আজকের আড্ডা ঘরের সদস্য হওয়ার অনুভূতি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে আমার অনুভূতি শেয়ার করব। তা হলো আমার বাংলা ব্লগের খুবই জনপ্রিয় একটি আয়োজন আজকের আড্ডা নিয়ে। আমি আজকে আজকের আড্ডার সদস্য হয়েছিলাম।আজকের অনুভূতিটা আসলে লিখে বা বলে প্রকাশ করা সম্ভব নয়। খুবই ভালো লেগেছিল এই আড্ডা ঘরের সদস্য হতে পেরে। অবশ্য অনেক আগেই আমার সদস্য হওয়ার কথা ছিল। এই আয়োজনটি শুরু হওয়ার প্রথম দিকে, কিন্তু তখন আব্বু চলে যাওয়ার কারণে আমাকে এই অনুষ্ঠানটি ক্যান্সেল করতে হয়েছিল। তারপরও আইরিন আপু আর একবার নক দিয়েছিল কিন্তু মন মানসিকতা ভালো না থাকার কারণে তখন রাজি হয়নি। অবশেষে আমি নিজে থেকে আইরিন আপুকে জানালাম যে আমি এখন প্রস্তুত আছি। আইরিন আপু ডেট ঠিক করে আমাকে জানিয়ে দিল।


B3DBDA5D-EC30-4E60-AE2B-3C3F9267BF71.png

আড্ডা ঘরের একটা স্ক্রিনশট। যদিও প্রথমে স্ক্রিনশট নিতে মনে ছিলো না। পরে যখন আড্ডা শেষ হয়ে গিয়েছে তখন মনে পড়েছে। এর মধ্যে আমি একবার বের হয়ে গিয়েছিলাম ভুলে। তাই আমার ছবি নেই এখানে।


অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি চলে আসলো। কিছুটা ভয় কাজ করছিল। কখনো এরকম আয়োজনের সদস্য হয়নি। এটি আমার প্রথম বলা চলে। সেজন্য একটু নার্ভাস ছিলাম। সিয়াম ভাইয়াকে বলেছিলাম যে অনুষ্ঠান শুরু হওয়ার আগে যেনো আমার সঙ্গে একটু কথা বলে নেয়। তাহলে হার্টবিট কিছুটা কমতে পারে। কারণ হার্টবিট খুবই বেড়ে গিয়েছিল। শুভ ভাইয়া যথারীতি আমার সঙ্গে কথা বলাতে কিছুটা হালকা হলাম। তারপর শুরু হল আমাদের আড্ডা। শুরুতেই আমার পরিচিতি দিয়ে আড্ডা শুরু করলাম। তারপর শুভ ভাইয়া আমাকে স্টিমিটি এবং আমার বাংলা ব্লগে কিভাবে এসেছি তা জানতে চাইলেন। তাছাড়া আরো কিছু প্রশ্ন শুভ ভাইয়া করলেন। তারপর আমার পছন্দের একটি গান সিয়াম ভাইয়া প্লে করলেন। আমার পছন্দের গানটি সিয়াম ভাইয়াকে আগেই দিয়ে রেখেছিলাম। তারপর শুরু হল ইউজারদের প্রশ্ন পর্ব। সবাই বেশ সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন । আমিও চেষ্টা করছিলাম প্রশ্নগুলো সুন্দরভাবে উত্তর দেয়ার। কিন্তু শুরুর দিকের একটি প্রশ্ন আমাকে খুব আবেগ আপ্লুত করে ফেলে। মনিরা আপু আমার বাবা সম্পর্কে জানতে চাইলে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। তাই বাধ্য হয়ে প্রশ্নটা স্কিপ করেছি। অনেকে অনেক মজার মজার প্রশ্ন করেছেন। কিছুটা ভয়ে ছিলাম এমন কোন প্রশ্নের সম্মুখীন যেনো না হই যার উত্তর আমার জানা নেই। তারপর শুভ ভাইয়া শুভ ভাইয়ের পছন্দের একটি গান প্লে করলেন। এই ফাঁকে যারা প্রশ্ন করেছিলেন তাদের মধ্যে থেকে তিনজনকে বিজয়ী ঘোষণা করার জন্য সিয়াম ভাইয়া সবগুলো প্রশ্ন আমার কাছে পাঠিয়ে দিয়েছিল। তাদের মধ্য থেকে যে তিনজনের প্রশ্ন আমার কাছে ভালো লেগেছে সেই তিন জনকে বিজয়ী করেছি। তারা হলেন মনিরা আপু, সজীব ভাইয়া এবং কিবরিয়া ভাইয়া। তার কিছুক্ষণ পর দাদা একটি প্রশ্ন করলেন আমাকে। দাদার প্রশ্নটি পেয়ে আসলেই খুব ভালো লেগেছিল। তারপর পরের পর্বতে শুভ ভাইয়া ঝটপট কিছু প্রশ্ন করেছেন। যেগুলোর উত্তর আমাকে এক কথায় দিতে হয়েছে। কিছু কিছু প্রশ্নের উত্তর আসলে এক কথায় দেওয়া সম্ভব নয়। অনেক বিস্তারিত বলতে হয়। কি আর করার এক কথায় প্রশ্নের উত্তর এক কথায় তো দিতে হবে।

যেহেতু আমি একটু দ্রুত কথা বলি সেজন্য আমার প্রশ্নগুলোর উত্তর খুব দ্রুতই দেয়া হয়ে গিয়েছিলো। এক ঘন্টার আড্ডা কিন্তু আমার আড্ডা ৩৩ মিনিটেই শেষ হয়ে গিয়েছিল। সেজন্য দাদা শেষে কিছুটা রাগ হয়েছেন। কারণ দাদা চাচ্ছিলেন যে মিনিমাম এক ঘন্টা যেন আড্ডাটা চলে। আমিও কিছুটা লজ্জিত এজন্য যে এত দ্রুত সব উত্তর দিয়ে দিয়েছি। আরেকটু বেশি সময় হলে আমার কাছেও বেশ ভালো লাগতো। কারণ আড্ডাটা মাত্র জমে উঠেছিল। তারপর দাদার পছন্দের কিছু গান শুনিয়ে আড্ডাটা শেষ করেছেন। কারণ দাদার মিটিং ছিল জন্য দাদা চলে গিয়েছে। তা না হলে আরো কিছু গান শোনা যেত।

যাইহোক সবশেষে @alsarzilsiam ভাইয়া, @shuvo35 ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে সহযোগিতা করার জন্য। আর @rme দাদাকে অনেক ধন্যবাদ জানাই আমার আড্ডা তে উপস্থিত থাকার জন্য এবং আমাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। তাছাড়া আমার আড্ডা তে যে সকল ইউজাররা অংশগ্রহণ করেছেন এবং যারা আমাকে প্রশ্ন করেছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবার প্রশ্নই ভালো হয়েছিল কিন্তু বিজয়ী তিনজনকে করা যাবে জন্য যাদের প্রশ্নগুলো বেশি ভালো লেগেছিল তাদেরকে সিলেক্ট করেছি।

আজ এ পর্যন্তই। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 3 years ago 

সত্যি কালকে রাটের আড্ডাটা বেশ ভাল ছিল ।খুব দ্রুত সময় চলে গিয়েছিল বুঝতেই পারিনি ।সবকিছু মিলিয়ে আমার কাছে বেশ ভালই লেগেছিল । যদিও শেষের দিকে একটু সমস্যা হয়েছিল তারপরেও বেশ ভালোই লেগেছিল ।ধন্যবাদ ।

 3 years ago 

ঠিক বলেছেন আপু সময়টা অনেক দ্রুত চলে গিয়েছিল। বেশ ভালোই লেগেছিল আড্ডাটা। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আজকের আড্ডাটি ভালোই লেগেছিল । আপনি প্রশ্নের উত্তর গুলো অনেক ঝটপট করে ভালোই দিয়েছেন ।প্রথমে তো ভেবেছিলাম আপনি নার্ভাস হয়ে যাবেন কিন্তু অতটা নার্ভাস লাগেনি। খুব সুন্দর ভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছেন ।এমন অনেক প্রশ্ন আছে যেগুলো এড়িয়ে গেলেই ভালো হয় সেগুলোর উত্তর কখনোই দেওয়া যায় না।

 3 years ago 

আমিও প্রথমে ভেবেছিলাম যে খুব নার্ভাস হয়ে যাব। কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নার্ভাসনেস একদমই চলে গিয়েছিল। বেশ ভালই লাগছিল আড্ডা দিতে। ধন্যবাদ আপু।

 3 years ago 

আমি প্রথমদিকে ছিলাম।পরে গেস্ট আসাতে চলে যেতে হলো।তবে যতটুকু শুনেছি খুব ভালো লেগেছে। আপনি স্বাভাবিক ই ছিলেন।ধন্যবাদ আপু পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

গেস্ট আসার জন্য আপনাকে মিস করে ফেললাম আমরা। যাই হোক প্রথম দিকে ছিলেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

পুরো রবিবার আড্ডাটা অনেক বেশি উপভোগ করেছি। বিশেষ করে এই আড্ডার মাধ্যমে অন্তত একজন ব্যক্তিকে খুব কাছে থেকে চেনা যায় বিভিন্ন আলোচনার মাধ্যমে।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এই আড্ডার মাধ্যমে একজন ব্যক্তির অনেক কিছুই জানা যায় যা আগে জানা থাকে না। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনাকে এই রবিবারের আড্ডায় অতিথি হিসেবে পেয়ে আমরাও আনন্দিত।এই রবিবারের আড্ডাটি অনেক সুন্দরভাবে উপভোগ করেছি।। আপনার ব্যক্তি জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম।।
আপনার আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা রইল
।।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া রবিবারের আড্ডায় আমার সঙ্গে থাকার জন্য এবং উৎসাহ দেয়ার জন্য।

 3 years ago 

আজকের শো'তে আপনি অনেক চমৎকার হবে সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন এবং আড্ডাকে অনেক চমৎকার হয়েছে তবে একটু তাড়াতাড়ি হওয়ার কারণেই এই সমস্যাটি হয়েছে। এটা তেমন কোনো বিষয় নয়। আপনাকে ধন্যবাদ আপু।

 3 years ago 

আমি দ্রুত কথা বলি জন্যই মনে হয় প্রশ্নের উত্তর গুলো অনেক দ্রুত শেষ হয়ে গিয়েছিল। যাইহোক বেশ ভালই লেগেছিল। ধন্যবাদ ভাইয়া পাশে থাকার জন্য।

 3 years ago 

রবিবারের আড্ডার সদস্য হওয়ার সত্যি অনেক আনন্দের একটা বিষয়। কালকে আড্ডা তে আপনি খুবই দারুণভাবে সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছিলেন। টাইটানিক সিনেমার গানটা আমার কাছে খুবই ভালো লেগেছিল।

 3 years ago 

টাইটানিক সিনেমার গানটি আমার অনেক প্রিয়। এক সময় অনেক শুনতাম। এজন্য এই পছন্দের গানটি দিয়েছিলাম। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

এবারে আপনি রবিবারের আড্ডায় উপস্থিত ছিলেন এটা দেখেই ভীষণ ভালো লেগেছে আমার কাছে। নিজের পছন্দমত তিনজনকে সিলেক্ট করেছেন, যাদের প্রশ্ন আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। সবার সাথে খুবই ভালো মুহূর্ত কাটিয়েছিলেন। যেহেতু আপনি দ্রুত কথা বলেন তাই খুব দ্রুত অল্প সময়ের মধ্যে আপনার প্রশ্ন শেষ হয়ে গিয়েছিল। আপনার পুরো পোস্টটা পড়ে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। খুবই সুন্দর লিখেছেন সম্পূর্ণ পোস্টটা।

 3 years ago 

ধন্যবাদ আমার পোষ্টটি পরে গঠনমূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন রবিবারের আড্ডা ঘরের সদস্য হওয়ার অনুভূতি। আপনার পোস্টটি পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। গতকালকের আড্ডাতে আমিও ছিলাম বেশ ভালো সময় উপভোগ করেছিলাম। আপনাকে একটি প্রশ্ন করে বিজয়ী হতে পেরে বেশ ভালো লেগেছিল। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার প্রশ্নটি আমার কাছে খুব ভালো লেগেছিল জন্যই আপনাকে বিজয়ী করেছিলাম। ধন্যবাদ ভাইয়া পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64732.79
ETH 1859.73
USDT 1.00
SBD 0.38