মানচিত্রের ম্যান্ডেলার আর্ট
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি ম্যান্ডেলার আর্ট শেয়ার করবো। আগে এক সময় অনেক ম্যান্ডেলার আর্ট করতাম। কিন্তু এখন নতুন নতুন আর্ট শেখার কারণে ম্যান্ডেলার আর্ট তেমন একটা করা হয় না। তাছাড়া ম্যান্ডেলা আর্টগুলো করতে অনেক বেশি সময় লাগে এবং ভেতরের ডিজাইনগুলো অনেক ধৈর্য সহকারে করতে হয়। যত বেশি ধৈর্য নিয়ে নিখুঁতভাবে করা যায় ম্যান্ডেলার আর্টটি তত বেশি সুন্দর লাগে দেখতে। সময় যতই লাগুক না কেন আর্ট করার পর দেখতে খুবই ভালো লাগে। আজকে আমি পৃথিবীর মানচিত্রের একটি ম্যান্ডেলার আর্ট করেছি। আশা করি আজকের আর্টটি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
- সাদা কাগজ
- পেন্সিল
- রাবার
- কলম
- কম্পাস
- স্কেল
প্রথমে একটি বৃত্ত এঁকেছি। বৃত্তের ডান সাইডের দুটি অর্ধবৃত্ত এঁকেছি। তারপর নিচে দুটি দাগ দিয়ে হ্যান্ডেলের মতো এঁকেছি। তারপর ভিতরের মানচিত্র এঁকেছি।
ডান সাইডে ছোট একটি ফুল এঁকেছি এবং ফুলের সাইডে পাতার মতো ডিজাইন করেছি। তারপর সম্পূর্ণ আর্টটি কলম দিয়ে গাঢ় করে বিভিন্ন ধরনের ডিজাইন করে মানচিত্রগুলো ভর্তি করেছি।
এভাবে বিভিন্ন ধরনের ডিজাইন করে মানচিত্রের ভিতরের সম্পূর্ণ আর্টটি শেষ করেছি।এখন মানচিত্রের নিচের অংশে v এর মত করে ডিজাইন করেছি।
এখন এক ঘর ফাঁকা রেখে এক ঘর ভর্তি করেছি। তারপর নিচের অংশে বিভিন্ন ডিজাইন করেছি।
মানচিত্রের ভেতরের কিছু কিছু অংশ পেন্সিল দিয়ে কালার করেছি। তারপর হাত দিয়ে ঘষে মিশিয়ে দিয়েছি। সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।
এভাবে আমার ম্যান্ডেলার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
প্রথমত বলবো যে অসাধারণ আর নিখুঁত ভাবে আর্ট করেছেন ৷ মানচিত্রের ম্যান্ডেলার আর্ট টি বেশ সময় আর ধৈর্য দিয়ে করেছেন ৷ ভালো লাগলো আপু এমন সুন্দর করে ধাপ গুলো উপস্থাপন করার জন্য ৷
ঠিক বলেছেন ভাইয়া এই আর্টগুলো করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
ম্যান্ডেলা অঙ্কন করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় এটা আমরা সকলেই জানি। খুবই চমৎকার একটি ম্যান্ডেলা অঙ্কন আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই মান্দেলা অঙ্কন দেখে আমি রীতিমত মুগ্ধ। বিশেষ করে আপনার এই ম্যান্ডেলা অঙ্কনের ভেতরে ছোট ছোট ডিজাইন গুলোর কারনে এটা দেখতে আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার ম্যান্ডেলার আর্ট দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।
আপনি আজ মানচিত্রের খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। এই ধরনের আর্ট করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন। আপনি দক্ষতার সঙ্গে খুব সুন্দরভাবে এবং নিখুঁতভাবে আর্ট করেছেন। আমার কাছে খুব ভাল লেগেছে আপনার মানচিত্রের ম্যান্ডেলা আর্ট। ছোট ছোট ম্যান্ডেলা দেখতে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ আপু।
ধন্যবাদ ভাইয়া সময় নিয়ে আমার মানচিত্রের ম্যান্ডেলের আর্টটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন মানচিত্রের ম্যান্ডেলার আর্ট। আপনার তৈরি ম্যান্ডেলা দেখতে আমার কাছে অসাধারণ লেগেছে আপু। আসলে মেন্ডেল আর্ট তৈরি করতে হলে অনেক সময় এবং ধৈর্য প্রয়োজন হয়। এত সুন্দর ভাবে তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ম্যান্ডেলার আর্টগুলো যত সময় নিয়ে করা যায় তত বেশি নিখুঁত এবং সুন্দর হয়। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
সত্যি আপু, অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। বিশেষ করে আর্টের বিষয়বস্তু আমার অনেক ভালো লেগেছে। খুব ইউনিক হয়েছে আজকের আর্ট টি। অনেক সময় এবং ধৈর্য নিয়ে খুব নিখুঁতভাবে এটি করেছেন। ধন্যবাদ আপু আর্ট টি শেয়ার করার জন্য।
আমার ম্যান্ডেলার আর্টের বিষয়বস্তু আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপু মন থেকে একটা সত্যি কথা বলি ,,,,আজকের আর্ট টা অন্যান্য সব দিনের থেকে একটু বেশি সুন্দর হয়েছে বোধ হয়। মানচিত্রের দেশগুলোকে ম্যান্ডেলা দিয়ে প্রতিস্থাপন করে ফেলেছেন একদম। হিহিহিহি। আমার তো দারুন লেগেছে আইডিয়াটা। পুরো বিশ্ব একদম হাতের মুঠোয়। 😊
এমনিতে তো বিশ্ব হাতের মুঠে নিতে পারবো না এই আর্টের মাধ্যমেই হাতের মুঠোয় নিয়ে নিলাম। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।