একটি মেহেদির আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে একটি মেহেদির ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করবো। হঠাৎ করে কারো হাতে মেহেদির ডিজাইন দেখলে তখন মেহেদির ডিজাইন আর্ট করার কথা মনে হয়। মেহেদির ডিজাইনগুলো আর্ট করতে বেশ ভালই লাগে। আর এভাবে যদি হাতে মেহেদি পরা যায় তাহলে তো কথাই নেই। আজকে যে মেহেদির ডিজাইন করেছি ডিজাইনটি খুব সহজ। কারণ অনেক বেশি ডিজাইন করিনি। মাঝখানে একটি গোল ফুল এঁকে উপরে এবং নিচের দিকে একই রকমের ডিজাইন করেছি। যার কারণে ডিজাইনটি দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আপনারা যদি এভাবে হাতে মেহেদি লাগান তাহলে আশা করি খুব ভালো লাগবে দেখতে।



IMG20230124123939.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
রাবার



প্রথমে গোল একটি ডিজাইন করেছি। তার উপরে ছোট ছোট কিছু পাতা দিয়েছি। ছোট ছোট পাতার উপরে বড় বড় আরো কিছু পাতা দিয়েছি। তারপর উপরের দিকে একটি কলকার মতো এঁকে তার উপর দিয়ে ঘুরিয়ে ডিজাইন করেছি। কলকাটির ভিতরে লম্বালম্বি এবং আড়াআড়ি দাগ দিয়ে ডিজাইন করেছি।


IMG20230123201228.jpgIMG20230123201441.jpg

কলকার উপরে আরো কিছু পাতা এবং আরো ছোট একটি কলকা এঁকেছি। তারপর ভিতরের একটি ঘর ফাঁকা রেখে একটি ঘর ভরাট করেছি এবং ভেতরের দিকে পেন্সিল দিয়ে আরো কিছু অংশ ভরাট করেছি।


IMG20230123201730.jpgIMG20230123202235.jpg

উপরের দিকে আরও কিছু পাতা এবং লম্বা দাগ দিয়ে ডিজাইন করেছি।


IMG20230123202434.jpgIMG20230123202746.jpg

IMG20230123203121.jpgIMG20230123203233.jpg

গোল ফুলটির উপরের দিকে যে ডিজাইন করেছি একই রকম ভাবে নিচের দিকেও ডিজাইন করেছি।


IMG20230123203303.jpg


সবচেয়ে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20230123203309.jpg


IMG20230123203348.jpg


IMG20230123203402.jpg


এভাবে আমার মেহেদি ডিজাইনটি শেষ হলো। আশা করি এভাবে হাতে মেহেদি লাগালে খুব ভালো লাগবে দেখতে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 3 years ago 

পেন্সিল দিয়ে খুবই সুন্দর একটা মেহেদির ডিজাইন আর্ট অংকন করেছেন আপনি খাতার মধ্যে। সত্যি কথা বলতে এটি যদি হাতে মেহেদি দিয়ে অঙ্কন করা হতো তাহলে বেশ আকর্ষণীয় লাগতো এবং খুবই সুন্দরভাবে ফুটে উঠতো। সত্যি খুবই নিখুঁত কাজ ছিল যা দেখে বুঝতে পারছি এটি অংকন করতে আপনার অনেক সময় লেগেছে। আপনার অনেক দক্ষতা রয়েছে দক্ষতার প্রশংসা করতে হয়।

 3 years ago 

একদম আপু এভাবে হাতে মেহেদি লাগালেও খুব চমৎকার লাগবে দেখতে। ধন্যবাদ প্রশংসা মূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনার মেহেদির ডিজাইন আর্টটি আমার কাছে বেশ ভালো লেগেছে । এভাবে মেহেদী হাতে পড়লে দেখতে চমৎকার লাগবে ।সামনে ঈদ আসছে আপনার মেহেদির ডিজাইনটি অনেকের উপকারে আসবে । প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন , বেশ ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

ঠিক বলেছেন আপু সামনে ঈদ আসছে। এভাবে হাতে মেহেদি দিলে খুবই সুন্দর লাগবে দেখতে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনি খুব সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট করেছেন। এই আর্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে। সামনে যেহেতু ঈদ আসছে তখন আপনার এই ডিজাইন অনেক কাজে আসবে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে মেহেদি আর্টের ধাপগুলো বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি চাইলে ঈদে এভাবে হাতে মেহেদি দিতে পারেন। আশা করি খুব ভালো লাগবে দেখতে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহ বেশ ভালো কথা তো, হঠাৎ করে কারো হাতে মেহেদি ডিজাইন দেখলে আপনার মেহেদি ডিজাইন আর্ট করার কথা মনে পড়ে যায়। আমি কখনো মেহেদী ডিজাইন আর্ট করিনি আপু। অবশ্য চেষ্টা করিনি তাই পারি না তবে চেষ্টা করলে অবশ্যই পারবো। তবে আপনি যে মেহেদী ডিজাইন আর্ট করেছেন এটা দেখতে আমার কাছে বেশ ভালো লাগছে। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে সুন্দর বর্ণনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া চেষ্টা করলে অবশ্যই পারবেন। যে কোন কিছুই চেষ্টা করলেই পারা যায়। খুব সহজে ধাপগুলো উপস্থাপন করেছি যাতে সবাই বুঝতে পারে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হুম আপু মেহেদী ডিজাইন আর্ট গুলো দেখতে বেশ ভালোই লাগে ৷ আপনি দেখি বেশ ভালোই নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন ৷ তবে রং পেন্সিল দিয়ে মনে হয় আরও ভালো লাগবে ৷ যদিও এটা আমার মতামত ৷ যা হোক তারপরেও ভালো লাগলো ৷

 3 years ago 

এই আর্টগুলো যত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা যায় তত সুন্দর লাগে দেখতে। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

মেহেদির ডিজাইনের আর্ট দেখে খুবি ভালো লেগেছে। এতো সুন্দর চিত্র অংকন দেখে মুগ্ধ হলাম। এই ডিজাইন হাতে অংকন করলে ধারুন লাগবে।

 3 years ago 

আমার মেহেদির ডিজাইনের আর্টটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট করেছেন আপনি। মেহেদি ডিজাইনগুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে। মাঝেমধ্যে আমার ছোট বোনের হাতে মেহেদি লাগিয়ে দেই। সামনে যেহেতু ঈদ আসছে আপনার মেহেদি ডিজাইনটি একবার ট্রাই করে দেখব। আপনার মেহেদি ডিজাইন টি আমার কাছে খুবই ভালো লেগেছে ।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঈদ আসলে অনেকের হাতে এখনো মেহেদি লাগিয়ে দিতে হয়। বাচ্চারা এসে বসে থাকে হাতে মেহেদি লাগানোর জন্য। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ডিজাইনটি বেশ ইউনিক এবং দৃষ্টিন্দন হয়েছে।
আর আর্টটা আপনি যেভাবে উপস্থাপনা করেছেন দেখে বেশ সহজি মনে হলো।

 3 years ago 

আর্টটি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনার কাছে ইউনিক লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার মেহদী ডিজাইন আর্ট দেখে মনে হচ্ছে বেশ ভালো মেহেদী দিতে পারেন আপু।আপনার মেহেদী ডিজাইন এর আর্ট পোস্টটি দেখতে চমৎকার লাগছে এককথায়।আপনি আর্ট এর ধাপগুলো খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।আপনার আর্ট এর ধাপগুলো দেখে যে কেউ আর্ট টি করে নিতে পারবেন সহজেই।আপনি খুবই দক্ষতার সাথে আর্ট শেষ করেছেন।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর আর্ট টি শেয়ার করার জন্য আপু।

 3 years ago 

এক সময় অনেক সুন্দর মেহেদী দিতে পারতাম। এখন দেয়া হয় না জন্য অতটা ভালো হয় না। তারপরও ঈদ আসলে অনেককেই হাতে দিয়ে দিতে হয়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64714.33
ETH 1860.66
USDT 1.00
SBD 0.38