আলু দিয়ে বাঘা আইর মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করবো। আলু দিয়ে বাঘা আইর মাছের রেসিপি। এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু। মাছগুলো বড় সাইজের হওয়ার কারণে খেতে এত ভালো লাগে। এই মাছগুলো সাধারণত ৩০ থেকে ৪০ কেজি ওজনের হয়। বেশি বড় হয়ে গেলে এই মাছগুলো আবার খেতে ভালো লাগে না। মাছের চামড়া অনেক মোটা হয়ে যায়। এজন্য মাঝারি সাইজের মাছগুলো খেতে খুবই সুস্বাদু। যে কোন মাছ সবজি দিয়ে রান্না করতে গেলে আমার আলুর কথা সবার আগে মনে আসে। এজন্য আলু দিয়ে আজকের বাঘা আইর মাছটি রান্না করেছিলাম। খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে।


IMG20231111120212.jpg




বাঘা আইর মাছ
আলু
পিঁয়াজ
কাঁচামরিচ
পিঁয়াজ বাটা
আদা বাটা
রসুন বাটা
হলুদের গুঁড়া
মরিচের গুঁড়া
ধনিয়া গুড়া
জিরা গুঁড়া
সরিষার তেল
লবণ


PhotoCollageMaker_20231203_185459781.jpg


প্রথমে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে আলু গুলো দিয়ে ভেঁজে একটি বাটিতে উঠিয়ে রেখেছি।


IMG20231111113655.jpgIMG20231111113848.jpg

এখন ওই তেলের মধ্যে প্রথমে পিঁয়াজ এবং মরিচ কুচি দিয়েছি। পিঁয়াজ মরিচ কুচি গুলো একটু ভেঁজে নিয়ে বাটা মসলা দিয়েছি।


IMG20231111113850.jpgIMG20231111113959.jpg

বাটা মসলাগুলো একটু নেড়েচেড়ে নিয়ে গুড়া মশলা গুলো দিয়ে দিয়েছি। তারপর সবগুলো মসলা ভালোমতো কষিয়ে নিয়ে মাছ দিয়ে দিয়েছি।


IMG20231111114053.jpgIMG20231111114218.jpg

মাছগুলো মশলার সাথে ভালোমত মিশিয়ে নিয়ে আলু দিয়ে দিয়েছি।


IMG20231111114246.jpgIMG20231111114314.jpg

আলু দিয়ে সামান্য একটু পানি দিয়ে আবারো কষিয়ে নিয়েছি। তারপর পরিমাণমত পানি দিয়ে দিয়েছি পুরোপুরি রান্না হওয়ার জন্য।


IMG20231111114848.jpgIMG20231111115229.jpg

বেশ কিচ্ছুক্ষন রান্নার পর রান্না প্রায় হয়ে গিয়েছে। এখন জিরা গুঁড়া দিয়ে আরো কিছুক্ষন রান্না করে ঝোল কমে আসলে চুলা বন্ধ করে দিয়েছি।


IMG20231111115446.jpgIMG20231111120037.jpg


IMG20231111120148.jpg


এখন একটি বাটিতে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

আপনার রেসিপিটি দেখে আর লোভ সামলাতে পারছি না। আইর মাছ খেতে আমি খুবই পছন্দ করি। আপনি খুব সুন্দর ভাবে আলু দিয়ে বাঘা আইর মাছের রেসিপি তৈরি করেছেন। দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। মন চাচ্ছে পাত্র থেকে একটি মাছ তুলে খেয়ে নেই। কিন্তু তা তো আর সম্ভব না। ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর এই রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

এই বাঘা আইর মাছ খেতে কিন্তু আইর মাছের মত না। একদমই স্বাদ আলাদা। খুব মজা লাগে খেতে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 years ago 

আইর মাছের নাম শুনেছি কিন্তু বাঘা আইর মাছের নাম শুনিনি। আপু আপনার মতো আমারও যেকোনো মাছ সবজি দিয়ে রান্না করতে গেলে প্রথমে আলুর কথা মনে আসে। আমার প্রায় রেসিপি আলু দিয়ে করা হয় করা হয়। যাই হোক আপনি আলু দিয়ে বাঘা আইর মাছের খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন। এই গরমে এমন ঝোল খাওয়া ছাড়া উপায় নেই। রেসিপির কালার খুব সুন্দর এসেছে আর দেখেই বুঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আইর মাছ আর বাঘা আইর মাছ খেতে একেবারেই ভিন্ন। এই বাঘা আইর মাছ গুলো খুবই মজা লাগে খেতে।

 2 years ago 

যেকোনো কিছুর সাথে আলু একেবারে পারফেক্ট। আলু দিয়ে মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। বাঘা আইর মাছের সাইজ দেখে বোঝা যাচ্ছে অনেকটা বড় ছিল। ছোটবেলায় এই মাছগুলো বেশী খাওয়া হতো। বর্তমানে খুব একটা পাওয়াই যায় না। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

ঠিক বলেছেন আপু যে কোন মাছের সঙ্গে আলু না দিলে যেন মজাই হয় না। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

বাঘা আইর মাছ, এটির সাথে আমি একেবারেই অপরিচিত। খাওয়া তো দূরে থাক,কখনো নামই শুনিনি এই মাছের। ৩০ থেকে ৪০ কেজি ওজনেরও হয় এই মাছ তার মানে এটি তো প্রচন্ড বড় আকারের হয়। আমারও আপনার মত আলু অনেক পছন্দ আপু, হি হি হি। সব তরকারিতেই আলু ভালো লাগে। আপনি এত সুন্দর করে রেসিপিটি উপস্থাপন করেছেন যে দেখেই লোভনীয় মনে হচ্ছে। দারুন একটি উপস্থাপনা ছিল আপনার।

 2 years ago 

আলু এমন একটি সবজি যে সব তরকারির সঙ্গে খুব সুন্দর মানিয়ে যায়। আবার খেতেও ভালো লাগে। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আইড় মাছ যে কত মিষ্টি তা আসলে মুখে বলে প্রকাশ করা সম্ভব নয়। শুধু যারা খেয়েছে শুধু তারাই বলতে পারবে। আজকে আপনি খুবই সুন্দর করে বাঘা আইড় মাছের রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি আইড় মাছের রেসিপি টি দেখে বেশ ভালো লাগলো। আপনি একদম সহজ পদ্ধতিতে মাছের রেসিপি টি সম্পন্ন করেছেন।

 2 years ago 

আমার আইর মাছের রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

আমার নিজের কাছেও এই মাছগুলো মাঝারি সাইজের হলে খেতে খুব ভালো লাগে, বড় হয়ে গেলে খেতে একেবারেই ভালো লাগেনা। আপনি আজকে আমার খুবই পছন্দের একটা মাছের রেসিপি শেয়ার করেছেন। যেটা দেখে অনেক বেশি ভালো লাগলো আর লোভ লেগে গিয়েছে। আলু দিয়ে এরকম ভাবে যেকোনো মাছের রেসিপি তৈরি করলে অনেক সুস্বাদু হয়। আর যদি হয় এই মাছটার রেসিপি তাহলে তো কোন কথাই নেই। রেসিপিটা দেখে তো মনে হচ্ছে অনেক লোভনীয় ছিল।

 2 years ago 

এই মাছগুলো বেশি বড় হয়ে গেলে চামড়া অনেক মোটা হয়ে যায়। এজন্য খেতে ভালো লাগে না। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আলু দিয়ে মাছ রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। আপনি বেশ দারুণ একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপিটি দেখে লোভনীয় লাগছে।অনেক ধন্যবাদ আপু লোভনীয় একটি রেসিপি চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

রেসিপিটি দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও তেমন সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

নদীর মাছের মধ্যে আইর মাছ আমার বেশ পছন্দের।
ঠিকই বলেছেন এই মাছগুলো বেশি বড় হয়ে গেলে উপরে চামড়া টা অনেক পুরু হয়ে যায়।
যার কারণে খেতে কেমন একটা লাগে।
আপনার প্রস্তুত করার এসিবির ফটোগ্রাফি এবং প্রস্তুত প্রণালী দেখে খুব লোভ হচ্ছে নিশ্চয়ই খুব সুস্বাদু হয়েছিল খেতে।

 2 years ago 

আপনার কাছেও এই মাছ পছন্দ জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আলু দিয়ে বাঘা আইর মাছের রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই মাছের রেসিপি এর আগে আমি কোনদিন খাইনি তাই এটা আমার কাছে নতুন ধরনের একটা রেসিপি বলে মনে হয়েছে। উপকরণগুলো আপনি বেটে ব্যবহার করেছেন তাই এটা খেতে আরও বেশি সুস্বাদু হয়েছে বলে আমার কাছে মনে হয়।

 2 years ago 

এই মাছের কাঁটা একদমই কম থাকে। সুযোগ হলে খেয়ে দেখবেন ভাইয়া। ভালো লাগবে আশা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64679.36
ETH 1865.92
USDT 1.00
SBD 0.38