আমার লেখা কবিতা "তুমি এসেছিলে"

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি কবিতা শেয়ার করবো। আগে কখনো কল্পনাও করিনি যে কবিতা লিখতে পারবো। কবিতার লাইন গুলোও তেমন একটা বুঝতে পারতাম না। এজন্য কবিতার প্রতি কোন আগ্রহই ছিল না। কিন্তু একটি কবিতা লেখার পর এখন মাঝেমধ্যে কবিতা লিখতে ভালোই লাগে। এলোমেলো লাইনগুলো খাতায় লিখে রাখতে ভালো লাগে। আর সেই ভালোলাগা থেকে কবিতা লেখা হয়ে যায়।


breakup-5266523_1280.jpg

Link


অনেক মানুষ আছে একজনের সঙ্গে প্রেমের অভিনয় করে ধোকা দেয়ার জন্য। কিন্তু সে একবারও বুঝতে পারে না যে তার ধোকাতে অপরজনের কষ্ট হয়। অপরজন হয়তো সত্যিকারের ভালোবেসেছিল তাকে। তার মনটা ভেঙে যায় এমন লোকের ধোকা পেয়ে।পৃথিবীতে এমন অহরহ মানুষ রয়েছে। তারা জীবনে কখনো সুখী হতে পারে না। কোন ভাবে দেখা যায় তারা আর কারো ভালোবাসা পায় না। একাকী জীবন পার করতে হয়। এ বিষয়টিকে নিয়েই আজকের কবিতাটি লিখেছি।



তুমি এসেছিলে


তুমি এসেছিলে আমার জীবনে
সুখের এক পরশ নিয়ে।
তোমাকে ভালোবেসেছিলাম আমি।
কিন্তু কে জানতো
এক বিন্দু ভালোবাসনি তুমি
এসেছিলে জীবনে
মিথ্যে প্রতিশ্রুতি আর ধোঁকা দিতে।
শুধু করেছ অভিনয়
তুমি যে প্রেমের জালে
ফসিয়েছো আমায়।
কি ভেবেছিল তুমি
আমায় কাঁদিয়ে সুখী হতে পারবে জীবনে?
তাই তো বিধাতা তোমার জীবনে
কারো ভালোবাসা রাখে নি।
বারবার ধোকা দিয়ে
নিজেও সুখী হতে পারোনি।
যখন তুমি ফিরে এসেছো
তখন আমি অন্য কারো।
বিধাতা ঠিকই প্রতিশোধ নিয়েছে আমার হয়ে
কিন্তু আমি তো চাইনি
প্রতিশোধ নিতে
সত্যি ভালোবেসেছিলাম।
তাইতো পারিনি অভিশাপ দিতে।


এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার কবিতাটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপনি তো নতুন নতুন দেখছি বেশ ভালো কবিতা লিখছেন ।কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে কারো সঙ্গে ধোকা দিলে একটা সময় অন্যকে ধোঁকা দিতে দিতে সেই ধোঁকা তার নিজেরই এসে পড়ে। সে জীবনে সুখী হতে পারে না ।কবিতাটি বেশ ভালো ছিল ।ধন্যবাদ।

 3 years ago 

আপু মাঝেমধ্যে কবিতা লিখতে পারি আবার মাঝে মাঝে একদমই লিখতে পারি না। কোন লাইনই মাথায় আসে না। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন আপনার কবিতার প্রতিটি লাইন আমাকে বেশ মুগ্ধ করেছে আপু। আসলে আপু ভালোবাসা নিয়ে কেউ যদি কখনো হাসি ঠাট্টা তামাশা করে থাকে তাহলে সে কখনো ভালবেসে সুখী হতে পারবেনা। আসলে একজনের মানুষের প্রতিশোধ যদি সে না নিতে পারে তাহলে তার প্রতিশোধ বিধাতাই নিয়ে থাকে। ধন্যবাদ আপু দারুন একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া কেউ ভালোবাসা নিয়ে মানুষের সঙ্গে মজা করে। এতে অপরজনের কষ্ট হয়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন। আজকের এই কবিতাটির নাম ও অনেক সুন্দর ছিল তুমি এসেছিলে। আসলে এখন বেশিরভাগ ভালোবাসার মধ্যে এই বিষয়টা সবসময় লক্ষ্য করা যায়। একজনে ভালোবাসলেও অন্য জনে তার সাথে অভিনয় করে। আর এই বিষয়টা সত্যি মেনে নেওয়া সম্ভব না। তুমি এসেছিলে কবিতাটা জাস্ট মনোমুগ্ধকর ছিল এটাই বলতে হয়। আশা করছি পরবর্তীতেও এরকম কবিতা শেয়ার করবেন।

 3 years ago 

আমার কবিতাটির নাম আপনার পছন্দ হয়েছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনি আজ আমাদের মাঝে নিজের হাতে কবিতা লিখে শেয়ার করেছেন কবিতার প্রতিটি চরণ বেশ অনেক মধুর ছিল। আসলে আপনি কবিতার নাম দিয়েছিলেন তুমি এসেছিলে। কবিতাটি পড়ে আমার বেশ ভালো লেগেছে। আপনার কবিতাগুলো সব সময় একটু ভিন্ন রকম হয় আপু অনেক ভালো লাগে আমার। শুভকামনা রইল আপনার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি।

 3 years ago 

আপনি আমার কবিতা গুলো পড়েন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আসলে এই প্লাটফর্মে আসার আগে আমরা কেউ ই এত সব কিছু জানতাম না। কবিতা লেখা থেকে শুরু করে আরো অনেক কিছু আমরা জানতে পেরেছি। আর আপনিও ধীরে ধীরে কবিতা লেখা শুরু করতেছেন দেখে খুব ভালো লাগছে। আপনি কিন্তু অনেক সুন্দর কবিতা লিখছেন এখন। আজকেও দেখছি ভিন্ন একটা টপিক তুলে ধরার চেষ্টা করেছেন এবং ভিন্ন রকম অনুভূতি তুলে ধরেছেন এই কবিতাটির মাধ্যমে। আগের ভালোবাসা এগুলো ছিল এক রকম, আর এখনকার ভালোবাসা গুলো একেবারে অন্যরকম হয়ে গিয়েছে। একজন মন থেকে ভালোবাসলেও অন্যজন তাকে ঠকিয়ে চলে যায়।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এই প্লাটফর্ম নিজের সুপ্ত প্রতিভা বিকাশের অন্যতম একটি মাধ্যম বলে আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি অসম্ভব সুন্দর একটি কবিতা লিখেছেন। আসলে পৃথিবীতে এমন মানুষ রয়েছে যারা ভালোবাসার মানুষকে ধোঁকা দেয়।তারা চিন্তাও করে না তাদের ধোঁকায় কারা কষ্ট পাচ্ছে। কবিতার লাইনগুলি হৃদয়ে ছুঁয়ে গেছে।

 3 years ago 

কিছু কিছু মানুষ অন্যকে কষ্ট দিয়ে নিজে আনন্দ পায়। কিন্তু একসময় না একসময় সে কষ্ট তার কাছেই ঠিকই ফেরত যায়। সে বুঝতে পারে না। যাই হোক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আজকে আপনি অনেক চমৎকার কবিতা লিখেছেন।তুমি এসেছিলে কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। তবে অনেক মানুষ আছে প্রেমের অভিনয় করে মানুষকে ধোঁকা দেয়। প্রেম এমন একটি জিনিস যাকে ভালবেসে ফেলে তার জন্য জীবনে দিতে পারে। তবে আপনার কবিতার মধ্যে প্রেম খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আপনার কবিতাটি পড়ে অসম্ভব ভালো লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কবিতাটি সুন্দরভাবে লেখার চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আজ আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি বিরহ অনুভূতিমূলক কবিতা রচনা করে শেয়ার করেছেন আপু। সত্যিকারে প্রেম ভালোবাসা কখনো কাউকে ধোকা দিতে জানে না। আর যারা মানুষের জীবনে এসে ধোঁকা দিয়ে যায় তারা কখনো ভালোবাসা পায় না বা সুখী হয় না। আর সেই প্রতারক সর্বদা সৃষ্টিকর্তা অথবা অন্য কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হবে এটাই স্বাভাবিক।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া সত্যিকারের প্রেম ভালোবাসায় কাউকে ধোকা দেওয়া যায় না। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আসলে আপু চেষ্টা করলে অনেক কিছু সম্ভব। আপনি চেষ্টা করতেছেন বিদায় এখন খুব সুন্দর কবিতা লিখতে পারতেছেন। আজকে আপনি খুব সুন্দর করে তুমি এসেছিলে কবিতাটি লিখেছেন। কবিতার মাধ্যমে মনের ভাব খুব সুন্দর করে প্রকাশ করা যায়। তবে আপনার কবিতার মাধ্যমে বিরহ খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া চেষ্টা করলে সব কিছুই সম্ভব। এজন্যই তো চেষ্টা করে আমিও কবিতা লিখতে শিখে গিয়েছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64086.65
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38