবার ভাঁজ দিয়ে নিয়েছি। |
|---|
| এখন একটি কাঁচি দিয়ে দুই সাইডে এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। |
|---|
| তারপর মাঝের এক লাইন এভাবে উঁচু করে নিয়েছি। |
|---|
| তারপর কাঁচি দিয়ে সেই উঁচু অংশ কেটে নিয়েছি। |
|---|
| এখন খুব ধীরে ধীরে ভাঁজগুলো সব খুলে দিয়েছি। এখানে খুব সাবধানে ভাঁজগুলো খুলতে হবে। কারণ কাগজটি অনেক পাতলা হয়ে যায়। ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। |
|---|
| এভাবেই তৈরি হয়ে গেল আমার রঙিন কাগজ দিয়ে মাকড়সার জাল। আশা করি আমার আজকের ডাই টি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। |
|---|
ধন্যবাদ
@tania
| Photography | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।
রঙিন কাগজ দিয়ে সুন্দর করে একটি মাকড়সার জাল তৈরি করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটি ধাপের অনেক সুন্দর করে বর্ণনা করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।
আপনার কাছে ভাল লেগেছে শুনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ মন্তব্যের জন্য।
কালো বর্ণের রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি মাকড়সার জাল বানিয়েছেন আপু।আমার কাছে খুব ভালো লেগেছে।মাকড়সার জাল বানানোর পদ্ধতি গুলো ধাপ আকারে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করেছ তার জন্য। আপনার জন্যও শুভকামনা রইল।
কাগজ দিয়ে এত সুন্দর মাকরাশার জাল তৈরি করা যায় সেটা আপনার পোস্ট না দেখলে জানতেই পারতাম না। মাকড়সার জাল তৈরি করার পদ্ধতিগুলো প্রতিটি ধাপে সুন্দরভাবে শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
বাহ দারুন নতুন আইডিয়া। বেশ ভালই লাগছে মাকড়সার জালটি। সেইসাথে তৈরীর বর্ণনা লিও সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য এবং এরকম আরো নতুন নতুন কিছু উদ্ভাবনী প্রজেক্ট দেখতে চাই।
ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
রঙ্গিন কাগজ দিয়ে মাকড়সার জাল তৈরি দেখতে ভালই লাগতেছে। তবে সেখানে একটি ছোট মাকড়াশা তৈরি করলে সেটি দেখতে আরো ভালো লাগতো। আপনাকে অনেক ধন্যবাদ আপু
ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।
খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে মাকড়সার জাল বানিয়েছেন। সত্যিই অসাধারণ হয়েছে আপু' সত্যিকারে মাকড়সার জালের মত দেখাচ্ছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্যও শুভকামনা রইল।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপু মাকড়সার জাল সরাসরি দেখেছি আর এগুলোর ছবি তুলেছি। কিন্তু এত সুন্দর কাগজের তৈরি মাকড়সার জাল কখনো দেখা হয়নি। আপনার এটা বেশ দারুণ ছিল, খুব ইউনিক একটা জিনিস তৈরি করেছেন।অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু এত সুন্দর উৎসাহমূলক মন্তব্য করার জন্য। এভাবেই পাশে থাকবেন আশা করি। শুভকামনা রইল আপনার জন্য।
আপনার রঙিন কাগজের মাকড়সার জাল টি অনেক সুন্দর হয়েছে আপু। সুন্দর উপস্থাপনা ছিলো। অনেক ভালো মত বিবরণ দিয়েছেন। ধন্যবাদ আপু এমন একটি ডাই শেয়ার করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।