আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি বুকমার্ক তৈরি করেছি। আজকের বুকমার্কটি পিকাচুর সেঁপে তৈরি করেছি। পিকাচু কার্টুন মনে হয় সবারই পছন্দ।এটি একটি নাম করা কার্টুন সিরিজ। এই পিকাচু শেপের বুকমার্কটি দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। তাই তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বুকমার্কগুলো খুব কাজের হয়। কারণ মাঝেমধ্যে দেখা যায় যে বই পড়তে পড়তে তাড়াহুড়া করে উঠে যেতে হয়। তখন পরবর্তীতে এসে আর খুঁজে পাওয়া যায় না কোন জায়গায় ছিলাম। এরকম একটি বুকমার্ক লাগিয়ে রাখলে খুব সহজে খুঁজে পাওয়া যায়।আজকের বুকমার্কটি আমার কাছে অনেক কিউট লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণ:
রঙিন কাগজ
কলম
সাইন পেন
প্রথমে চারকোনা একটি কাগজ নিয়েছি। তারপর একবার বাম সাইড থেকে কোনা করে এবং একবার ডান সাইড থেকে কোনা করে ভাঁজ করেছি।
সব ভাঁজ খুলে একবার লম্বালম্বি করে এবং একবার আড়াআড়ি করে আবারো ভাঁজ করেছি।
এখন কাগজটিকে ঘুরিয়ে ছবির মত করে ভাঁজ করেছি। তারপর নিচের অংশ উপরের দিকে ভাঁজ করে দিয়েছি।
এখন কাগজটিকে এক কোনা থেকে ভাঁজ করে ভিতর দিকে ঘুরিয়ে দিয়েছি ।
আর এক পাশেও কাগজটি একই রকম করে ভাঁজ করে নিয়েছি। দুই কোনা ভাঁজ করার পর উল্টালে নিচের ছবির মত হয়েছে।
এখন উপরের অংশ ঘুরিয়ে একবার ভাঁজ করেছি। তারপর চিকন করে আরো একবার ভাঁজ করেছি।
নিচের অংশে সামান্য একটু ভাঁজ করে দিয়েছি।

এখন কলম এবং সাইন পেন দিয়ে চোখ মুখ এঁকে নিয়েছি।


এভাবে আমার বুকমার্কটি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
| Photographer | @tania |
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |



VOTE @bangla.witness as witness
OR SET @rme as your proxy
আমিও একবার বুকমার্ক তৈরি করেছিলাম। কিন্তু আমি অন্যভাবে এই বুকমার্ক তৈরি করেছিলাম। আজকে আপনি পিকাচুর বুকমার্ক তৈরি করেছেন দেখে অনেক খুশি হলাম। এই বুকমার্ক আসলেই অনেক কাজে লাগে। বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি এত সুন্দর ভাবে তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন দেখে অনেক খুশি হলাম।
বুকমার্ক বিভিন্নভাবে তৈরি করা যায় এবং সবগুলো দেখতে খুব সুন্দর লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
রঙিন কাগজ দিয়ে কার্টুন পিকাচুর বুকমার্ক তৈরি খুবি সুন্দর হয়েছে। আপানার ধাপে ধাপে তৈরি দেখে আমি শিখে নিলাম পরবর্তীতে তৈরি করবো ইনশাআল্লাহ।
পিকাচুর বুকমার্কের ধাপ গুলো সহজ ভাবে উপস্থাপনার চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে কার্টুন পিকাচুর বুকমার্ক তৈরি অসাধারণ হয়েছে। আপনার তৈরি দেখে আমিও শিখতে পারলাম। পরবর্তীতে তৈরি করবো।
আমার রঙিন কাগজের পিকাচুর বুকমার্কটি দেখে আপনিও শিখতে পেরেছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে কার্টুন পিকাচুর বুকমার্ক তৈরি দেখে ভালো লাগলো। আপনার আপনার ডাই প্রজেক্ট গুলো যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। সব সময়ই চমৎকার চমৎকার ডাই প্রজেক্ট নিয়ে হাজির হন। এভাবেই এগিয়ে যায়। ধন্যবাদ আপনাকে আপু।
আপনি আমার ডাইগুলো সবসময় দেখেন জেনে খুশি হলাম। এভাবেই সবসময় পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর কার্টুন পিকাচুর বুকমার্ক তৈরি করেছেন। দেখতে ভীষণ ভালো লাগছে। রঙিন কাগজের জিনিসগুলো তৈরি করতে একটু সময় লাগলেও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আপনার তৈরি করা কার্টুন পিকাচুর বুকমার্ক তৈরি আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর একটি ড্রাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু রঙিন কাগজের জিনিসগুলো তৈরি করতে সময় লাগলেও বানানোর পর দেখে ভালো লাগে। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
ওয়াও কিউট লাগছে ভাই ৷ আপনি দেখি রঙিন কাগজ দিয়ে কার্টুন পিকাচুর বুকমার্ক তৈরি করেছেন ৷ দেখতে বেশ ভালোই লাগছে ৷ অনেক ধন্যবাদ আপু এমন সুন্দর একটি কার্টুন পিকাচুর বুকমার্ক তৈরি করে শেয়ার করার জন্য ৷
আমি ভাই না ভাইয়া আপু। যাই হোক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
এক দিকে পিকাচুর অরিগামি তৈরি করা হলো অন্যদিকে বুকমার্ক তৈরি করা হলো। যদিও এমন কাজ করে তৈরি করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। খুব সুন্দর কাজ এটি।
ঠিক বলেছেন আপু পিকাচুর অরিগামির সাথে সাথে বুক মার্কও তৈরি হয়ে গেল। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপনি তো দেখছি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি কার্টুন পিকাচুর বুকমার্ক তৈরি করেছেন যা দেখে সত্যি আমি একেবারেই মুগ্ধ। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে আমার কাছে একটু বেশি ভালো লাগে দেখতে। নিজেদের দক্ষতার প্রকাশ ঘটে এরকম নিখুঁত কাজগুলোর মাধ্যমে। ভালোই ছিল আপনার আজকের এই বুকমার্ক তৈরি।
ঠিক বলেছেন ভাইয়া নিজের দক্ষতা প্রকাশ করার জন্য এই কাজগুলো খুব ভালো একটি মাধ্যম। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
কার্টুন পিকাচুর অসাধারণ একটি বুকমার্ক প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে বিশেষ করে হলুদ কালারের উপর কালো এবং লাল কালার হওয়াতে অনেক সুন্দর ভাবে কালার কম্বিনেশন টা ফুটে উঠেছে।।
বুকমার্ক প্রস্তুতির ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য।।
পিকাচু তো হলুদ কালারেরই । এই জন্য হলুদ কালারের কাগজ বেছে নিয়েছি। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।