একটি মেহেদির আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি মেহেদির ডিজাইন শেয়ার করবো। এই আর্টটি অনেক দিন আগে করেছিলাম। ঈদের আগে। ঈদের সময় তো হাতে মেহেদি দিতে বেশ ভালো লাগে। বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে মেহেদি দিতে। এখন আমার অবশ্য হাতে অতো মেহেদি দেওয়া হয় না। সময় পাইনা আর আগের মত। দিতেও ইচ্ছা করে না। আমি ঈদে শ্বশুরবাড়িতে গেলে আশেপাশের ছোট ছোট বাচ্চারা সবাই আসে হাতে মেহেদি দিতে। সে কথা চিন্তা করতে করতে এই মেহেদির ডিজাইনটি করেছিলাম। আশা করি আজকের মেহেদির ডিজাইনটি দেখে হাতে মেহেদি দিলে খুব ভালো লাগবে দেখতে। আপনারা চাইলে হাতে এভাবে মেহেদি দিতে পারেন। বোঝার সুবিধার জন্য আমি একটি হাতের ছবি এঁকে নিয়েছি।


IMG_20230331_003520.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
রাবার



IMG20230125115751.jpgIMG20230125120323.jpg

প্রথমে হাতের একটি ছবি এঁকে নিয়েছি। তারপর নিচের দিকে দুটি ফুল এঁকেছি এবং ফুলের উপর একটি কলকার ডিজাইন করেছি।


IMG20230125120429.jpgIMG20230125120615.jpg

ফুলটির উপরে তিনটি দাগ দিয়েছি এবং মাঝের দাগটি মোটা করে দিয়েছি। ফুলের সাইডে লম্বালম্বি এবং আড়াআড়ি করে দাগ দিয়েছি।


IMG20230125120749.jpgIMG20230125121122.jpg

এখন ডান সাইডে একটি ঘর বাদ রেখে আরেকটি ঘর ভরাট করেছি এবং উপরে আবারও দুটি ফুলের মতো এঁকেছি।


IMG20230125121612.jpgIMG20230125121857.jpg

ফুল দুটির উপরে আরও একটি ফুল এবং তার উপরে একটি কলকার ডিজাইন করেছি। কলকার ভিতরে ভরাট করে ডিজাইন করেছি এবং উপরে আরো কিছু ছোট ছোট ডিজাইন করেছি নিচের ছবির মত।


IMG20230125122108.jpgIMG20230125122552.jpg

এখন প্রতিটি আঙুলের মাথায় চিকন চিকন দাগ দিয়ে এবং নিচে আরো কিছু ডিজাইন করেছি।


IMG20230125122559.jpg


সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20230125122617.jpg


এভাবে আমার আজকের মেহেদির ডিজাইনটি শেষ হলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 3 years ago 

আপু আপনি খুব সুন্দর সুন্দর মেহেদি ডিজাইন আর্ট করতে পারেন যেটা আগে থেকেই দেখে আসছি। আজকেও তার ব্যতিক্রম নয় খুব সুন্দর হয়েছে ঈদ উপলক্ষে আমাদের মাঝে দারুন একটি ডিজাইন উপহার দিলেন ভালো লাগলো।

 3 years ago 

আপনি আমার আগের মেহেদির ডিজাইনগুলো দেখেছেন জেনে ভালো লাগলো। সব সময় এমন উৎসাহমূলক মন্তব্য করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ছোট বাচ্চারা আপনার কাছে মেহেদী হাতে লাগিয়ে দেওয়ার জন্য আসে। এই ডিজাইনটিও বেশ ভালো মানাবে। বেশ সুন্দর একটা ডিজাইন শেয়ার করেছেন আপনি আপু। মেহেদির রংগে রাঙ্গানো হলে আরো বেশি ভালো লাগবে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঈদের সময় বাড়িতে গেলেই বাচ্চারা মেহেদি দেওয়ার জন্য অস্থির হয়ে যায়। বাচ্চাদের হাতে দিয়ে দিতেও ভালো লাগে। ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

আসছে সামনে ঈদ উল আযহা সবাই অনেক সুন্দর সুন্দর মেহেদি ডিজাইন হাতের উপর প্রতিস্থাপন করবে।।
আপনি অনেক সুন্দর একটি ডিজাইন করেছেন। এটি যে কেউ ইচ্ছে করলে আপনার মতো করে হাতের উপর করতে পারবে।।

 3 years ago 

জি ভাইয়া এজন্যই মেহেদির ডিজাইনটি এখন শেয়ার করেছি। যাতে কেউ চাইলে হাতে লাগাতে পারে এভাবে মেহেদি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু সামনে আবার ঈদ আসতেছে। ঈদ আসলে মেহেদী পড়ার ধুম পড়ে। আপনার মেহিদী ডিজােইন গুলো সবসময় সুন্দর হয়। সেটা আমাদের কমিউনিটিতে মোটামুটি সবাই জানে। আজকের পেন্সিলে আর্ট মেহেদী ডিজাইন টিও অসাধারন হয়েছে। ধন্যবাদ আপু।

 3 years ago 

আগে শুধু ঈদে মেহেদি লাগানোর ধুম পড়ে যেত। এখন তো মানুষ সময় পেলেই হাতে মেহেদি লাগায়। ভালোই লাগে দেখতে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

যেকোনো উৎসব মেহেদী ছাড়া একদম অপূর্ণ থেকে যায়।বাচ্চারা তো মেহেদী দিতে সবসময়ই অনেক পছন্দ করে।আমার ছোট মেয়ে তো প্রায় প্রতিদিনই হাতে মেহেদী লাগায় ওর এতটাই পছন্দ।আপু আপনি অনেক সুন্দর একটি মেহেদী ডিজাইন শেয়ার করেছেন যা দেখতে খুবই সুন্দর হয়েছে।এরকম ডিজাইন গুলো দেখতে খুবই ভালো লাগে। যদিওবা আমি খুব একটা হাতে মেহেদী লাগাই না তারপরও ডিজাইন গুলো দেখে রাখি যাতে পরবর্তী সময়ে মেহেদী দেওয়ার সময় দেখে দেখে হাতে লাগাতে পারি।অনেক সুন্দর মেহেদী ডিজাইন টি শেয়ার করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 3 years ago 

ঠিক বলেছেন আপু বাচ্চার হাতে মেহেদি দিতে খুবই পছন্দ করে আমরাও যে আগে কত হাতে মেহেদি দিয়েছি তার কোন ঠিক নেই। এখন আর তেমন একটা দেওয়া হয় না। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আরে বাহ আপনি তো দারুণ একটি মেহেদি ডিজাইন আর্ট করেছেন আপু। হাতের মেহেদি ডিজাইন আমার কাছে দারুন লেগেছে। আপনি খুব চমৎকারভাবে প্রত্যেকটা ধাপে ধাপে আর্টটি তৈরি করেছেন। আপনি চমৎকারভাবে বর্ণনাও করেছেন। আপনাকে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার মেহেদির ডিজাইনটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন একটি মেহেদির ডিজাইন এর আর্ট তৈরি। আপনার তৈরি মেহেদির ডিজাইন এর আর্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আর কিছুদিন পরে ঈদ। ঈদ সামনে রেখে এই মেহেদির ডিজাইন যদি হাতে পরা যায় দেখতে বেশ ভালো লাগবে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সামনে ঈদ জন্যই এখন মেহেদির ডিজাইনটি শেয়ার করলাম। যাতে হাতে কেউ লাগাতে পারে। খুব ভালো লাগবে লাগলে। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

সামনে ঈদ আসতেছে। আপু আপনার মেহেদির ডিজাইন এর আর্ট অনেকের কাজে আসবে। আমিও শিখে নিলাম। ঈদের মধ্যে ভাগ্নিকে দিয়ে দিবো। ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি আমার মেহেদির ডিজাইনটি শিখে নিলেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ওয়াও একটি কাগজে করে মেহেদি আর্ট ডিজাইন সত্যি অসাধারণ হয়েছে ৷ মেহেদী আর্ট বিশরভাগ হাতে দেখেছি ৷ কিন্তু আজ প্রথম কাগজে হাতের আর্ট করে তাতে মেহেদি ডিজাইন ৷ অসাধারণ ছিল ৷ অসংখ্য ধন্যবাদ আপু

 3 years ago 

মেহেদি ডিজাইনগুলো হাতে দিলেও ভালো লাগে আবার খাতায় আঁকলেও খুব সুন্দর লাগে দেখতে। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64130.84
ETH 1861.08
USDT 1.00
SBD 0.39