হার্টের থ্রিডি আর্ট
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি থ্রিডি আর্ট শেয়ার করবো। অনেকদিন হলো থ্রিডি আর্ট করা হয় না। থ্রিডি আর্ট গুলো দেখলে মনে হয় যে সহজে করা যায় কিন্তু থ্রিডি আর্টগুলোর ভিতরে পেন্সিলের ছোট ছোট বেশ কিছু কাজ থাকে। সেজন্য অনেক বেশি সময় লাগে। তাছাড়া জ্যামিতিক থ্রিডি আর্টগুলো করতে সময় লাগলেও সহজে করা যায়। কিন্তু যেগুলো এমনিতে করতে হয় সেগুলো করা বেশ কষ্টকর। আজকে থ্রিডি আর্টটি কিছু কিছু অংশ মেপে করেছি এবং কিছু কিছু অংশ এমনে করেছি। আর্টটি সম্পূর্ণ হওয়ার পর খুব সুন্দর লাগছিল দেখতে। আশাকরি আপনাদেরও ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
সাদা কাগজ
পেন্সিল
রাবার
কম্পাসকলম
স্কেল
প্রথমে পেন্সিল দিয়ে একটি হার্ট এঁকেছি। তারপরে স্কেল দিয়ে মাঝখানে দুটি দাগ দিয়েছি এবং দুই সাইডে দুটি বৃত্ত এঁকেছি।
বৃত্তের উপর দিয়ে গোল গোল করে ঘুরিয়ে দাগ দিয়েছি। তারপর নিচের দিকে গোল গোল করে ঘুরিয়ে দাগ দিয়েছি। সবশেষে মাঝে কিছু লম্বা লম্বা দাগ দিয়েছি।
এখন আর্টটি কলম দিয়ে গাঢ় করেছি। তারপর এক ঘর বাদ রেখে আরেক ঘর কালো রং করেছি। একই রকম ভাবে সবগুলো ঘর রং করে নিয়েছি।
এখন মাঝের অংশে পেন্সিল দিয়ে কালো করে হাত দিয়ে ঘষে মিশিয়ে দিয়েছি। আরো কিছু কিছু অংশে পেন্সিলের বেশ কিছু কাজ করেছি। সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।
এভাবে আমার হার্টের থ্রিডি আর্টটি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
থ্রিডি আর্টগুলো অনেক সুন্দর হয়ে থাকে৷ আর থ্রিডি আর্ট দেখলেও যেন মনের মধ্যে একটি আলাদা প্রশান্তি কাজ করে৷ থ্রিডি আর্টগুলো তৈরি করতে অনেক কষ্ট করতে হয়৷ আজকে আপনি হার্টের এই থ্রিডি আর্ট খুবই সুন্দরভাবে এই তৈরি করেছেন এবং এটিকে একদম ইউনিক দেখা যাচ্ছে৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য৷
ঠিক বলেছেন ভাইয়া থ্রিডি আর্ট গুলো দেখলে মনে এক রকম শান্তি কাজ করে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
থ্রিডি আর্ট গুলো দেখতে সহজ মনে হলেও আসলে এগুলো সহজ না। করতে অনেক বেশি সময় লাগে। আমি অনেকবার করার সাহস দেখিয়েও করতে পারেনি। তবে আপনার থ্রিডি আর্ট মাঝে মাঝে দেখতে পাই এবং দেখে খুব ভালো লাগে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
একদম মনের কথা বলেছেন আপু থ্রিডি আর্টগুলো দেখে যত সহজ মনে হয় করতে বসলে বোঝা যায় কতটা কঠিন। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আপু আপনি প্রতিনিয়ত বেশ চমৎকার চমৎকার থ্রিডি আর্ট শেয়ার করে থাকেন। আপনার আর্ট গুলো দেখতে ভীষণ সুন্দর হয়। আজকেও একটি দারুন হার্টের থ্রিডি আর্ট শেয়ার করেছেন। যেটা আমার কাছে অনেক ইউনিক লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।
আমার আর্টগুলো আপনি দেখেন এবং আমার আর আর্ট গুলো দেখতে আপনার ভালো লাগে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
আপু আপনার হার্টের থ্রিডি আর্ট দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার আর্ট থেকেই মূলত এই ধরনের আর্ট শেখা। আপনার আর্ট সবসময়ই আমার কাছে অনেক ভালো লাগে আর ভিন্নও থাকে। এই ধরনের আর্ট করা খুবই কঠিন। বিশেষ করে ফটোগ্রাফি করা বেশি কঠিন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি হার্টের থ্রিডি আর্ট শেয়ার করার জন্য।
সব সময় একটু ভিন্ন ধরনের আর্ট করার চেষ্টা করি। আপনি আমার আর্ট দেখে শিখেছেন জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ মন্তব্যের জন্য।
থ্রিডি আর্টগুলো দেখলেই চোখে ধাঁধাঁ লেগে যায়।কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। আর থ্রিডি আর্ট এর ফটোগ্রাফি বেশ কঠিন। ফটোগ্রাফির মাধ্যমেই থ্রিডি আর্ট এর সৌন্দর্য ফুটে উঠে। বেশ সুন্দর লাগছে আপনার থ্রিডি আর্টটি। বেশ সুন্দরভাবে থ্রিডি ইফেক্ট বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু থ্রিডি আর্টগুলো দেখলেই চোখে ধাঁধা লেগে যায়। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ওরে বাবা আপু আপনি তো একেবারে হার্টের আর্ট করে ফেলেন। একেবারে হার্ট যেন ধুপ ধুপ করতেছে। আপনি এত নিখুঁতভাবে থ্রিডি আর্ট করলেন সেটা দেখে আরও বেশি অবাক হলাম। এমনিতে আপনার এরকম থ্রিডি আর্টগুলো বেশ সুন্দর হয়। কারন আপনি অনেক সময় দিয়ে ধীরে ধীরে আর্টগুলো করার চেষ্টা করেন। আমার কাছে এই বিষয়টা অনেক ভালো লাগে। আপনার হার্টের থ্রিডি আর্ট অসাধারণ হয়েছে। আবার অনেক সুন্দর ভাবে গুছিয়েও আমাদের মাঝে উপস্থাপনা করলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনি আমার থ্রিডি আর্টগুলো দেখেন জেনে খুশি হলাম আপু। সবসময় মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
এটা ঠিকই বলেছেন আপু থ্রিডি আর্টগুলো করা যায় কিন্তু পেন্সিলের কাজগুলো যখন করতে হয় তখন আসলেই অনেক কঠিন লাগে । পেন্সিলের কাজ ঠিকমতো না হলে থ্রিডি আর্ট টা ভালোভাবে বোঝা যায় না। আপনার আজকের থ্রিডি আর্টটা কিন্তু চমৎকার হয়েছে দারুন সুন্দর ফুটেছে ।
কিন্তু সেই পেন্সিলের কাজগুলোই ছবিতে বোঝানো যায় না। তখন দেখে মনে হয় যে খুব সহজে আর্টটি করা গিয়েছে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
থ্রি ডি আর্টগুলো সব সময়ই ভীষণ ভালো লাগে। আপনি চমৎকারভাবে আর্টটি শেয়ার করলেন।আপনার আর্টটি দেখতে চমৎকার লাগছে।আমার কাছে ও খুব ভালো লাগলো। আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর এই আর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
থ্রিডি আর্টের ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি যাতে সহজেই বোঝা যায়। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।