ফ্রুটস কাস্টার্ড এর রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে আবার হাজির হয়ে গেলাম রেসিপি নিয়ে। আজকে আপনাদের সঙ্গে খুব মজাদার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব। সেটি হল ফ্রুটস কাস্টার্ড রেসিপি। অনেকে ফল খেতে পছন্দ করে না। তাদেরকে যদি এভাবে কাস্টার্ড তৈরি করে দেওয়া যায় তাহলে খুবই মজা করে খেতে পারবে। এই রেসিপিটি ঠান্ডা খেতে খুব ভালো লাগে। আমার বাচ্চারা তেমন একটা ফল খায় না। অল্প কিছু ফল ছাড়া খেতেই চায় না। কিন্তু এভাবে ফ্রুটস কাস্টার্ড তৈরি করে দিলে খুব মজা করে খায়। আমার কাছেও কাস্টার্ড খেতে খুবই ভালো লাগে। অল্প উপকরণে খুবই স্বাস্থ্যকর একটি খাবার। আবার এটি বানাতেও খুব একটা বেশি সময় লাগে না। এই কাস্টার্ড আমি অনেক দিন আগে বানিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় খেতে পেরেছিলাম না। বানিয়ে ফ্রিজে রেখেছিলাম। হাসবেন্ড বাইরে ছিলো। ভেবেছিলাম আসলে একসাথে খাবো। কিন্তু হাসবেন্ড যখন বাসায় আসলো তার সাথে সাথেই আব্বুর দুঃসংবাদ টা পেলাম। ওভাবেই রেখে চলে গিয়েছিলাম। আর এই রেসিপিটি শেয়ার ও করতে ইচ্ছে করছিলো না। আর ভুলেও গিয়েছিলাম। আজকে হঠাৎ চোখে পড়লো। যাই হোক রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে।


IMG20230202152726.jpg




দুধ
চিনি
কাস্টার্ড পাউডার
আঙ্গুর
আনার
কলা
আপেল


IMG20230202152016.jpg


প্রথমে সব ফল এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। চুলায় একটি পাতিলে দুধ বসিয়ে দিয়েছি। দুধ গরম হলে সেখান থেকে সামান্য একটু দুধ একটি বাটিতে উঠিয়ে রেখেছি। তারপর দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি।


IMG20230202150537.jpgIMG20230202150618.jpg

এখন বাটির দুধ ঠান্ডা হলে তার মধ্যে কাস্টার্ড পাউডার দিয়ে ভালোমতো মিশিয়ে নিয়েছি।


IMG20230202150815.jpgIMG20230202150907.jpg

ভালোমতো কাস্টার্ড পাউডার দুধের সঙ্গে মেশানো হয়ে গেলে চুলার দুধের মধ্যে আস্তে আস্তে ঢেলে দিব, আর নাড়তে থাকবো। কাস্টার্ড পাউডার ঢালার সময় ক্রমাগত নাড়তে হবে তা না হলে পাউডার জমাট বেঁধে যেতে পারে।


IMG20230202150914.jpgIMG20230202150940.jpg

কাস্টার্ড পাউডার দেয়ার পর আর একটু জ্বাল দিলে দুধ ঘন হয়ে যাবে তখন চুলা বন্ধ করে দিয়েছি।


IMG20230202151329.jpg


এখন একটি বাটি নিয়ে কিছুটা কাস্টার্ড এর মধ্যে দিয়েছি। তারপর একে একে ফলগুলো দিয়ে দিব।


IMG20230202152106.jpgIMG20230202152115.jpg

IMG20230202152126.jpgIMG20230202152135.jpg

সব ফলগুলো দেওয়া হয়ে গেলে তার উপরে আবারও কাস্টার্ড দিয়ে দিব। তারপর উপরে আরেক লেয়ার ফল দিয়ে দিব।


IMG20230202152144.jpgIMG20230202152225.jpg

IMG20230202152320.jpg


সবশেষে চামচ দিয়ে হালকা একটু নেড়ে দেব যাতে সবগুলো ফল ভালোমতো কাস্টার্ডের সঙ্গে মিশে যায়।


IMG20230202152723.jpg


এভাবে আমার মজাদার ফ্রুটস কাস্টার্ড তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 3 years ago 

আপনি খুবই ইউনিক এবং মজাদার একটা রেসিপি তৈরি করেছেন। দেখে বুঝতে পারছি এটি খুবই সুস্বাদু হয়েছে। কিন্তু দুঃখের বিষয় আপনি খেতে পারলেন না। এমনিতে এই রেসিপিটা তৈরি করতে তেমন সময় লাগে না। ফ্রুটস কাস্টার্ড এর রেসিপি খেতে আমিও ভীষণ পছন্দ করি। এরকম রেসিপি গুলো আমিও মাঝে মাঝে তৈরি করে থাকি অল্প সময়ের মধ্যে। আপনি উপস্থাপনা খুবই সুন্দর ভাবে শেয়ার করেছেন। সম্পূর্ণ রেসিপিটা দেখে ভালোই লাগলো।

 3 years ago 

ঠিক বলেছেন আপু এই রেসিপিটা খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। খেতেও বেশ মজাদার হয়। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমাদের জীবনের দুঃসংবাদ গুলো হঠাৎ করে আসে আপু। হয়তো অপূর্ব কাজগুলো আর করা হয়ে ওঠে না। যাই হোক মাঝে মাঝে মজার কিছু তৈরি করলেও খাওয়ার সুযোগ হয় না। আপু আপনার তৈরি করা এই রেসিপি দারুণ হয়েছে। ফ্রুটস কাস্টার্ড পুষ্টিগুণে ভরপুর। বাচ্চাদের শরীরের জন্য অনেক উপকারী।

 3 years ago 

ঠিক বলেছেন আপু দুঃসংবাদ গুলো অসময়েই আসে। এরকম দুঃসংবাদ আসলে সুসময় গুলোও অসময়ে পরিণত হয়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ফ্রুটস কাস্টার্ড এর রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হবে, বলতে গেলে ফলের টেষ্ট অন্যভাবে উপভোগ করা। তবে একটু কষ্ট লাগলো যে রেসিপিটা খেতে পারেনি। আঙ্কেলের দুর্ঘটনাটার জন্য বাসা থেকে চলে গিয়েছিলেন। হে আল্লাহ আপনি সহায় হোন।

 3 years ago 

জ্বী ভাইয়া খেতে আসলেই অনেক মজাদার হয়েছিল। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

বাচ্চারা এমনিতে ফল খেতে মন পছন্দ করেন। এভাবে যেহেতু খেতে পছন্দ করে তাই এভাবেই তাদের খাওয়ানো উচিত। কারণ ফল আমাদের দের জন্য খুবই উপকারী। আপনি রেসিপিটি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

 3 years ago 

এমনিতে ফল তেমন একটা খেতে চায় না। এভাবে দিলে একদম শেষ করে ফেলে খেয়ে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে ফ্রুটস কাস্টার্ড এর রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রেসিপি দেখতে বেশ ভালো লাগছে। মনে হচ্ছে খেতেও বেশ সুস্বাদু লাগবে। আপনি সবার শেষে রেসিপি বেদনা দিয়ে পরিবেশন করেছেন দেখতে বেশ ভালো লাগছে। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে ভাইয়া সবশেষে আনার দেয়ার কারণে দেখতে আরো বেশি আকর্ষণীয় লেগেছে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু অনেকেই আছে ফল তেমন পছন্দ করেনা। কিন্তু আপনি যেভাবে বিভিন্ন ধরনের ফলের মিশ্রণে ফ্রুটস কাস্টার্ড তৈরি করেছেন এগুলি যে কেউ খেতে অনেক পছন্দ করবে । দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে । ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 3 years ago 

ফ্রুট কাস্টার্ড আসলে সবাই পছন্দ করে আবার বানানোও খুব একটা ঝামেলার নয়। এজন্যই মাঝে মাঝে বানানো হয়। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমি আপু কাস্টার্ড ডেজার্ট সব সময় তৈরি করি কারণ বাচ্চারা যেহেতু ফ্রুটস কম খেতে চাই। তাহলে এভাবে দিলে খুব মজা করে খেয়ে থাকে। যদি একটু ঠান্ডা ঠান্ডা করে খাওয়া হয় তাহলে আরো মজা লাগে। বেশ সুন্দর এবং মজার কাস্টার্ড রেসিপি শেয়ার করেছেন অনেক ভালো লেগেছে দেখে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু এরকম কাস্টার্ড ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আরো বেশি মজাদার লাগে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ফ্রুটস কাস্টার্ড এর রেসিপি দেখে খুবই মজাদার মনে হচ্ছে, এই রেসিপির পরিবেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যার মাধ্যমে আমি শিখতে পেরেছিম আসলে এরকম রেসিপি তৈরি করতে পাড়াটাও অনেক আনন্দের। পরবর্তীতে তৈরি করবেন ইনশাল্লাহ।

 3 years ago 

ধন্যবাদ আমার ফ্রুট কাস্টার্ড দেখে মন্তব্য করার জন্য ।

 3 years ago 

খুবি মজাদার রেসিপি শেয়ার করলেন।দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন দেখেই খেতে ইচ্ছা করছে।দেখে খুবি ভালো লেগেছে।

 3 years ago 

আপনিও এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। খুব মজা লাগবে খেতে। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63769.82
ETH 1868.77
USDT 1.00
SBD 0.38