একটি রঙিন ফুলের আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। সবসময় বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন আর্ট করতে আমার কাছে ভালো লাগে। এজন্যই নতুন কিছু দেখলেই সেটি করার চেষ্টা করি। আজকের আর্টটি আমি সাইন পেন দিয়ে করেছি। সাইন পেন দিয়ে করার কারণে আমার কাছে মনে হয়েছে আর্টটি আরো বেশি সুন্দর লাগছে দেখতে। এরকম আর্ট গুলো সহজ হলেও অনেক বেশি সময় লাগে। তারপরও যখন একবার এই আর্ট করা শুরু করি তখন কখন যে শেষ হয়ে যায় আর সময় চলে যায় বুঝতেই পারে না। কারণ খুবই ভালো লাগে আর্ট করতে। তার জন্য আর্ট করার সময় আর্টের মধ্যে একেবারে ঢুকে যাই। যাইহোক আশা করি আমার আজকের আর্টটি আপনাদের কাছে ভালো লাগবে।


IMG20230227201440.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
রাবার
সাইন পেন
স্কেল



IMG20230227194658.jpgIMG20230227194911.jpg

প্রথমে একটি বৃত্ত এঁকেছি। বৃত্তের উপরে মেপে কিছু ডট দিয়েছি। তারপর স্কেল দিয়ে একটির সঙ্গে আরেকটি ডট মিলিয়ে দিয়েছি উপরের ছবির মত করে।


IMG20230227195012.jpgIMG20230227195200.jpg

এখন এক পাশের কোনা করে এবং আরেক পাশে একটু ফাঁকা করে দাগ দিয়েছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব পাশে দাগ দিয়েছি। নিচে ছবিতে দেখা যাচ্ছে। ঘুরিয়ে ঘুরিয়ে সব দাগ দেয়া শেষ হলে ভিতরে একটি ফুল এঁকেছি।


IMG20230227195600.jpgIMG20230227195655.jpg

IMG20230227195726.jpgIMG20230227195756.jpg

এখন ফাঁকা পাশে গোল গোল করে ঘুরিয়ে দাগ দিয়েছি। তারপর বাইরের দিকে ভরাট করে দিয়েছি। এভাবে সবগুলো ঘরে একই রকম ভাবে করেছি।


IMG20230227200008.jpgIMG20230227200206.jpg

IMG20230227200315.jpgIMG20230227200501.jpg

এখন বাইরের অংশে পেন্সিল দিয়ে পাতার মতো এঁকেছি। এভাবে সবগুলো ঘরেই পাতার মতো এঁকে সাইন পেন দিয়ে গাঢ় করেছি। তারপর প্রতিটি পাতার উপরে একটি করে ডট দিয়েছি।


IMG20230227200640.jpgIMG20230227200856.jpg

এখন প্রতিটি পাতার ভিতরে লম্বা করে দাগ দিয়েছি এবং ফুলের বাইরের অংশ ভরাট করে দিয়েছি।


IMG20230227201252.jpgIMG20230227201357.jpg

সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20230227201256.jpg


IMG20230227201432.jpg


এভাবে আমার আজকের ফুলের ইলিউশন আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

অসাধারণ এবং চমৎকার একটা রঙিন ফুলের আর্ট করেছেন আপনি। ফুলের কালার টা অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে যা দেখে অনেক বেশি মুগ্ধ হয়েছি। আপনি খুবই নিখুঁতভাবে এবং নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এই আর্টটি সম্পূর্ণ করেছেন যা দেখেই বুঝতে পারছি। আপনার আর্ট গুলো কিন্তু অনেক সুন্দর হয়। উপস্থাপনার মাধ্যমে এত সুন্দর করে সম্পূর্ণ আর্টটা করেছেন দেখে আমার কাছে সত্যি খুবই ভালো লেগেছে।

 3 years ago 

নিখুঁতভাবে আর্টটি করার চেষ্টা করেছি যাতে দেখতে ভালো লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

সাদা কাগজের উপরে দারুন একটি আর্ট করেছেন। একটি বৃত্তকে কিভাবে এমন সুন্দর রূপ দেওয়া যায় সেটা আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার কাজের দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 3 years ago 

আপু আপনি সাইন পেন দিয়ে ব্যাতিক্রম একটি ফুলের আর্ট করেছেন। দেখতে অনেক সুন্দর লাগতেছে। মাঝখানে ছোট করে ফুল তৈরি করে দেওয়ার কারনে দেখতে অসাধারন লাগতেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার সাইন পেন দিয়ে আঁকা ফুলটি আপনার কাছে ব্যতিক্রম লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার প্রস্তুত করা চিত্রের সাথে সাথে আমার চোখটাও যেন ঘুরছে তাকায় দেখলে।
মাঝে মাঝে আপনার ক্রিয়েটিভ আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে আমার কাছে।
কালারটাও দারুণভাবে ফুটেছে।

 3 years ago 

ইলিউশন আর্ট গুলোই এমন চোখ ধাঁধা লাগিয়ে দেয়। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

খুবই সুন্দর ও দক্ষতার সাথে রঙ্গিন ফুলের চিত্র অঙ্কন করেছেন। এই চিত্র অঙ্কনটি দেখতে খুবই ভালো লাগছে। আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে অঙ্কন করে শেয়ার করলেন, অসাধারণ ছিল।

 3 years ago 

আমার রঙিন ফুলের আর্টটি আপনার কাছে ভালো লাগছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি মাঝে মাঝে এমন কিছু চিত্র অংকন করে দেখান সিম্পলের উপর গর্জিয়াস হয়ে যায়। সাইন পেন দিয়ে দারুন একটি ফুলের সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। অনেক সুন্দর লাগছে অনেক সময় তাকিয়ে ছিলাম আপনার চিত্র অংকন এর দিকে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য। চেষ্টা করি কিছু ইউনিক আর্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

এরকম আর্ট গুলো অনেক বেশি চোখ ধাঁধানো হয়, আর দেখতেও খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দরভাবে আর্ট টা সম্পূর্ণ করেছেন। আর মাঝখানের অংশে আরেকটা ফুল অঙ্কন করার কারণে খুবই ভালো লেগেছে। কালার কম্বিনেশন টাও অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে দেখছি। এত সুন্দর এবং চমৎকার আর্ট দেখে আপনার দক্ষতার প্রশংসা না করে সত্যি থাকতে পারছি না আপু। এগুলো সহজ হলেও কিন্তু আর্ট করতে খুবই সময় লাগে, তবে দেখতে অনেক বিশ আকর্ষণীয় হয়।

 3 years ago 

ঠিক বলেছেন আপু এরকম আর্ট গুলো চোখ ধাঁধানো হয়। কিন্তু দেখতেও খুব ভালো লাগে। কালার কম্বিনেশনের কারনে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙ্গিন কলম ব্যবহার করে খুব সুন্দর একটি রঙিন ফুলের আর্ট করে ফেলেছেন। যা দেখতে খুবই সুন্দর হয়েছে। এই আর্টের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

আর্ট এর ধাপগুলো শুরু থেকে শেষ পর্যন্ত সহজ ভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন একটি রঙিন ফুলের আর্ট। আসলে রঙিন কালি দিয়ে ফুলের আর্ট তৈরি করার জন্য দেখতে সব থেকে বেশি ভালো লাগছে। দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক দক্ষতা সম্পন্ন একজন আর্টিস্ট। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ফুলের আর্ট তৈরি করে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কালো কলম দিয়ে তো সব সময় আর্ট করি এজন্য একটু ব্যতিক্রম করার জন্য রঙিন সাইন পেন দিয়ে আর্ট করেছি। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62793.02
ETH 1826.68
USDT 1.00
SBD 0.38