রঙিন কাগজের নিনজা স্টার তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে রঙিন কাগজ দিয়ে নিনজা স্টার তৈরি শেয়ার করবো। যখন থেকে রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানানো শুরু করেছি তখন থেকেই বাচ্চারা বিভিন্ন সময়ে কাগজ দিয়ে অনেক জিনিস বানিয়ে দিতে বলে। সব জিনিস তো আর বানানো সম্ভব হয় না। কিছু কিছু জিনিস বানানো যায়। এই নিনজা স্টার গুলো টিভিতে দেখেছে তার পর থেকে আমাকে বানিয়ে দেয়ার জন্য বলছে। শুরুতে ভেবেছিলাম বেশ সহজ বানানো। কিন্তু বিপত্তি ঘটে শেষে গিয়ে। শেষের জোড়াগুলো এত কঠিন যে বুঝতে খুব কষ্ট হয়। তার উপরে আবার ঠিকমতো জোড়া না দিলে আর তৈরি হয় না। শেষের দিকে অনেক সময় লেগেছে। তারপরও শেষে বানাতে পেরেছি তাই অনেক। বানানোর পর কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। আশা করি আপনাদের ভালো লাগবে।


IMG_0955.jpeg



প্রয়োজনীয় উপকরণ:

রঙিন কাগজ
কাঁচি
আঠা



প্রথমে এ4 সাইজের একটি কাগজ নিয়েছি।তারপর কাগজটি মাঝখান থেকে ভাঁজ করে কেটে নিয়েছি। একটি কাগজ নিয়ে কোনাকুনি ভাঁজ করেছি।


IMG_0937.jpeg


IMG_0938.jpegIMG_0939.jpeg

নিচের অংশ কেটে ফেলেছি। তারপর চার কোনা কাগজ তৈরি হয়েছে।


IMG_0941.jpeg


একই রকম ভাবে চারটি কাগজ তৈরি করেছি দুই কালারের। তারপরে একটি চার কোনা কাগজ নিয়ে দুই পাশ থেকে কোনা করে ভাঁজ করেছি। তারপর নিচের অংশ উপরের দিকে ভাঁজ করে দিয়েছি।


IMG_0942.jpegIMG_0943.jpeg

এখন কাগজটি প্রথমে বামদিকে ভাঁজ করেছি। তারপর ভাঁজ খুলে ডানদিকে ভাঁজ করেছি।


IMG_0945.jpegIMG_0944.jpeg

এখন কাগজটি ঘুরিয়ে নিচের ছবির মত ভাঁজ করেছি। এভাবে চারটি কাগজ ভাঁজ করে নিয়েছি।


IMG_0946.jpegIMG_0947.jpeg

এখন একটি কাগজের ভেতরে আরেকটি কাগজ দিয়ে দিয়েছি। একই রকম ভাবে চারটি কাগজ ভেতরে লাগিয়েছি।


IMG_0948.jpegIMG_0949.jpeg

IMG_0950.jpeg


এখন বিভিন্ন জোড়ার অংশগুলো আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি যাতে খুলে না যায়।


IMG_0951.jpegIMG_0952.jpeg

IMG_0953.jpeg


IMG_0954.jpeg


এভাবেই আমার নিনজা স্টারটি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phonei phone 15 pro max
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

বাহ আপু বাচ্চাদের মন রাখতে নিনজা স্টার বানানোর চেষ্টা করেছেন এবং অবশেষে সফল হয়েছেন দেখে বেশ ভালো লাগলো ।আসলে বাচ্চারা রঙিন কাগজের জিনিসগুলো পেলে একটু বেশিই খুশি হয় ।আর নিজেদের কাছেও বেশ ভালো লাগে ।আপনার নিনজা স্টারটি কিন্তু চমৎকার ছিল। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাচ্চাদের মন রাখার জন্য এখন বিভিন্ন জিনিস তৈরি করতে হয়। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজের নিনজা স্টার তৈরি করার খুবই সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে আমারও অনেক ভালো লাগে। যদিও আমি সময় পাই না খুব একটা বেশি তারপরও মাঝে মাঝে তৈরি করি এবং আপনাদের মাঝে শেয়ার করি।

 2 years ago 

দেখতে তো সুন্দর লাগছে কিন্তু শেষে ফিনিশিং দিতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

খুব সুন্দর দক্ষতার পরিচয় তুলে ধরেছেন আমাদের মাঝে। রঙিন কাগজের এমন জিনিস গুলো আমার খুবই পছন্দ। এজাতীয় ডাইপোস্ট ছোটবেলায় তৈরি করতাম। নিজেদের আনন্দ করার জন্য। তবে অনেকদিন পর এমন চোরকি জাতীয় জিনিস দেখতে পারলাম তাই ভালো লাগলো।

 2 years ago 

ধন্যবাদ আমার পোস্টটি দেখে গঠনমূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

অনেক ভালো লাগলো আপু আপনার স্টার তৈরি করা দেখে। বেশ সুন্দরভাবে আপনি তৈরি করেছেন। আর সেই সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরেছেন, শেখার সুন্দর সুযোগ মিললো পোস্ট দেখে। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সবার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

নিনজা স্টার অনেকদিন ধরে আমি ভাবছি বানাবো তার ভেতরেই আপনি বানিয়ে ফেললেন । আর এগুলো বাচ্চারা তো পছন্দ করবেই । নিনজা স্টার বানানোটা কিন্তু ভালই হয়েছে একেবারে সত্যিকারের নিনজা স্টার মনে হচ্ছে কালারটাও সুন্দর হয়েছে ।

 2 years ago 

বানাতে পারেন আপু। কিন্তু শেষে ফিনিশিং দিতে গেলে মাথা ঠান্ডা রাখতে হবে। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

বাচ্চাদের মন রাখতে নিনজা টেকনিকে অনেক সুন্দর একটি স্টার বানিয়েছেন আপু যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। বাচ্চারা এটার দেখার পর খুশি হয়েছিল নিশ্চয়। ধন্যবাদ আপু রঙিন কাগজ দিয়ে স্টার তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু এটি স্টার না। নিনজাদের একটি অস্ত্র। কাগজের দিয়ে বানিয়েছি। ধন্যবাদ মন্তব্যের জন্য ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64621.25
ETH 1928.65
USDT 1.00
SBD 0.37