একটি ভিন্নধর্মী ফুলের আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে একটি ভিন্ন ধরনের ফুলের আর্ট করেছি। এই ধরনের ফুলের আর্ট গুলো দেখলে মনে হয় যে খুব কঠিন। কিন্তু একটু টেকনিক করে আর্ট করলে খুব সহজে আঁকা যায়। কিন্তু এ ধরনের ফুলের আর্ট গুলোর কি নাম দিব তাই খুঁজে পাই না। নাম দিতে গিয়ে অনেকটা বিপদে পড়তে হয়। তাছাড়া এই ধরনের আর্ট গুলো অনেক সময় নিয়ে ধীরে ধীরে করতে হয়। তা না হলে খুব একটা ভালো হয় না। আজকের আর্টটি করার পর শেষে মনে হল যে বাইরের অংশ কালো কালার করলে দেখতে আরো ভালো লাগবে। এজন্য আমি বাইরের অংশকে কালো করেছি। আপনাদের কাছে কোনটি বেশি ভালো লেগেছে জানাবেন কিন্তু।


PhotoCollageMaker_20230430_101000771.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
স্কেল
পেন্সিল
রাবার
কলম



প্রথমে চারকোনা একটি ঘর এঁকেছি। তারপর স্কেল দিয়ে মাঝে দুটি দাগ দিয়ে আরও চারটি ঘর এঁকেছি। তারপরে ভিতরে আরও কিছু দাগ দিয়ে আরো ছোট ছোট কয়েকটি ঘর তৈরি করেছি।


IMG20230131204108.jpgIMG20230131204259.jpg

বড় চারটি ঘরের একটি ঘরে কোনাকুনি করে বেশ কয়েকটি দাগ দিয়েছি। এভাবে সবগুলো ঘরেই কোনাকুনি করে দাগ দিয়েছি।


IMG20230131204353.jpgIMG20230131204557.jpg

একটি ঘরের চার কোনায় গোল গোল করে নিচের ছবির মত ডিজাইন করেছি। প্রতিটি ঘরেই একই রকম করে ডিজাইন করেছি।


IMG20230131204731.jpgIMG20230131204950.jpg

গোল ডিজাইন করার পাশের ঘর গুলোতে পাতার মত করে কিছু ডিজাইন করেছি। এভাবে সবগুলো ঘরে একই রকম ডিজাইন করেছি।


IMG20230131205114.jpgIMG20230131205300.jpg

সবগুলো ঘরের ডিজাইন করা হয়ে গেলে কলম দিয়ে সম্পূর্ণ আর্টটি গাঢ় করে নিয়েছি এবং পেন্সিলের বাড়তি দাগগুলো রাবার দিয়ে মুছে দিয়েছি।


IMG20230131205356.jpgIMG20230131210216.jpg

এখন গোল ডিজাইনগুলোর বাইরের অংশ কালো রং করেছি এবং ভিতরের অংশ পেন্সিল দিয়ে একটু ডিজাইন করেছি।


IMG20230131210707.jpgIMG20230131211231.jpg

পাতাগুলো নিচের দিক দিয়ে পেন্সিল দিয়ে কালো করেছি এবং সবশেষে আমার নামের সাইন করেছি।


IMG20230131211635.jpgIMG20230131211646.jpg

IMG_20230430_103737.jpg


এখানে আর্টটি শেষ করে দিতে চেয়েছিলাম। কিন্তু পরে মনে হল যে বাইরের অংশগুলো কালো রং করলে দেখতে আরো ভালো লাগবে। এজন্য বাইরের অংশগুলোকেউ কালো রং করেছি।


IMG20230131212051.jpg


এভাবেই আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 3 years ago 

অসাধারণ একটি ফুলের আর্ট করেছেন আপনি। একদম ঠিক কথা বলেছেন মাঝেমধ্যে কিছু কিছু আর্ট আমাদের কাছে অনেক বেশি কঠিন লাগে কিন্তু কিছু টেকনিক ব্যবহার করে আর্ট করলে খুব সহজেই আর্ট কমপ্লিট হয়ে যায়। আপনার আর্ট করার প্রতিটি ধাপ খুবই সুন্দরভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনারা আর্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

এ ধরনের আর্ট গুলো দেখতে অনেক কঠিন লাগে। কিন্তু টেকনিক সহকারে করা হয় জন্য খুব সহজে আর্ট করা যায়। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে ভিন্ন ধরনের ফুলের আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ফুলের আর্ট আমার কাছে খুবই দারুণ লেগেছে। আপনি প্রতিটা ধাপ খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধরনের ফুলের আর্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগে। উনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আমার তৈরি ফুলের আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

ফুলটি ভিন্ন ধরনের হলেও ও এর সৌন্দর্য কিন্তু দারুন যে কেউ মুগ্ধ হয়ে যাবে।।
মাঝে মাঝে ক্রিয়েটিভিটি প্রকাশ করার জন্য হলেও অন্যরকম কোন কিছু প্রস্তুত করার দরকার।।
যদি ভিন্ন কালার হত তাহলে কিন্তু আরো বেশি সুন্দর্য উপভোগ করা যেত।।

 3 years ago 

এজন্যই মাঝে মাঝে ভিন্ন কিছু আর্ট করার চেষ্টা করি। এক ধরনের আর্ট করতে একঘেয়েমি চলে আসে। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

ভিন্নধর্মী ফুলের চিত্র অসাধারণ হয়েছে। এত সুন্দর চিত্র আমাদের সাথে শেয়ার করেছেন। সত্যি আপনার চিত্র অংকন উপস্থাপন আমার অনেক বেশি ভালো লেগেছে।

 3 years ago 

আমার চিত্র অংকন উপস্থাপনা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ওয়াও খুব সুন্দর একটা ভিন্ন ধর্মী ফুলের আর্ট করেছেন আপনি। এরকম ফুলের আর্ট করলে সেগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এই ধরনের কাজ খুবই নিখুঁতভাবে, ধৈর্য ধরে এবং সময় ব্যবহার করে করা লাগে। ফুল গুলোর ডিজাইন অনেক বেশি মনোমুগ্ধকর লাগছে দেখতে। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এই কাজটা সম্পূর্ণ করেছেন দেখেই বুঝতে পারছি। বলতেই হচ্ছে অসম্ভব সুন্দর ছিল।।

 3 years ago 

ঠিক বলেছেন আপু এ ধরনের আর্ট করতে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়। যত বেশি ধৈর্য সহকারে করা যায় তত বেশি সুন্দর হয়। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে একটি ভিন্ন ধর্মী ফুলের অংকন শেয়ার করেছেন যে ভিন্নধর্মী ফুলের অংকন দেখে আমি মুগ্ধ। আসলে অংকন করার মাঝে এক অন্যরকম ভালো লাগা কাজ করে নিজেকে যেকোন একটা অঙ্কন করলে সেই অংকন পরবর্তীতে যদি ফোন থেকে দেখা যায় তাহলে নিজের কাছে ভালো লাগা কাজ করে বরাবরই। আপনার এই অংকন দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে দারুন ভাবে আপনি অঙ্কন পদ্ধতি আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আর্ট করতে যখন বসি তখন আমার কাছে অনেক ভালো লাগে। এ জন্য একসঙ্গে বেশ কয়েকটি করে রাখি। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

সুন্দর আনকমন একটি ফুলের আর্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। খুব সুন্দর ভাবে ধাপে ধাপে তৈরি পদ্ধতি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার বাংলা ব্লগে আপনার জন্য শুভকামনা রইল আপু।

 3 years ago 

ফুলের আর্ট করা বেশ সহজ ছিল। এজন্য ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন একটি ভিন্নধর্মী ফুলের আর্ট। প্রতিনিয়ত আপনার ফুলের আর্ট দেখছে আর মুগ্ধ হয়ে যাচ্ছি আপু। আসলে আপনার হাতের কাজের কোন প্রশংসা হয় না। প্রতিটি স্টেপ আপনি বেশ সুন্দরভাবে তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করেছেন আপু। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি আমার আর্টগুলো নিয়মিত দেখেন এবং সুন্দর সুন্দর মন্তব্য করেন জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু অনেক ধরনের আর্ট আছে যেগুলো একে নাম দিতে একটু হিমশিম খেতে হয়। আজকে আপনি খুব চমৎকার একটি ভিন্নধর্মী ফুলের আর্ট করেছেন। সত্যি বলতে আপনার আর্ট দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। তবে আমার নিজের কাছেও আর্ট করতে অনেক ভালো লাগে। আজকে আপনার ভিন্নধর্মী ফুলের আর্ট অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু কিছু কিছু আর্ট এর কি নাম দিবো খুজে পাইনা। যাইহোক করতে কিন্তু বেশ ভালই লাগে এ ধরনের আর্ট। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66156.91
ETH 1933.06
USDT 1.00
SBD 0.38