গ্লিটার আর্ট পেপার দিয়ে বেল (ঘন্টা) তৈরি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
প্রয়োজনীয় উপকরণ:
- গ্লিটার আর্ট পেপার
- গ্লু গান
- কম্পাস
- পেন্সিল
- কাঁচি
- গ্লু গান
- স্কেল
প্রথমে একটি গ্লিটার আর্ট পেপার নিয়ে ৬.৫ সেন্টিমিটার মাপের অর্ধেক বৃত্ত এঁকে নিয়েছি। তারপর কাঁচি দিয়ে কেটে নিয়েছি।
এখন চিকন করে বেগুনি কালারের গ্লিটার আর্ট পেপার কেটে নিয়েছি। হলুদ দুটি ছোট করে দুইটা পেপার কেটে নিয়েছি।
হলুদ গ্লিটার আর্ট পেপার বেগুনি গ্লিটার আর্ট পেপারের দুই পাশে গোল করে মুড়িয়ে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
বেগুনি গ্লিটার আর্ট পেপারটির ভিতরে এই চিকন গ্লিটার আর্ট পেপারটি ছবির মত করে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
এখন হলুদ লম্বা আরেকটি পেপার কেটে নিয়েছি। তারপর পেপারটি বেগুনি বেলটির উপরে লাগিয়ে দিয়েছি।
৫/৫ সেন্টিমিটারের হলুদ একটি পেপার নিয়েছি। তারপর পেপারের চার কোনা থেকে কাচি দিয়ে কেটেছি ছবির মত করে।
হলুদ গ্লিটার আর্ট পেপারটি প্রথম ছবিটির মতো করে কেটে নিয়েছি। তারপর দুই কোনা দুইপাশ থেকে লাগিয়ে দিয়েছি।
এখন নিচের অংশটুকু ঘুরিয়ে উপরের অংশটুকু আঠা দিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিয়েছি।
তারপর বো টি বেল্ট এর উপরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
এভাবেই তৈরি হয়ে গেল আমার গ্লিটার আর্ট পেপারের বেল। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
অনেকদিন পরে আপনার গ্লিটার আর্ট পেপারের তৈরি জিনিস দেখলাম। আপনি যে গ্লু গান শেষ হয়ে গিয়েছিল দেখে বানাতে পারেন নি সেটাতো বুঝিনি, মনে করেছিলাম আপনি ইচ্ছে করেই বানাচ্ছেন না। অনেকদিন পরে আপনি খুব সুন্দর একটি ঘন্টা তৈরি করেছেন। এই ঘণ্টা অনেকদিন আগে আমিও তৈরি করেছিলাম। গ্লিটার আর্ট পেপারের তৈরি জিনিস আসলেই অনেক সুন্দর লাগে। সময় পেলে আমিও আবার বানাবো ধন্যবাদ আপনাকে।
না আপু আঠা শেষ হওয়ার জন্য বানাতে পারি নি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
রংবেরঙের গ্লিটার আর্ট পেপার দিয়ে তৈরি করা সব জিনিসই সুন্দর লাগে। আপনার হাতের কাজ খুবই সূক্ষ্ম এবং সুন্দর সেটা দেখেই বোঝা যাচ্ছে। আমার তো বেশ ভালো লাগলো গ্লিটার আর্ট পেপার দিয়ে তৈরি করা ঘন্টা দেখে।
ধন্যবাদ আমার হাতের কাজের প্রশংসা করার জন্য।আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
ডাই বানানোর জন্য যা যা প্রয়োজন সবকিছুই আছে দেখি আপুর কাছে। গ্লু গান দিয়ে অনেক আগে একবার কাজ করতে নিয়েছিলাম, বেশ ভোগান্তির একটা বিষয় মনে হয়েছিল আমার কাছে। তারপর আর কখনোই করি নি। যাই হোক ঘন্টাটা ভীষণ মিষ্টি লাগছে দেখতে। এটাতো ঘরের দেওয়ালে বা দরজার সাথে লাগিয়ে রাখা যাবে তাই না আপু? হলুদ কালারটার জন্য ভীষণ সুন্দর দেখাচ্ছে ঘন্টাটা। আর এই ধরনের কাজ দেখলে আমার একটু বেশি ভয় পায় এটা আগেও বলেছি। কিন্তু আপনার কাজগুলো দেখে দেখে সেই ভয়টা ভাঙ্গানোর চেষ্টায় আছি। অনেক ধন্যবাদ।
হম্ম আমার ঘরের বাইরে লাগিয়ে রাখবো। আপনি যখন আসবেন এই বেল বাজাবেন। বেল না শুনলে কিন্তু আমার দোষ নেই।
আপু আপনার দক্ষতা যত দেখি ততই ভালো লাগে। আজকে আপনি গ্লিটার আর্ট পেপার দিয়ে বেলের ঘন্টা খুবই সুন্দরভাবে তৈরি করলেন। এই ধাপে ধাপে তৈরি করার উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর হয়েছে।
আমার গ্লিটার আর্ট পেপারের বেল আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাইয়া।
এই গ্লিটার আর্ট পেপার কখনো দেখিনি। তবে আপু আজকে আপনার মাধ্যমে দেখতে পেলাম এবং সেটি দিয়ে আপনি অনেক সুন্দর ভাবে একটি বেল ঘন্টি তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল
আপু আপনার টাই প্রজেক্ট এর তুলনা হয়না।সব সময় আপনি আমাদের মাঝে ইউনিক ইউনিক কাজ উপহার দেন খুবই ভালো লাগে আমাদের। আজও একটি ইউনিক কাজ করেছেন ভাল হয়েছে ধন্যবাদ আপু শুভ কামনা রইল।
গ্লিটার পেপার দিয়ে জিনিস তৈরি করার ক্ষেত্রে গ্লু গানের আঠা ছাড়া অন্য আঠা কাজে আসে না সেটা আমার জানা ছিল না। যাইহোক আমিও চেষ্টা করব দুইটার পেপার দিয়ে কিছু তৈরি করার আগে গ্লু গান কিনে ফেলার।
গ্লিটার পেপারের নাম চেনো পেপার দিয়ে সুন্দর একটা ঘন্টা তৈরি করার পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু।
আপু সত্যি দেয়ালে লাগানোর পর দেখতে খুবই সুন্দর লাগছে। আমি এখনো গ্লিটার পেপার দিয়ে কিছু বানাইনি কিন্তু আপনাদের পোস্টগুলো দেখলে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে গ্লিটার পেপার দিয়ে ঘন্টা বানিয়েছেন। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আমার কাছে আপনার এই পোস্ট অনেক ইউনিক লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
গ্লিটার আর্ট পেপার ব্যবহার করে খুবই সুন্দর একটি ঘন্টা তৈরি করেছেন। যা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে আপনার এই ঘন্টাটি। এটি তৈরি করতে আপনার অনেক সময় লেগেছে মনে হচ্ছে। সত্য এক কথায় অসাধারণ ছিল আপনার আজকের এই পোস্ট।