সুন্দর একটি ফুলের ডিজাইন

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি আর্ট পোস্ট নিয়ে। আর্ট করতে আমার কাছে ভালই লাগে। আগে খুব একটা আর্ট করতে পারতাম না। খুবই ভয় লাগতো আর্টের নাম শুনলেই। কিন্তু এই ব্লগে জয়েন হওয়ার পর বিভিন্ন ধরনের আর্ট করতে করতে এখন বেশ খানিকটা শিখে ফেলেছি। এক ধরনের আর্ট করতে গেলে একঘেয়েমি চলে আসে। এজন্য মাঝেমধ্যে বিভিন্ন ধরনের আর্ট করি। আজকে ভিন্ন ধরনের একটি ডিজাইন করেছি। আর্ট করতে আমার কাছে যত কঠিন লাগে তার থেকে বেশি কঠিন লাগে আর্টের বর্ণনা দেওয়া। কারণ আর্টের বর্ণনাগুলো মুখে বলে বোঝানো খুব কষ্টকর। তারপরও চেষ্টা করেছি সহজ ভাবে বোঝানোর। আশা করি আপনাদের ভালো লাগবে।


IMG20230813130100.jpg



প্রয়োজনীয় উপকরণ:

  • সাদা কাগজ
    • পেন্সিল
  • রাবার
    • কলম
  • স্কেল


প্রথমে একটি চারকোনা কাগজ নিয়ে চারপাশ থেকে দাগ দিয়েছি। তারপর চারপাশে চারটি ফুলের মতো এঁকেছি।


IMG20230813121916.jpgIMG20230813122245.jpg

ফুলটির চারপাশ দিয়ে গোল গোল করে ঘুরিয়ে দাগ দিয়েছি নিচের ছবির মত করে।


IMG20230813122524.jpgIMG20230813122701.jpg

সম্পূর্ণ আর্টটি কলম দিয়ে গাঢ় করেছি এবং বাড়তি দাগ গুলো মুছে দিয়েছি। তারপর ভিতরে কলম দিয়ে কিছু ডিজাইন করেছি।


IMG20230813123446.jpgIMG20230813124057.jpg

গোল দাগগুলো কিছু অংশে মোটা করেছি এবং ভিতর দিয়ে আরো কিছু গোল গোল দাগ দিয়েছি।


IMG20230813124551.jpgIMG20230813125109.jpg

ডট দিয়ে আরও কিছু ডিজাইন করেছি। তারপর পেন্সিল দিয়ে বিভিন্ন অংশে রং করেছি এবং হাত দিয়ে ঘষে মিশিয়ে দিয়েছি।


IMG20230813125406.jpgIMG20230813125839.jpg

সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20230813125846.jpg


IMG20230813130058.jpg


এভাবে আমার আর্টটি শেষ হল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

ভিন্ন রকম সুন্দর একটি ফুলে আর্ট করেছেন আপনি। এরকম আর্ট গুলো দেখতে যেমন সুন্দর তেমনি আর্ট করতেও অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। আর সাদা কাগজের উপর কালো কলম দিয়ে আর্ট করা আর্টটি আরো সুন্দরভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আসলেই আপু এরকম আর্ট গুলো দেখতে যেমন সুন্দর লাগে করতেও তেমন ভালো লাগে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 2 years ago 

সুন্দর একটি ফুলের ডিজাইন দেখলাম আপু ৷ একটা কথা বলে না যে ভয় করলে ভয় হয় ৷ আর চেষ্টা করলে উপায় হয় ৷ ঠিক তেমনি আপনি আগে আর্ট করতে ভয় পেতেন আর এখন কি অসাধারণ আর্ট করছেন ৷
যা হোক ভালো লাগলো আপনার নিজ হাতে সুন্দর একটি ফুলের ডিজাইন৷ অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন ৷

 2 years ago 

আসলেই ভাইয়া যে কোন কিছু চেষ্টা করলেই পারা যায়। প্রথম প্রথম একটু কষ্ট হয় আর কি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

সুন্দর একটি ফুলের ডিজাইন তৈরি করেছেন দেখতে অসাধারণ সুন্দর লাগছে। একদম পুরোপুরি ভিন্ন সৌন্দর্য নিয়ে তুলে ধরেছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার ফুলের ডিজাইনটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

খুবই চমৎকার একটি ডিজাইন আপনি শেয়ার করেছেন আজকে। দেখে মনে হচ্ছে খুব ধৈর্য ও মনোযোগ দিয়ে আপনি ডিজাইন টা তৈরি করেছেন। প্রতিটা ডিজাইনের বর্ণনা খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন। আপনার প্রতিটি ধাপ আমার কাছে অনেক সুন্দর লেগেছে বিশেষ করে সাদা কাগজের ওপর পেন্সিল দিয়ে দাগ টেনে নেওয়াটা এবং চারপাশ থেকে চারটি ফুল তৈরি করে নেওয়াটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। এত সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এরকম ডিজাইন গুলো করতে কিছুটা ধৈর্যের প্রয়োজন হয়। তারপরও করার পর খুব সুন্দর লাগে দেখতে।

 2 years ago 

আপনি সবসময় আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন শেয়ার করে আসছেন৷ আজকেও বেশ অসাধারণ একটি ডিজাইন শেয়ার করেছেন যা একেবারে অসাধারণ দেখা যাচ্ছে। এই ফুলের ডিজাইনটি দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় থাকছে না৷ যেভাবে আপনি এর মধ্যে খুব ভালোভাবে এই সবগুলো ডিজাইন ফুটিয়ে তুলেছেন তা দেখে একেবারেই মুগ্ধ হয়ে গেলাম৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি ডিজাইন শেয়ার করার জন্য৷

 2 years ago 

সব সময় চেষ্টা করি বিভিন্ন ধরনের ডিজাইন শেয়ার করার জন্য। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সবসময় আপনার সুন্দর ডিজাইনগুলা আমার ভালো লাগে৷

 2 years ago 

চমৎকার একটি ফুলের সুন্দর ডিজাইনের চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই চিত্র অংকনের বর্ণনা গুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। একই সাথে চিত্র অংকনের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর লেগেছে। চমৎকার একটি চিত্র অংকনের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার চিত্র অংকনের বর্ণনা করে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

সত্যি বলতে এই রকম ফুল কখনো প্রকৃতি তে দেখিনি। সেদিক থেকে দেখতে গেলে এটা ইউনিক একটা ফুল ছিল। তবে গুচ্ছ আকারে থাকলে হয়তো পরিচিত মনে হতো। ফুলের ডিজাইন টা দারুণ আর্ট করেছেন আপু। সত্যি দেখতে বেশ চমৎকার লাগছে। পাশাপাশি আপনার আর্ট বেশ পরিষ্কার এবং সুন্দর ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ফুলের ডিজাইনগুলো তো এরকমই হয়। বাস্তবের ফুলের সাথে খুব একটা মিল থাকে না। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আরে বাহ্ আপু, আপনি তো দেখছি খুব সুন্দর একটা আর্ট করেছেন। আপনার করা এই আর্ট অনেক বেশি সুন্দর হয়েছে। আর দেখতেও খুব ভালো লাগতেছে। অনেক সুন্দর ভাবে আপনার করা এই আর্ট ফুটে উঠেছে। এখানে আসার পর থেকে সবাই নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করতে পারতেছে। অনেকেই কিন্তু এই কাজগুলো পারত না। যারা এখন এখানে এসে কাজগুলো শিখতে পারছে, আর ঠিক তেমনি আপনিও। পুরোটাই কালো কলম দিয়ে এঁকেছেন দেখে অনেক ভালো লাগলো দেখতে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এই ব্লগে আসার পর সবাই নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করতে পারছে। যা আগে কখনোই সম্ভব হতো না। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 2 years ago 

সুন্দর একটি ভিন্ন রকম ফুলের ডিজাইন শেয়ার করেছেন আপু। এই কমিউনিটিতে যুক্ত হওয়ার ফলে আমরা ধীরে ধীরে অনেক কিছুই শিখছি। আপনার আজকের এই আর্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছেও আর্ট করার থেকে আর্টের বর্ণনাগুলো লিখতে বেশি কঠিন লাগে। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এই কমিউনিটিতে যুক্ত হওয়ার পর অনেক কিছুই শিখতে পারছি। যা ভালোই লাগে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64445.09
ETH 1883.35
USDT 1.00
SBD 0.37