একটি ফুলের ডিজাইন

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি ফুলের ডিজাইন শেয়ার করবো। সব সময় এক ধরনের আর্ট করতে ভালো লাগে না। মাঝে মধ্যে আর্টের ভিন্নতা আনার জন্য বিভিন্ন ধরনের আর্ট করার চেষ্টা করি।আজকের আর্টটি প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। কারণ এই ধরনের আর্টগুলো শুরুতেই কলম দিয়ে আঁকতে গেলে খুব একটা ভালো হয় না। কারণ মুছে ঠিক করা যায় না। এজন্য প্রথমে পেন্সিল দিয়ে এঁকে পরে কলম দিয়ে গাঢ় করেছি। শেষ করার পর মনে হল যে ভিতরে লাল কলম দিয়ে কিছু ডিজাইন করলে আরো বেশি ভালো লাগবে দেখতে। আমার ধারণাই ঠিক ছিলো। লাল কলম দিয়ে ডিজাইন করার কারণে আরও বেশি সুন্দর লাগছিল দেখতে। আশা করি আপনাদের কাছেও আজকের ফুলের ডিজাইনটি ভালো লাগবে।


IMG20240724125204.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
রাবার
কলম
কম্পাস



প্রথমে একটি বৃত্ত এঁকেছি। বৃত্তের ভিতরে কতগুলো দাগ দিয়েছি। তারপর প্রতি দাগের ভিতর একটি করে পাতা এঁকেছি।


IMG20240724122800.jpgIMG20240724123214.jpg

পেন্সিল দিয়ে প্রতিটি পাতার বাইরে আরো বেশ কয়েকটি করে পাতা এঁকেছি।


IMG20240724123611.jpgIMG20240724123716.jpg

বাইরের দিকে আরো কতগুলো পাতা এঁকেছি। তারপর কলম দিয়ে গাঢ় করেছি।


IMG20240724123857.jpgIMG20240724123953.jpg

সম্পূর্ণ আর্টটি কলম দিয়ে গাঢ় করেছি। তারপর বাইরের দিকে আরো বেশ কিছু পাতা এঁকেছি পেন্সিল দিয়ে।


IMG20240724124123.jpgIMG20240724124259.jpg

বাইরের পাতাগুলোও কলম দিয়ে গাঢ় করে দিয়েছি। ভিতরে পেন্সিল দিয়ে কিছু দাগ দিয়েছি।


IMG20240724124433.jpgIMG20240724124603.jpg

দাগগুলোকে ভালোমতো ঘষে মিশিয়ে দিয়েছি। তারপর আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20240724124700.jpgIMG20240724124707.jpg

IMG20240724124717.jpg


এ পর্যায়ে ভিতর দিয়ে কিছু লাল দাগ দিয়েছি।


IMG20240724125024.jpg


এভাবে আমার ফুলের ডিজাইন আঁকা হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

এক কথায় অসাধারণ একটি ফুলের ডিজাইন করেছেন। আপনার আজকের ফুলের ডিজাইনটি দেখে আমি কিন্তু বেশ মুগ্ধ হলাম। পেন্সিল আর কলম দিয়ে কিন্তু ফুলের ডিজাইনটি আপনি আমাদের মাঝে অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। সব মিলিয়ে অসাধারণ হয়েছে আপনার ফুলের ডিজাইনটি। ধন্যবাদ সুন্দর একটি ফুলের ডিজাইন শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আমার ফুলের ডিজাইনটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

প্রায় সময়ই এরকম ফুলগুলো আমাদের কমিউনিটিতে দেখা যায়। আর এগুলো দেখতে আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। খুব সুন্দর হয় একইভাবে এর কাজগুলো করতে। প্রথমে পেন্সিল দিয়ে করেছেন হিসেবে খুব বেশি ভালো হয়েছে। এই ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়।এককথায় খুব সুন্দর হয়েছে আপু।

 2 years ago 

আপনি এই ধরনের ফুল গুলো দেখতে পছন্দ করেন জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

চমৎকার সুন্দর একটি ফুল বানিয়েছেন আপু।ভীষণ সুন্দর হয়েছে আপনার ফুলের আর্টটি।দক্ষতার সাথে ফুলটি বানিয়েছেন এবং বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ফুলের ডিজাইন পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

ফুলটি সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

অনেক সুন্দর একটি ফুলের ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলে চমৎকার এই ফুলের ডিজাইন দেখে। অনেক সুন্দর হয়েছে। অসাধারণ এই ডিজাইন দেখে মুগ্ধ হলাম।

 2 years ago 

আমার ফুলের ডিজাইনটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আজকে আপনি অনেক সুন্দর একটি ফুলের ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফুলের ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে ভিতরে লাল কলম দিয়ে ডিজাইন করার জন্য ফুলটি আরো সুন্দর হয়ে উঠেছে। আপনার প্রতিভাকে কাজে লাগিয়ে এত সুন্দর একটি ফুলের ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার কাছেও মনে হয়েছে লাল ডিজাইন করার কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

ফুলটি সিম্পলের মধ্যে খুবই সুন্দর লাগছে দেখতে আপু।আপনি ফুল আর্ট এর ধাপগুলো খুব সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

এ ধরনের ফুলগুলো সিম্পল হলেও দেখতে সুন্দর লাগে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার আর্ট গুলো সব সময় সেরা হয়ে আপু। আপনি ভিন্ন ধরনের কিছু তৈরি করার চেষ্টা করেন। বিশেষ করে আপনার তৈরি করা আর্ট গুলো অন্যদের থেকে ভিন্ন হয় যা আমরা কখনো পারবোনা। বেশ কঠিন কিছু তৈরি করে আমাদের সাথে শেয়ার করেন যা দেখতে খুবই সুন্দর হয়।

 2 years ago 

আপনি আমার আর্ট গুলো দেখেন জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি ফুলের ডিজাইন শেয়ার করেছেন। আপনি দেখছি পেন্সিল দিয়ে সাদা কাগজের উপরে খুব সুন্দর করে একটি ফুল তৈরি করেছেন। সেই সাথে খুব সুন্দর করে বেশ কয়েকটি ফটোগ্রাফি এবং তার সাথে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন । আপনার এই ফুলটি আরো বেশি ভালো লাগলো একটু কালারিং করাই। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি যাতে ভুল হলে মুছে ঠিক করা যায়। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার ফুলের ডিজাইনটি অসাধারণ হয়েছে। এত সুন্দর ভাবে অংকন করেছেন, কালারফুল করার কারণে আরও সুন্দর লাগছে।

 2 years ago 

কালারফুল করার কারণে আমার কাছেও বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

এরকম আর্টগুলো অনেক বেশি সময় নিয়ে এবং অনেক সাবধানতা অবলম্বন করে তারপর অঙ্কন করা লাগে। কারণ সাবধানতা অবলম্বন না করলে এগুলো নষ্ট হয়ে যেতে পারে। আপনি প্রথমে পেন্সিল দিয়ে এঁকে ভালো করেছেন। প্রথমে পেন্সিল দিয়ে আঁকলে নষ্ট হওয়ার সম্ভাবনা একেবারে কম থাকে। কালারফুল ভাবে সম্পূর্ণ করার কারণে আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে দেখতে। আপনি কিন্তু এর আগেও এরকম দক্ষতা মূলক কাজগুলো করেছেন। এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এই ধরনের আর্ট গুলো যত বেশি সময় নিয়ে করা যায় তত বেশি সুন্দর লাগে দেখতে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 65344.25
ETH 1930.51
USDT 1.00
SBD 0.39