একটি থ্রিডি ম্যান্ডেলার আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি থ্রিডি ম্যান্ডেলার আর্ট শেয়ার করবো। ম্যান্ডেলার আর্ট করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। থ্রিডি আর্ট গুলোর ক্ষেত্রেও একই অবস্থা। দুই আর্ট একসঙ্গে করার কারণে অনেক বেশি সময় লেগেছে। তাছাড়া জ্যামিতিকভাবে আর্ট করলে দেখতে খুব সুন্দর লাগে। আজকে আমি জ্যামিতিকভাবে মেপে মেপে করেছি যার কারণে দেখতে সুন্দর লাগছে। বিশেষ করে থ্রিডি আর্ট করার কারণে আরো বেশি চমৎকারভাবে ফুটে উঠেছে। এই আর্টগুলো করতে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়। যত বেশি ধৈর্য সহকারে করা যায় তত বেশি নিখুঁত এবং চমৎকার হয়। আমার কাছে খুবই ভালো লেগেছে আজকে আর্টটি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20220922200837.jpg



প্রয়োজনীয় উপকরণ:

  • সাদা কাগজ
    • পেন্সিল
  • রাবার
    • কলম
  • স্কেল
    • কম্পাস


প্রথমে দুটি বৃত্ত এঁকেছি তারপর স্কেল দিয়ে ভিতরে বেশ কয়েকটি দাগ দিয়েছি।


IMG20220922191252.jpgIMG20220922192032.jpg

এখন বৃত্তের উপর দিক থেকে ঘুরিয়ে নিচের ছবির মত করে এঁকে নিয়েছি।


IMG20220922192227.jpgIMG20220922192338.jpg

তারপর কলম দিয়ে গাঢ় করে বৃত্তের দাগগুলো মুছে দিয়েছি।


IMG20220922192651.jpg


এখন একটি ঘরে লম্বালম্বি এবং আড়াআড়ি দাগ দিয়ে ভিতরে একটি ডট দিয়েছি। এভাবে চারটি ঘর একই রকম ভাবে ডিজাইন করেছি।


IMG20220922193007.jpgIMG20220922193637.jpg

আরেকটি ঘরে গোল গোল করে দাগ দিয়ে ভিতরের ঘরটির ভরাট করে দিয়েছি। এভাবে আরো চারটি ঘর ডিজাইন করেছি।


IMG20220922193913.jpgIMG20220922194854.jpg

আরেকটি ঘরে আড়াআড়ি এবং লম্বালম্বি দাগ দিয়েছি একই রকম ভাবে বাকি ঘরগুলোতেও ডিজাইন করেছি।


IMG20220922195238.jpgIMG20220922200044.jpg

এখন বাইরের ফাঁকা অংশ কলম দিয়ে কালো করে দিয়েছি।


IMG20220922200428.jpg


সবশেষে আমার নামের সাইন করে আর্টি শেষ করেছি।


IMG20220922200753.jpg

IMG20220922200809.jpg


এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপনি অনেক সুন্দর করে একটি থ্রিডি ম্যান্ডেলার আর্ট অঙ্কন করেছেন যেটা খুবই সুন্দর হয়েছে। এই ধরনের কাজগুলো অনেক বেশি ধৈর্য সহকারে অংকন করা লাগে। আপনি মেপে মেপে সম্পন্ন আর্ট করেছেন যা দেখেই বুঝতে পারছি। নিশ্চয়ই অনেক বেশি সময় লেগেছিল সম্পূর্ণ ম্যান্ডেলাটা অঙ্কন করতে। ভিতরে আপনি নিখুঁত নিখুঁত ডিজাইন অঙ্কন করেছেন। আপনার আর্ট গুলো আমি বেশিরভাগ সময় দেখে থাকি আমার কাছে খুব ভালো লাগে। আপনার পরবর্তী আর্ট দেখার জন্য অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

ধৈর্য না থাকলে ম্যান্ডেলার আর্টগুলো আঁকা কখনো সম্ভব নয়। অনেক সময় ধৈর্যের অভাবে একবারে এঁকে শেষ করতে পারি না।দুইবার বসতে হয়। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

থ্রিডি চিত্র অংকন দেখে মুগ্ধ হলাম। এত সুন্দর একটি চিত্র অংকন করেছেন সত্যিই ধাপে ধাপে এই চিত্রটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার থ্রিডি আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুবই সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করেছেন। ম্যান্ডেলা আর্ট তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়৷ এই থ্রিডি ম্যান্ডেলা আর্ট তৈরি করতেও আপনি অনেক সময় দিয়েছেন এবং অনেক কষ্ট করেছেন যা এই ম্যান্ডেলা দেখে বোঝা যাচ্ছে৷ এখানে ছোট ছোট ডিজাইন খুবই ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন৷

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ম্যান্ডেলা আর্টগুলো করতে অনেক বেশি সময় লাগে। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

এ জাতীয় মেন্ডেলা আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। নিজে না তৈরি করতে পারলেও অন্যের দেখাদেখির চেষ্টা করার আশা জাগে। খুব সুন্দর ভাবে আপনি কার্যক্রম করে দেখিয়েছেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত পর্যায়ক্রমে কাজ সম্পন্ন করেছেন আপনি। খুবই খুশি হলাম দারুন এই চারু কাজ দেখে।

 3 years ago 

সময় নিয়ে একসময় চেষ্টা করে দেখবেন ভাইয়া আপনিও খুব সহজে আঁকতে পারবেন। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

অসাধারণ সুন্দর একটি থ্রিডি ম্যান্ডেলা আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই থ্রিডি ম্যান্ডেলা আর্টের ভিতরের অংশে নিখুঁতভাবে ডিজাইন করে দেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ম্যান্ডেলার আর্টগুলো যত বেশি নিখুত ভাবে করা যায় দেখতে তত বেশি সুন্দর লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সব সময় অনেক সুন্দর সুন্দর আর্ট করেন আপনি। আর আপনার করা আর্ট গুলো খুব দারুণ হয়ে থাকে। আপনার পুরো আর্ট যত দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। অনেক সময়ের প্রয়োজন হয় এরকম ভাবে ম্যান্ডেলা আর্ট গুলো অঙ্কন করার জন্য। আমি ম্যান্ডেলা আর্ট করতে খুব পছন্দ করি। অনেকদিন ধরে ম্যান্ডেলা আর্ট করা হয় না। তাই ভাবতেছি আবারো ম্যান্ডেলা আর্ট করব। সব মিলিয়ে অসম্ভব দারুন ছিল নিখুঁত নিখুঁত ডিজাইনগুলো।

 3 years ago 

আমার আর্ট গুলো আপনি সবসময় দেখেন জেনে ভালো লাগলো ভাইয়া। মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি দারুণ দারুণ সব থ্রিডি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেন। দারুন আর্ট করেছেন আপু সত্যিই দেখতে চমৎকার লাগছে। আপনার আর্ট করার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর আর্ট গুলো করার চেষ্টা করি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একদম আপু, ম্যান্ডেলা আর্টগুলো করতে সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। আপনি ম্যান্ডেলার সাথে থ্রিডি একটা শেপ দিয়েছেন এজন্য দেখতেও চমৎকার লাগছে। সবচেয়ে ভালো লাগল ম্যান্ডেলা ডিজাইনটা ভিতরে 🌼

 3 years ago 

আর্টের একটু ভিন্নতা আনার জন্য ম্যান্ডেলার আর্টের সঙ্গে থ্রিডি একটা ভাব দেওয়ার চেষ্টা করেছি। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু থ্রিডি ম্যান্ডেলার আর্ট গুলো করতে ধৈর্যের অনেক বেশি প্রয়োজন। তবে আজকে আপনি খুব চমৎকার থ্রিডি ম্যান্ডেলার আর্ট করেছেন। তবে দুই ধরনের আর্ট এর কারণে আপনার আর্ট করতে অনেক সময় লেগেছে। এবং ম্যান্ডেলার মধ্যে ছোট ছোট ডিজাইন গুলোর কারণে দেখতে বেশ ভালই লাগতেছে আর্টি। খুব সুন্দর করে ধাপে ধাপে থ্রিডি ম্যান্ডেলার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

থ্রিডি এবং ম্যান্ডেলার দুই ধরনের আর্ট করতে অনেক সময় লাগে। আমি একসঙ্গে দুইটি আর্ট করার কারণে আরো বেশি সময় লেগেছিলো। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64488.03
ETH 1865.18
USDT 1.00
SBD 0.38