মজাদার আমের আচারের রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে মজাদার আমের আচারের রেসিপি শেয়ার করবো। এই রেসিপিটি অনেকদিন আগে তৈরি করে রেখেছিলাম। আমের সিজনের সময়। অনেক ছবি থাকার কারণে গ্যালারির একদম উপরের দিকে চলে গিয়েছিল। তাই আর শেয়ার করা হয়নি। আজকে হঠাৎ গ্যালারি ঘাটতে গিয়ে এই রেসিপিটি পেয়ে গেলাম। এরকম হঠাৎ কোন পোস্ট পেয়ে গেলে খুব ভালো লাগে। আমের আচার খেতে কার না ভালো লাগে। প্রতিবছর আমের সিজন আসলে অনেক আমের আচার বানিয়ে রাখি। সারা বছর খাওয়ার জন্য। বিশেষ করে খিচুড়ির সঙ্গে আচার খেতে খুব ভালো লাগে। এই আচারটি খুবই মজাদার হয়েছিলো। টক ঝাল মিষ্টি আমের আচার। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20230503121423.jpg




কাঁচা আম
সরিষা বাটা
চিনি
সরিষার তেল
রসুন
বিট লবন
লবন
সিরকা
পাঁচফোড়ন
শুকনা মরিচ
এলাচ


PhotoCollageMaker_20231211_162549300.jpg


প্রথমে আমগুলোর খোসা ছাড়িয়ে লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। তারপর একটি চালনিতে ঢেলে নিয়ে সব পানি ঝরিয়ে নিয়েছি।


IMG20230503092209.jpgIMG20230503103138.jpg

শুকনা মরিচ এবং পাঁচফোড়নগুলো তাওয়ায় টেলে ব্লেন্ড করে নিয়েছি।


IMG20230503103534.jpgIMG20230503104634.jpg

IMG20230503103157.jpgIMG20230503103300.jpg

চুলায় একটি ফ্রাইপ্যান দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হলে প্রথমে এলাচ গুলো দিয়েছি। তারপর রসুন কুচি গুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে সরিষা বাটা দিয়েছি।


IMG20230503104002.jpgIMG20230503104106.jpg

সরিষা বাটাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি। তারপর আবারও নেড়েচেড়ে আমগুলো দিয়ে ভালোমতো মিশিয়ে নিয়েছি।


IMG20230503104123.jpgIMG20230503104148.jpg

তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিব।


IMG20230503104212.jpgIMG20230503104636.jpg

আবারো বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে বিট লবণ এবং চিনি দিয়ে ভালোমতো মিশিয়ে নিব।


|IMG20230503104807.jpg|IMG20230503104855.jpg|

|-|-|


চিনিগুলো গলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ রান্না করে সিরকা দিয়ে দিব। তারপরে আবারো অনেকক্ষণ রান্না করব।


IMG20230503104923.jpgIMG20230503104957.jpg

যখন ঝোল শুকিয়ে আঠালো ভাব চলে এসেছে তখন চুলা বন্ধ করে দিয়েছি।


IMG20230503121414.jpg


এভাবেই আমার আমের আচার তৈরি হয়ে গেলো। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আচার খেতে আমি অনেক বেশি পরিমাণে ভালোবাসি। সবসময় চেষ্টা করি আচার খাওয়ার জন্য৷ আজকে যেভাবে আপনি এই আচার তৈরি করার রেসিপি শেয়ার করেছেন তা দেখে এটিকে এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে৷ একদম অসাধারণ ভাবে আপনি এই রেসিপিটি তৈরি করেছেন৷ অসংখ্য ধন্যবাদ এরকম একটি শেয়ার করার জন্য৷

 3 years ago 

আপনি আচার খেতে ভালবাসেন জেনে খুশি হলাম ভাইয়া। এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। খুব ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago (edited)

আচ্ছা আপু বলেন তো অসময়ে এরকম একটা রেসিপি দেওয়া কি ঠিক হলো? কাঁচা কাঁচা আম গুলো দেখে তো আর মুখ সামলানো যাচ্ছে না আপু। মনটাই খারাপ হয়ে গেল। তবে একটি ভালো রেসিপি শিখলাম। এত সুন্দর করে এর আগে কাঁচা আমের আচার করতে বেশ কমই দেখেছি। আজ আপনার রেসিপিটি দেখে খুবই লোভনীয় মনে হচ্ছে। ধন্যবাদ আপু এত সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসমে এরকম রেসিপি দেয়ার মজাই আলাদা। সবাইকে লোভ লাগিয়ে দিতে পারলে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 3 years ago 

এই সময়ে আমের আচার তাহলে তো একটু টেস্ট করতে হয় তাড়াতাড়ি দেন একটু টেস্ট করি হি হি হি। অনেক লোভনীয় রেসিপি আপু, কীভাবে তৈরি করেছেন সেটা পর্যায়ক্রমে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আচারের ছবি অসময়ের। আচার কিন্তু এই অসময়ের না। পুরনো আচার। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর আমের আচার তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই আমের আচার তৈরি করা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। সুন্দর ভাবে উপস্থাপন করেছেন রান্না প্রত্যেকটা ধাপ। বিশেষ বিশেষ উপাদান দেয়ার মুহূর্তগুলো দারুণভাবে তুলে ধরেছেন।

 3 years ago 

আমার আমের আচারের রেসিপি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনার মত আমারও একই অবস্থা যখনই রেসিপি শেষ হয়েছে আমি গ্যালারিতে খুঁজে দেখলে দু একটা রেসিপি এমনিতে পেয়ে যাই কারন আগের থেকে যায়। মজাদার এই আমের আচার রেসিপি দেখেই খেতে ইচ্ছে করছে। তৈরি করার পদ্ধতি থাকো খুবই সুন্দরভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

 3 years ago 

হঠাৎ করে এরকম কোন পোস্ট পেয়ে গেলে আনন্দের শেষ থাকে না। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

আমি তো ভাবছিলাম আপনি এই নন সিজনে আম কোথায় পেয়েছেন। পরে বুঝতে পেরেছি আপনার পোস্ট পড়ে। আমের সিজনে এই আমের আচারের রেসিপিটা তৈরি করার সময় ফটোগ্রাফি গুলো করেছিলেন। আর হঠাৎ করে এই রেসিপিটা দেখে সবার মাঝে শেয়ার করেছেন। আমের আচার আমার অনেক বেশি ফেভারিট। খিচুড়ির সাথে আমের আচার খেতে আমার কাছেও খুব ভালো লাগে। লোভ লাগিয়ে দিয়েছেন মজাদার আমের আচারের রেসিপি টা দেখিয়ে। ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া খিচুড়ির সঙ্গে যে কোন আচারই খেতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

হাহাহা! আপু ভাগ্যিস পোস্টটি পেয়েছেন। নয়তো অন্য কোনো টপিকের পোস্ট করতে হতো। এমন হুটহাট গ্যালারি চেক করে কোনো কিছু পেয়ে গেলে ভালোই লাগে। যাক, আমের আচারে একটু ঝাল দিয়ে করলে খেতেও দারুণ হয়। আপনি যেভাবে দেখিয়োছেন দেখেই লোভ লেগে গেল 🌼

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া গ্যালারি চেক করে এরকম হুটহাট কোন পোস্ট পেয়ে গেলে খুব ভালো লাগে তখন। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

মাঝে মাঝে অনেকের সঙ্গে এরকম ঘটনা ঘটে কোন একটা রেসিপি ফোনে উঠিয়ে রাখে কিন্তু সেটা পোস্ট করার কথা মনে থাকে না, এরকম অনেক বার আমার সঙ্গে হয়েছে। অবশেষে আপনি ফোনের গ্যালারি খুঁজতে গিয়ে এই রেসিপিটি পেয়েছেন আর সাথে সাথেই আমাদের মাঝে সেই রেসিপিটা তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। মজাদার এই আমের আচারের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার সঙ্গে তো এরকম অনেক হয়। বিভিন্ন রেসিপি পোস্ট করতে ভুলে যাই। তারপর অনেকদিন পরে করি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

গ্যালারির অনেক ছবির ভিরে হারিয়ে যাওয়া লোভনীয় আচার টেসিপিটি পেয়ে গেছেন হঠাৎ জেনে খুব ভালো লাগলো।একদমই ঠিক বলেছেন আমের আচার খেতে খুব ভালো লাগে খিচুড়ি দিয়ে।আপনার আচার তৈরির প্রতি টি ধাপ খুব লোভনীয় হয়েছে। ধন্যবাদ লোভনীয় কাঁচা আমের আচার রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আচার তৈরির প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65663.26
ETH 1921.85
USDT 1.00
SBD 0.38