(এসো নিজে করি) গ্লিটার আর্ট পেপার দিয়ে ছাতা তৈরি(১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)
আসসালামুআলাইকুম সবাইকে। আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আপনাদের সঙ্গে গ্লিটার পেপার দিয়ে একটি ছাতা তৈরি শেয়ার করব। কক্সবাজারে গিয়ে এই ছাতাগুলো দেখে মনে হলো যে গ্লিটার আর্ট পেপার দিয়ে বানালে খুবই ভালো লাগবে দেখতে। তাই বসে গেলাম গ্লিটার পেপার দিয়ে বানাতে। বানানোর পর আসলেই অনেক ভালো লাগছিল দেখতে। আপনারাই দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর লাগছিল। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি।
প্রয়োজনীয় উপকরণ
- সাদা কাগজ
- গ্লিটার আর্ট পেপার
- গ্লু গান
- একটি কাঠি
- কম্পাস
প্রথমে একটি সাদা কাগজের উপরে একটি বৃত্ত এঁকে নিয়েছি। তারপর কাঁচি দিয়ে বৃত্তটিকে কেটেছি।
এখন কাগজটিকে ভাঁজ করে নিচে একটি অর্ধ বৃত্ত এঁকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।
তারপর বিভিন্ন কালারের গ্লিটার আর্ট পেপার এভাবে কেটে নিয়ে কাগজের উপর লাগিয়ে দিয়েছি।
একটি বাদে সবগুলোতে গ্লিটার আর্ট পেপার লাগিয়ে নিয়েছি। এবং কাঁচি দিয়ে কেটে এভাবে একটির সাথে আরেকটি লাগিয়ে দিয়েছি।
এখন গোল একটি গ্লিটার আর্ট পেপার কেটে নিয়েছি।
এখন লম্বা একটি কাঠি নিয়ে গ্লিটার আর্ট পেপার দিয়ে কাঠিটিকে মুড়িয়ে দিয়েছি।
কাঠিটি এভাবে ছাতার সঙ্গে লাগিয়ে দিয়েছি এবং নিচে গোল আর্ট পেপারটুকুও আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
এভাবেই আমি আমার ছাতা তৈরি শেষ করলাম। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।
ধন্যবাদ
@tania
| Photography | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|

গ্লিটার আর্ট পেপার দিয়ে আপনি অনেক সুন্দর ছাতা তৈরি করেছেন আপু। আপনার তৈরি ছাতা টি দেখতে অনেক সুন্দর লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি ছাতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু আপনাকে।
গ্লিটার আর্ট পেপার দিয়ে আপনি দেখতে চমৎকার করে একটি ছাতা তৈরি করেছেন। ছাতাটি আমার কাছে দেখতে খুব অসাধারণ লাগছে । গ্লিটার আর্ট পেপার দিয়ে তৈরি করার কারণে ছাতাটি অনেক চোখে লাগার মত হয়েছে। ছাতাটি তৈরীর সবগুলো ধাপ আপনি খুব চমৎকার করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। গ্লিটার পেপার দিয়ে তৈরি ছাতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাইয়া গ্লিটার আর্ট পেপার দিয়ে তৈরি করার কারণে ছাতাটি দেখতে আরো বেশি চমৎকার লাগছে। ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
এইতো ছাতা ব্যবহারের দিন প্রায় চলে এসেছে। কিন্তু আপু আপনার এই ছাতা কী বৃষ্টি আটকাতে পারবে হা হা। গ্লিটার পেপার দিয়ে ছাতাটা খুব সুন্দর তৈরি করেছেন। এবং আপনার ছাতার গ্লিটার পেপার এর কালার কম্বিনেশটা আমার কাছে ভালো লেগেছে। বেশ সুন্দর এবং ইউনিক পোস্ট ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।।
বৃষ্টির দিনে একটু আধটু না ভিজলে কি হয়? এই ছাতা নিয়েও না হয় একটু ভিজে গেলেন কি সমস্যা? ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য।
আপু গ্লিটার আর্ট পেপার দিয়ে ছাতা তৈরি খুবই সুন্দর হয়েছে। আপু আমাকে আপনার ছাতা পার্সেল করে পাঠিয়ে দেন আমি রোদের মধ্যে নিয়ে বাইরে বের হব। আপনি এত সুন্দর ভাবে ছাতা তৈরি করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। পতিটা ধাপ খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। এত সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভেচ্ছা রইল।
আপু ঠিকানা দেন অবশ্যই পাঠিয়ে দিব। কিন্তু আবার নতুন করে বানাতে হবে। ছাতাটি আমার বাচ্চারা কখন ছিড়ে ফেলে দিয়েছে। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
সত্যি আপু কক্সবাজার গিয়ে দারুন একটি আইডিয়া নিয়ে এসেছেন তো। গ্লিটার আর্ট পেপার দিয়ে বানানো ছাতাটি কিন্তু খুবই চমৎকার হয়েছে ।খুবই চমৎকার কালারফুল একটি ছাতা আপনি তৈরি করেছেন। কক্সবাজার গেলে এ ধরনের রংবেরঙের ছাতা গুলো দেখতে পাওয়া যায় ছাতার নিচে বসে তখন আরাম করতে অনেক ভালো লাগে। ভালোই লাগলো আপনার ছাতাটি দেখে।
জি আপু কক্সবাজারের রং বেরং এর ছাতার নিচে বসে এই আইডিয়াটা মাথায় এসেছে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপু আপনার এই গ্লিটার আর্ট পেপার দিয়ে তৈরী ছাতাআমার খুবই ভালো লেগেছে।কী অপূর্ব সুন্দর হয়েছে। চমৎকার ভাবে আর্ট করেছেন ধন্যবাদ আপনাকে।এটি দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইলো।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য। আপনাদের উৎসাহ পেলে তৈরি করার আগ্রহ আরো বেড়ে যায়।
গ্লিটার আর্ট পেপার দিয়ে ছাতা সত্যিই এটা অনেক ভালো ছিল। আপনি দারুন দক্ষতায় সম্পন্ন করেছেন এবং এই কাজটির জন্য আপনি প্রশংসার দাবিদার। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন এবং এটি বেশ ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল
কপি করে রাখলাম কিন্তু ভাইয়া। আর সকাল বেলাতেই আপনি শুরু হয়ে গিয়েছেন😝🤣। যাই হোক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাকে এত তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার জন্য আপনাকে লাল গোলাপের শুভেচ্ছা ও প্রাণঢালা শুভেচ্ছা রইল🤭😅
গ্লিটার পেপার দিয়ে অসাধারণ একটা ছাতা তৈরি করেছেন। বৃষ্টির দিনের জন্য অনেক কাজে লাগবে মনে হচ্ছে। কিন্তু এই ছাতা দিয়ে পানি পড়ে যাবে কিনা। আমার কাছে ছাতাটা বেশ ভালো লাগলো। বিশেষ করে অনেকগুলো কালার এর সমন্বয়ে তৈরি করেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
বানানোর কথা আমি বানিয়ে দিয়েছি। পানি পরলে আমার কোন দোষ নেই। নিচে রেইনকোট অবশ্যই পড়ে নিবেন😜। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
আমার কাছে অসম্ভব ভাল লেগেছে আপনার ছাতা তৈরি দেখে। আমার কাছে ভোটিং ভ্যালু যদি থাকতো তাহলে আপনাকে হান্ডেট পার্সেন্ট এর একটি ভোট করতাম। এভাবে সামনের দিকে এগিয়ে যাও দোয়া ও ভালোবাসা রইলো আপনার জন্য।
ইস! মিস হয়ে গেল ভোটটা। বাকি থাকলো ভাইয়া । ভোটিং ভ্যালু আসলে প্রথম ভোটটা কিন্তু আমাকে দিবেন। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।