এসো নিজে করি রঙিন কাগজ দিয়ে বাঘের মুখ তৈরি(১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)
আসসালামুআলাইকুম সবাইকে। আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
রঙিন কাগজের জিনিস নিয়ে আজকে আবার হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের সামনে একটি বাঘের মুখ শেয়ার করব। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। কারন আমার কাছেও খুব ভালো লেগেছে। রঙিন কাগজের জিনিস গুলো বানানোর পর দেখতে ভালই লাগে। অবশ্য একটা জিনিস বানানোর আগে কাগজের কালারটি ঠিক মত পছন্দ করা খুবই জরুরী। কারণ কালার পছন্দ উল্টাপাল্টা হলে জিনিসটি দেখতে আর ভাল লাগেনা। যাই হোক আর কথা না বাড়িয়ে শুরু করি।
প্রয়োজনীয় উপকরণ:
- আঠা
- রঙিন কাগজ
- কলম
প্রথমে একটি চারকোনা কাগজ নিয়েছি। তারপর কোনাকুনি এভাবে ভাঁজ করে নিয়েছি।
দুই পাশ থেকে আবারও এভাবে ভাঁজ করে দিয়েছি। তারপর নিচে থেকে উপরে উল্টিয়ে দুই পাশ ভাঁজ করেছি।
দুই সাইডে যে অল্প বাড়তি কাগজ ছিল সেটুকু ভাঁজ করে দিয়েছি। তারপর কাগজটি উল্টিয়ে নিয়েছি।
নিচের অংশটিকে উপরের দিকে উল্টিয়ে ভাঁজ করে দিয়েছি। তারপর আবার ছোট করে আরো একটু ভাঁজ করেছি। এখন কাগজটিকে আবারো উল্টিয়ে নিচের বাড়তি অংশ পিছনের দিকে ভাঁজ করে দিয়েছি।
এখন ভাঁজের মাঝ দিয়ে আঠা লাগিয়ে দিয়েছি যাতে কাগজটির ভাঁজ খুলে না যায়।
এখন কাগজটিকে আবারো উল্টিয়ে নিয়েছি এবং কলম দিয়ে চোখ এঁকে সাইড দিয়ে এভাবে ডিজাইন এঁকেছি।
সবশেষে ডিজাইনগুলোর ভিতরে কলম দিয়ে ভরাট করে দিয়েছি।
এভাবেই তৈরি হয়ে গেল আমার রঙিন কাগজ দিয়ে বাঘের মুখ। আশা করি আমার আজকের পোস্টটি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্ট দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photography | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।
রঙিন কাগজ দিয়ে খুব ইউনিক করে একটি ডাই করেছেন আপু।অনেক সুন্দর হয়েছে এবং সহজ ভাবে ধাপ গুলো উপস্থাপনা করেছেন শুভ কামনা রঅইলো আপনার জন্য।
আমার বাঘের মুখটি আপনার কাছে সহজ লেগেছে জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
ঠিকই বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে কোনো কিছু বানানোর আগে রংটা নির্বাচন করা খুবই জরুরী। রঙিন কাগজ দিয়ে বানানো বাঘের মুখটি খুব সুন্দর হয়েছে ।প্রতিটি ধাপে ধাপে আপনি খুব সুন্দর করে বানানোর পদ্ধতি দেখিয়ে দিয়েছেন। আমি ইচ্ছা করলে আপনারটা দেখে বানাতে পারব আপনার জন্য শুভকামনা রইল।
আসলেই রং নির্বাচন ঠিক না হলে যত সুন্দর জিনিসই বানানো হোক না কেন দেখতে ভালো লাগে না। যাইহোক আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে দারুন একটি বাঘের মুখোশ তৈরি করেছেন। দেখতে অসাধারণ লাগছে। প্রতিটা ধাপে আপনি খুবই সুন্দরভাবে বর্ণনা করেছে এতে সবার বুঝতে অনেক সুবিধা হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার আমার রঙিন কাগজের তৈরি বাঘের মুখটি ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য দেয়ার জন্য।
রঙিন কাগজ দিয়ে বাঘের মুখ তৈরি দারুন ছিল। খুব সুন্দর করে বাঘের মুখ তৈরি চেষ্টা করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে আপু। আমাদের মাঝে এতো সুন্দর একটি দৃশ্য ফুটিয়ে তোলার জন্য ধন্যবাদ।
আপনার কাছে অনেক ভাল লেগেছে জেনে আমার কাছে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য।
রঙিন কাগজ দিয়ে বাঘের মুখ তৈরি চমৎকার ছিল। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং সঠিক কালার নির্বাচন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য
সময় নিয়ে আমার পোস্ট দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন।
আপনি একদম ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে জিনিস গুলো বানানোর পর সেগুলো দেখতে আসলেই অনেক ভালো লাগে। যেমনটি ভালো লাগছে আজকের তৈরি করা আপনার বাঘের এই মুখোশ টি। আপনি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদেরকে দেখিয়েছেন কিভাবে রঙিন কাগজ দিয়ে বাঘের মুখোশ তৈরি করতে হয়।
ধন্যবাদ ভাইয়া আপনার গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য। এভাবেই সব সময় পাশে থাকবেন আশা করি।
বাঘের মুখ দেখলে তো আমাদের ভয় পাওয়ার কথা। সত্যি বলতে আপনার এই কাগজের বাঘের মুখটা দেখে আমি ভয় পাইনি হা হা। রঙিন কাগজ দিয়ে বাঘের মুখটা চমৎকার তৈরি করেছেন আপু। অনেক সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ আমাদের সঙ্গে এটা শেয়ার করে নেওয়ার জন্য।।
এত সুন্দর কিউট বাঘের মুখ দেখে আপনি কেন ভয় পাবেন ভাইয়া। এটি দেখলে তো আদর করতে ইচ্ছা করবে। যাইহোক আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
এত সুন্দর কিউট বাঘের মুখ দেখে আপনি কেন ভয় পাবেন ভাইয়া। এটি দেখলে তো আদর করতে ইচ্ছা করবে। যাইহোক আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
একদম ঠিক বলেছেন আপু কোনো জিনিস বানানোর আগে কাগজের কালার পছন্দ করা খুবই জরুরী। আপনি খুব সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে বাঘের মুখ করে বানিয়েছেন ।আপনার মত আমার কাছেও রঙ্গিন কাগজ দিয়ে জিনিস বানাতে অনেক ভালো লাগে। বানানোর পরে দেখতে আরও বেশি ভালো লাগে। আপনার বাঘের মুখ দেখতে খুব সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভাল লেগেছে। খুব সুন্দর ভাবে কালার মিলিয়েছেন। প্রতিটা ধাপ সুন্দরভাবে বর্ণনা করেছে। আপনার জন্য শুভকামনা রইল।
আসলেই রঙিন কাগজের জিনিস গুলো বানানোর পর দেখতে অনেক বেশি কিউট লাগে। এজন্যই তো বারবার বানাতে মন চায়। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর বাঘের মুখ তৈরি করেছেন, সত্যিই আপনার দক্ষতা দেখে মুগ্ধ, খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন, শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য ও।