একটি পেন্সিল আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে রাতের দৃশ্যের একটি পেন্সিল আর্ট শেয়ার করবো। অনেকদিন হলো পেন্সিল আর্ট করি না। পেন্সিল আর্টগুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে। পেন্সিল আর্টগুলো এমনিতে দেখলে মনে হয় যে খুবই সহজ। কিন্তু এগুলো ভেতরের পেন্সিলের অনেক ফিনিশিং দিতে হয়। এজন্য অনেক বেশি সময় লাগে। তাছাড়া ফিনিশিং যত নিখুঁত হয় পেন্সিল আর্ট গুলো তত বেশি ভালো লাগে। এই আর্টগুলো আমার কাছে ভালো লাগলেও সময়ের অভাবে তেমন একটা করা হয় না। কিন্তু যখনই সময় পাই তখনই এগুলো করার চেষ্টা করি। আজকের পেন্সিল আর্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20230611125320.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
রাবার
স্কেল
কম্পাস
টিস্যু



প্রথমে একটি বৃত্ত এঁকেছি। বৃত্তের উপরের দিকে লম্বা দাগ দিয়েছি এবং নিচের দিকে একটি রাস্তার মতো এঁকেছি।


IMG20230611122124.jpgIMG20230611122359.jpg

রাস্তাটিকে পেন্সিল দিয়ে কালার করেছি। তারপর টিস্যু দিয়ে ঘষে ফিনিশিং দিয়েছি। রাস্তার সাইডে একটি ল্যাম্পপোস্ট এঁকেছি।


IMG20230611122842.jpgIMG20230611123339.jpg

দূরের আকাশ পেন্সিল দিয়ে কালো করেছি। এবং টিস্যু দিয়ে ঘষে মিশিয়ে দিয়েছি। তার সাথে একটি চাঁদ এঁকেছি। দূরে ছোট আরেকটি গাছ এঁকেছি।গাছটিকে পেন্সিল দিয়ে কালো করেছি।


IMG20230611123654.jpgIMG20230611124110.jpg

রাস্তার সাইড দিয়ে ছোট বড় আরো কিছু গাছ এঁকে কালো করেছি।


IMG20230611124426.jpgIMG20230611125014.jpg

মাঠের ভিতরে পেন্সিল দিয়ে কিছু দাগ দিয়েছি নিচে ছবির মত করে।


IMG20230611125222.jpg


সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20230611125226.jpg

IMG20230611125248.jpg

IMG20230611125307.jpg


এভাবেই আমার পেন্সিল আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

পেন্সিল আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি পেন্সিল দিয়ে বৃত্তের মধ্যে খুব সুন্দর একটি আর্ট করেছেন। আপনার দৃশ আর্ট সত্যি আমার কাছে অনেক ভালো লাগলো। যদিও এই ধরনের আর্ট গুলো নিখুঁতভাবে করতে হয়। এই কারণে পেন্সিলের আর্ট গুলো অনেক সময় লাগে। অনেক সুন্দর করে পেন্সিলের আর্ট আমাদের মাঝে উপস্থাপনা করছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

পেন্সিল আর্টগুলো দেখতে আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

চমৎকার একটি পেন্সিল আর্ট আপনি আমাদের মাঝে সার্কেল এর মাধ্যমে তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন। যেখানে সার্কেল অংকন করেছেন। তার মধ্যে প্রাকৃতিক দৃশ্য ব্রিজের চিত্র তৈরি করতে পেরেছেন। সব মিলিয়ে বেশ দারুন ছিল আপনার এই আর্ট।

 3 years ago 

সার্কেলের ভিতরে পেন্সিল আর্ট গুলো করলে দেখতে বেশি সুন্দর লাগে। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

অসাধারণ একটি পেন্সিল আর্ট তৈরি করে ফেলেছেন৷ পেন্সিল দিয়ে আর্ট তৈরি করতে অনেক কষ্ট হয়, যা আমরা সকলেই জানি৷ তবে আজকে যেভাবে আপনি পেন্সিল দিয়ে এই আর্টটি তৈরি করে ফেলেছেন এটি একদম সুন্দর হয়েছে এবং বৃত্তের মধ্যে এরকম সুন্দর আর্টটি তৈরি করতে আপনি অনেক কষ্ট করেছেন৷

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া পেন্সিল দিয়ে আর্ট করতে বেশ সময় সাপেক্ষ এবং কষ্টকরও বটে। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি আজকে বৃত্তের ভেতরে পেন্সিল দিয়ে অনেক সুন্দর একটা দৃশ্যের আর্ট করেছেন, যেটা দেখতে অনেক দারুন লাগতেছে। এই ধরনের আর্ট এর ফিনিশিং আসলেই অনেক নিখুঁতভাবে দেওয়া লাগে, তবেই ভালো লাগে দেখতে। গাছগুলো অনেক সুন্দর করে অঙ্কন করেছেন আপনি। তারপরে রাস্তাটাও অনেক সুন্দর লাগতেছে। সব মিলিয়ে আপনি আজকে খুব দারুণ একটা আর্ট করলেন। আপনার এরকম আর্ট সব সময় আমাদের মাঝে ভাগ করে নিবেন আশা করছি।

 3 years ago 

এই ধরনের আর্টগুলোর ফিনিশিং অনেক সময় নিয়ে দিতে হয়। কিন্তু ছবির মাধ্যমে সেগুলো বোঝানো যায় না। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর পেন্সিল আর্ট করেছেন আপু বিশেষ করে পথের দৃশ্যটা বেশি সুন্দরভাবে ফুটে উঠেছে আর সাইডের গাছ গুলো সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। অসাধারণ সুন্দর পেন্সিল আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার আর্টের পথের দৃশ্যটা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি এই নিখুঁত আর্টের ফিনিশিং টা অনেক সুন্দর ভাবে দিয়েছেন তো। পেন্সিল আর্ট গুলো দেখলেই আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। রাস্তা, রাস্তার দুইপাশে পাতা বিহীন গাছ, সবকিছুই অনেক নিখুঁতভাবে এবং দক্ষতার সাথে, অনেক সময় ব্যবহার করে অঙ্কন করেছেন যেটা দেখেই বোঝা যাচ্ছে। বৃত্তের ভেতরে পুরো দৃশ্যটাকে তুলে ধরার কারণে আমার কাছে বেশি ভালো লেগেছে আপু। এই ধরনের আর্টগুলো করতে সত্যি খুব কষ্ট হয়। তবুও আপনি চেষ্টা করেছেন অনেক সুন্দর ভাবে অঙ্কন করার দেখে ভালো লাগলো।

 3 years ago 

পেন্সিল আর্ট গুলো দেখতে এত সুন্দর লাগে যে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মত। ধন্যবাদ আপু সুন্দর উৎসাহমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

ওয়াও অসাধারন আপনি অনেক সুন্দর করে পেন্সিল দিয়ে বৃত্তের মধ্যে চমৎকার আর্ট করেছেন। পেন্সিলের আর্ট গুলো আমার কাছে অসম্ভব ভালো লাগে। এরকম প্রাকৃতিক দৃশ্যগুলো আর্ট করে ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালোই লাগে। তবে পেন্সিলের আর্ট গুলো করতে একটু সময়ের প্রয়োজন হয়। খুব সুন্দর করে পেন্সিল আর্ট আমাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন আপু এরকম প্রাকৃতিক দৃশ্যগুলো ঘরে সাজিয়ে রাখলে দেখতে খুব সুন্দর লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেকদিন পর আপনার পেন্সিল আর্ট দেখলাম। আসলে ঠিক বলেছেন, এগুলোর ফিনিশিং ভালে করে না দিতে পারলে সুন্দর হয় না। রাতের দৃশ্যটা সুন্দর করে ফুটিয়ে তুলেছেন 🌼

 3 years ago 

অনেকদিন পরই পেন্সিল আর্ট করেছি। সময়ের অভাবে বসা হয় না। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

পেন্সিল আর্ট গুলো সব সময় ই ভীষণ ভালো লাগে আমার।আপনার শেয়ার করা পেন্সিল আর্টটি দারুন হয়েছে আপু। আপনি নিখুঁত ভাবে আর্টটি ফুটিয়ে তুলেছেন। পথের আর গাছের অংকনটির জন্য আরো বেশী সুন্দর লাগছে।ধন্যবাদ আপু চমৎকার এই পেন্সিল আর্টটি শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

নিখুঁতভাবে আর্টটি করার চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63069.89
ETH 1824.87
USDT 1.00
SBD 0.38