টমেটো আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আলু ও টমেটো দিয়ে ছোট মাছের চচ্চড়ি করেছি। ছোট মাছের চচ্চড়ি আলু বেগুন দিয়ে করলে যেমন মজা লাগে এভাবে শুধু আলু আর টমেটো দিয়ে করলেও ভালো লাগে। আজকে যে ছোট মাছের চচ্চড়ি করেছি এই মাছের নাম আমি জানি না। এই মাছ কেন বেশিরভাগ মাছের নামই জানি না। বড় কিছু মাছ তাও চিনি কিন্তু ছোট মাছগুলো সব গুলিয়ে ফেলি। আমার হাসবেন্ড বাজার থেকে এনে অবশ্য নাম বলে কিন্তু আমার মনে থাকে না। নাম দিয়ে কি হবে খেতে ভালো লাগলেই হলো। এই ছোট মাছের চচ্চড়ি খেতে কিন্তু খুব মজা হয়েছিলো। আশা করি আপনাদেরও ভালো লাগবে।


IMG20230613095911.jpg




ছোট মাছ
আলু
টমেটো
পিঁয়াজ
কাঁচা মরিচ
হলুদের গুঁড়া
ধনিয়া গুঁড়া
লবণ
সরিষার তেল


PhotoCollageMaker_20230720_092106994.jpg


প্রথমে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়েছি। তেল গরম হলে পিঁয়াজ এবং মরিচ দিয়েছি। তারপর আলু দিয়েছি।


IMG20230613093927.jpgIMG20230613093956.jpg

তারপর টমেটো দিয়ে সবকিছু ভালোমতো নেড়েচেড়ে নিয়েছি।


IMG20230613094002.jpgIMG20230613094026.jpg

এখন সব গুঁড়া মসলা দিয়ে ভালোমতো মিশিয়ে নিয়েছি।


IMG20230613094110.jpgIMG20230613094139.jpg

কিছুক্ষণ পর মাছগুলো দিয়ে সবকিছু আবার ভালোমতো মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষন রান্না করবো।


IMG20230613094203.jpgIMG20230613094247.jpg
IMG20230613094437.jpgIMG20230613094843.jpg

তারপর পানি শুকিয়ে গেলে চুলা বন্ধ করে দিবো।


IMG20230613095429.jpg


IMG20230613095913.jpg


এখন একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। আশা করি আমার আজকের ছোট মাছের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

টমেটো আলু আর ছোট মাছ, এ জাতীয় রেসিপিগুলো সত্যি খুবই ভালোলাগার হয়ে থাকে। আর আপনি খুব সুন্দর ভাবে রান্না করেছেন দেখে বুঝতে পারলাম অতির সুস্বাদু ছিল আপনার এই রেসিপি। সবচেয়ে বেশি ভালো লেগেছে রান্নার কৌশল গুলো খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে।

 3 years ago 

রেসিপিটি আসলে বেশ মজাদার হয়েছিল। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

টমেটো আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি দেখে খুবি সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করছে। এতো মজাদার রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাইয়া রেসিপিটি আসলে অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

টমেটো আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি রেসিপি দেখেই অনেক বেশি লোভনীয় লাগছে। আসলে সব মাছের নাম তো মনে রাখা যায় না। আমি কয়েক রকম মাছের নাম জানি, কিন্তু প্রত্যেকটা মাছের নাম জানা নেই। আপনি এই রেসিপির মধ্যে টমেটো ব্যবহার করেছেন দেখে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। শীতের সময় যে কোন রেসিপির মধ্যে টমেটো ব্যবহার করলে তা এমনিতেই অনেক বেশি টেস্টি হয়।

 3 years ago 

আমি খুব কম মাছ চিনি। তাছাড়া মাছের নামও মনে রাখতে পারি না। যাইহোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ছোট মাছ খেতে সবাই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমি একটু বেশি পছন্দ করি ছোট মাছ খেতে। ছোট মাছের এরকম চচ্চড়ি রেসিপি তৈরি করলে তো আরো অনেক বেশি সুস্বাদু হয়। টমেটো ব্যবহার করেছেন যা দেখে আমার ইচ্ছে করছে এখন খেয়ে ফেলতে। দুপুর বেলায় এরকম মজাদার রেসিপি দেখলে সবারই খিদে পেয়ে যাবে।

 3 years ago 

আপনি ছোট মাছ খেতে পছন্দ করেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনার হাজব্যান্ড বাজার থেকে ছোট মাছ আনলো এবং তা দিয়ে আপনি খুব সুন্দর করে ছোট মাছের চচ্চড়ি করেছেন। আর যে কোন রেসিপির মধ্যে আলু এবং টমেটো দিলে খেতে এমনিই মজা লাগে। তবে আপনার রেসিপিটি দেখে সত্যি আমার জিভে জল এসে গেল। সত্যি বলতে ছোট মাছের চচ্চড়ি খেতে আমার কাছে খুব ভালো লাগে। আর রেসিপি কালারটাও বেশ চমৎকার লাগতেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া যে কোন রেসিপির মধ্যে আলু এবং টমেটো দিলে স্বাদ আরো বেড়ে যায়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

টমেটো আলু দিয়ে ছোট মাছের রেসিপি তৈরি করেছেন দেখে তো বেশ লোভনীয় লাগছে। রান্নার ধাপ গুলো পর্যায়ক্রমে তুলে ধরেছেন। লোভনীয় ছোট মাছের রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার ছোট মাছের চচ্চড়ি আপনার কাছে লোভনীয় লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ছোট মাছের চচ্চড়ি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে যে কোন রেসিপির মধ্যে আলু এবং টমেটো দিলে খেতে অনেক মজা। আপনার হাজব্যান্ড বাজার থেকে এই ছোট মাছগুলো কিনে আনলো। যদিও এই মাছগুলোর নাম আপনি জানেন না। সত্যি কথা আপনার রেসিপি কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু আছে। গরম ভাত এবং গরম ডাল হলে এ ধরনের চচ্চড়ি খেতে অনেক মজা লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার রেসিপির কালার দেখে আপনার কাছে সুস্বাদু লেগেছে জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

ছোট মাছের চচ্চড়ি খেতে ভীষণ মজার হয়।এই মাছটি সম্ভবত বাতাসি মাছ।খুব মজার মাছ।শুধু টমেটো আর ধনিয়া পাতা কুচি দিয়ে রান্না করলেই ভীষণ মজার হতো।আপনি সাথে আলু কুচি দিলেন।এখন তো খেতে আরো বেশী মজার হলো।মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

বাতাসি মাছ তো আরেকটু বড় এবং লম্বা হয়। এটি বাতাসি মাছ না মনে হয় আপু। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনার নাম না জানা মাছ গুলোর নাম আমিও জানি না।তবে খুব রূপবান মাছ গুলো।মাছগুলোর জন্য চচ্চড়ি গুলো খুব সুন্দর ও আকর্ষণীয় হয়েছে দেখতে।ধাপ গুলো খুব সুন্দর করে তুলে ধরেছেন। টমেটো দিয়ে রান্না করা সব কিছু খুব মজাদার হয়।চচ্চড়িও নিশ্চই খুব মজাদার হয়েছিল খেতে।

 3 years ago 

রূপবান মাছ খেতেও বেশ মজা ছিলো। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64006.92
ETH 1857.22
USDT 1.00
SBD 0.39