রঙিন কাগজের বুক ইন্ডিকেটর তৈরি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে রঙিন কাগজের বুক ইন্ডিকেটর তৈরি শেয়ার করব। রঙিন কাগজ দিয়ে অসংখ্য জিনিস বানানো যায়। সব জিনিস বানানোর পর খুব সুন্দর লাগে দেখতে। যে কোন বই পড়তে গেলে বইয়ের মধ্যে চিহ্ন দেয়ার জন্য কিছু একটা প্রয়োজন হয়। তখন যদি এরকম বুক ইন্ডিকেটর দিয়ে চিহ্ন দিয়ে রাখা যায় তাহলে খুব সহজেই সেই জায়গাটা খুঁজে পাওয়া যায়। তাছাড়া বাচ্চারা আঙ্গুল দিয়ে দিয়ে প্রতিটি লাইন পড়ে। এরকম একটি বুক ইনডিকেটর তাদের হাতে দিলে তারা এটি দিয়ে খুব সহজেই পড়তে পারবে। দেখতে কালারফুল হওয়ার কারণে তাদের পড়ার উৎসাহটা বেড়ে যাবে। আজকের বুক ইনডিকেটরটি তৈরি করা একটু জটিল লেগেছে আমার কাছে। কিন্তু খুব সাবধানে তৈরি করেছি যার জন্য শেষে মিলাতে পেরেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
- রঙিন কাগজ
- আঠা
- কাঁচি
প্রথমে দুটি লাল এবং দুটি সবুজ রঙিন কাগজ চিকন করে কেটে নিয়েছি। তারপর লাল একটি কাগজ লম্বা রেখে তার উপরে আড়াআড়ি করে আরেকটি লাল কাগজ বসিয়ে দিয়েছি উপরের ছবির মত করে।
এখন সবুজ আরেকটি কাগজ নিয়ে প্রথমে লম্বালম্বি ভাবে এবং পরে আড়াআড়ি ভাবে বসিয়ে দিয়েছি লাল কাগজটির মতো করে।
এখন প্রথমে ডান সাইড থেকে লাল কাগজ ঘুরিয়ে ভাঁজ করে দিয়েছি। তারপর বাম সাইড থেকে লাল কাগজ ঘুরিয়ে ভাঁজ করে দিয়েছি। একই রকম ভাবে ডান পাশ থেকে এবং বাম পাশ থেকে সবুজ কাগজ ঘুরিয়ে ভাঁজ করে দিয়েছি।
একই রকম ভাবে সম্পূর্ণ কাগজগুলো ভাঁজ দিয়েছি। এভাবে ভাঁজ করতে করতে সম্পূর্ণ কাগজ ভাঁজ শেষ হয়ে গেলে শেষের বাড়তি অংশ কাঁচি দিয়ে কেটে দিয়েছি।
এখন সাদা মোটা একটি কাগজ নিয়ে রঙিন কাগজটির উপর বসিয়ে একই মাপে কেটে নিয়েছি। তারপর আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি যাতে বুক ইনডিকেরটি একটু শক্ত হয়।
এভাবে আমার রঙিন কাগজের বুক ইন্ডিকেটর তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজের বুক ইন্ডিকেটর তৈরি। আপনার তৈরি রঙিন কাগজের বুক ইন্ডিকেটর দেখতে আমার কাছে অসাধারণ লেগেছে। এত সুন্দর ভাবে তৈরি করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
বুক ইন্ডিকেটর তৈরির প্রতিটি ধাপ সহজ এবং সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি যাতে সকলেই বুঝতে পারে। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।
ছোটবেলায় এরকম বুক ইন্ডিকেটর অনেক তৈরি করতাম। অনেক সময় পড়া শেষ করে যখন আমরা রেখে দেই তখন ভুলে যাই কোন পর্যন্ত পড়ে। আর এভাবে যদি বুক ইন্ডিকেটর ব্যবহার করা হয় তাহলে সত্যিই অনেক ভালো হয়। রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ভাবে বুক ইন্ডিকেটর তৈরি করেছেন দেখে ভালো লাগলো আপু।
আসলেই আপু এই বুক ইন্ডিকেটরটি বই পড়ার সময় খুব কাজে দেয় । ধন্যবাদ আমার পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ দিয়ে আপনি অসাধারণ একটি বুক ইন্ডিকেট প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।।
বিশেষ করে কালার কম্বিনেশনটা খুব সুন্দরভাবে ফুটেছে।।
ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।।
আমার বুক ইন্ডিকেটরটির কালার কম্বিনেশন আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।
আরে বাহ্ আপনি তো দেখছি রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটা বুক ইন্ডিকেটর তৈরি করে ফেলেছেন। এরকম বুক ইন্ডিকেটর গুলো তৈরি করলে কিন্তু বই পড়তে অনেক বেশি সুবিধা হয়। ভিন্ন দুটি কালারের রঙিন কাগজ দিয়ে এই বুক ইন্ডিকেটরটি তৈরি করার কারনে ভীষণ ভালো লাগছে দেখতে। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এটি তৈরি করেছেন। যাইহোক সম্পূর্ণটা দেখে অসম্ভব ভালো লাগলো।
ঠিক বলেছেন ভাইয়া দুটি ভিন্ন কালার হওয়ার কারণে বুক ইন্ডিকেটরটি আমার কাছেও খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
ঠিকই বলেছেন আপু এ রকম একটি বুক ইনডিকেটর থাকলে ভালই হয় পড়তে সুবিধা হয়। আপনার বুক ইন্ডিকেটরটি কিন্তু অনেক কালারফুল হয়েছে দেখতে খুব ভালো লাগছে। আর প্রতিটি স্টেপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন আমিও বানাতে পারব সুন্দরভাবে মনে হচ্ছে।
আপু বুক ইনডিকেটরটি কালারফুল বানানোর চেষ্টা করেছি যাতে দেখতে ভালো লাগে। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
ওয়াও অসাধারণ আপু আপনি দেখি অনেক সুন্দর করে রঙিন কাগজের বুক ইন্ডিকেটর তৈরি করেছেন ৷ বেশ সুন্দর ছিল আর ইউনিক আইডিয়া নিয়ে করেছেন ৷ অসংখ্য ধন্যবাদ আপু
আমার বুক ইন্ডিকেটর তৈরির আইডিয়াটি আপনার কাছে ইউনিক লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
কি বলেছেন আপনি এরকম বুক ইনডিকেটর থাকলে পড়তে বেশ সুবিধা হয়। কাগজের তৈরি জিনিসগুলো বানাতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। অনেক সময় নিয়ে নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করেছেন কালারফুল হওয়াতে দেখতে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাই আমাদের উপহার দেওয়ার জন্য।
কাগজের তৈরি জিনিস গুলো বানাতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হলেও বানানোর পর খুব ভালো লাগে দেখতে। ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।
এটা কিন্তু ঠিক বলেছেন আপনি এরকম বুক ইন্ডিকেটর থাকলে পড়তে অনেক সুবিধা হয়। রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর বুক ইন্ডিকেটর তৈরি করেছেন আপনি। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এটি করার চেষ্টা করেছেন দেখেই বুঝতে পারছি। আসলে এরকম দক্ষতা মূলক কাজগুলো দেখলে অসম্ভব ভালো লাগে আমার কাছে। অনেক ধৈর্যের প্রয়োজন কাগজ দিয়ে কিছু তৈরি করার সময়। রঙিন কাগজের তৈরি এই বুক ইন্ডিকেটর দিয়ে খুব সুন্দর ভাবে পড়া যাবে। যাইহোক ভালো লাগলো সম্পূর্ণ বুক ইন্ডিকেটর তৈরি করার প্রস্তুতি।
আসলেই আপু রঙিন কাগজের জিনিস গুলো বানাতে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়। ধৈর্য সহকারে না বানালে জিনিসটি সুন্দর হয় না। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
রঙিন কাগজের বুক ইন্ডিকেটর তৈরি করেছেন।দেখতে খুব সুন্দর লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
রঙিন কাগজের বুক ইন্ডিকেটরটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।