রঙিন কাগজের ডাইনোসর তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে যেমন ভালো লাগে এগুলো দিয়ে বানাতে বাচ্চারাও এগুলো পেলে খুবই খুশি হয়। আজকে রঙিন কাগজ দিয়ে একটি ডাইনোসর তৈরি করেছি। বানানোর পর দেখতে খুবই কিউট লাগছিল। আমার ছোট ছেলে পেয়ে তো খুবই খুশি হয়েছে। তারপরে ডাইনোসরের কি হয়েছে তা আর নাই বলি। রঙিন কাগজের বিভিন্ন জিনিস বানাতে যত বেশি কষ্টকর আমার কাছে এগুলোর ভাঁজের বর্ণনা দেওয়া তার থেকে বেশি কষ্ট লাগে। মুখে কিছু কিছু ভাঁজের বর্ণনা বলে বোঝানো সম্ভব হয় না। তারপর চেষ্টা করবো সহজ ভাবে উপস্থাপন করার। আশা করি আপনাদের ভালো লাগবে।


IMG20230507112334.jpg



প্রয়োজনীয় উপকরণ

রঙিন কাগজ
কলম



প্রথমে A4 সাইজের একটি কাগজ নিয়েছি। তারপর কাগজটি আড়াআড়ি করে নিয়ে দুইপাশ থেকে অর্ধেক করে ভাঁজ করেছি।


IMG20230507110654.jpgIMG20230507110717.jpg

প্রথমে উপর থেকে দুই কোনা ভাঁজ করেছি। তারপর নিচের দিক থেকে একই রকম ভাবে দুই কোনা ভাঁজ করেছি।


IMG20230507110809.jpgIMG20230507110837.jpg

এখন দুই কোনা ঘুরিয়ে ভিতরের দিকে ভাঁজ করে দিয়েছি। তারপর বাম পাশের কোনা একটি উপরের দিকে উঠিয়েছি।


IMG20230507111115.jpgIMG20230507111150.jpg

এখন কাগজটি আবারও ঘুরিয়ে নিয়ে দুই পাশ থেকে আরো একবার নিচের ছবির মত করে ভাঁজ করেছি। একই রকম ভাবে নিচের পাশেও ভাঁজ করে নিয়েছি। তারপর কাগজটি উল্টিয়ে উপর থেকে দুই কোনা ভাঁজ করে দিয়েছি।


IMG20230507111228.jpgIMG20230507111318.jpg
IMG20230507111407.jpgIMG20230507111503.jpg

নিচের দিক থেকে দুই কোনা নিচের ছবির মত করে ভাঁজ করেছি। তারপর মাঝখান থেকে এক ভাঁজ করেছি।


IMG20230507111529.jpgIMG20230507111549.jpg

এখন ডাইনোসরের পাগুলোকে নিচের ছবির মতো করে ভাঁজ করেছি। তারপর উপরের চোখ এঁকেছি।


IMG20230507111855.jpg


IMG20230507112326.jpg


IMG20230507112340.jpg


এভাবে আমার রঙিন কাগজের ডাইনোসরটি তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ঠিক বলেছেন রঙিন কাগজ দিয়ে কিছু বানানো যতটা কষ্টকর তার চেয়ে ভাঁজ গুলো বর্ণনা দেওয়া আরো বেশি কষ্টকর। আজকে আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ডাইনোসর তৈরি করেছেন। আপনার রঙিন কাগজের ডাইনোসর তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। রঙিন কাগজ দিয়ে সময় পেলে আমিও কিছু বানানো চেষ্টা করি। যাইহোক রঙিন কাগজের ডাইনোসর তৈরি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাজের বর্ণনা গুলো দিতে গেলে মাঝেমধ্যেই তালগোল পাকিয়ে ফেলি। তারপরও চেষ্টা করি সুন্দর ভাবে দেয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সত্যি বলতে আপনার এই পোষ্টের মাধ্যমে নতুন কিছু শিখতে পেলাম। কাগজের ভাজে ভাজে কিভাবে ডাইনোসর তৈরি করতে হয় সেটা এই পোষ্টের মাধ্যমে আপনি তুলে ধরেছেন আর এটা দেখেই আমরা নিজেরাও চেষ্টা করতে পারব। নতুন কিছু শেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার পোষ্টের মাধ্যমে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার আজকের কাগজ দিয়ে বানানো ডাইনোসর টি সত্যিকার অর্থেই খুব সুন্দর হয়েছে তানিয়া আপু। এগুলো বানাতে ধৈর্য প্রয়োজন হয়। আপনি অনেক যত্ন নিয়ে বানিয়েছেন তা দেখে বোঝা যাচ্ছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

রঙিন কাগজের জিনিস গুলো বানাতে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়। কারণ অনেক সময় নিয়ে এগুলা বানাতে হয়। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাহ আপু আপনিতো দেখছি বিলুপ্ত প্রজাতি ডাইনোসর বানিয়ে ফেলেছেন রঙিন কাগজ দিয়ে।খুব ভালো লাগলো আপনার এই ডাইনোসর বানানোর পদ্ধতিটি। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

বিলুপ্ত প্রজাতির ডাইনোসের জন্যই বানিয়ে সংরক্ষণ করে রাখলাম। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ডাইনোসর তৈরি করার দারুণ একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করা এটা ডাইনোসর অনেকটাই সত্যিকারের ডাইনোসরের মত হয়েছে।

 3 years ago 

আমার তৈরি করার ডাইনোসরটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার রঙিন কাগজের ডাইনোসর টি দেখতে সত্যিই চমৎকার লাগছে। দেখে মনে হচ্ছে যেন সত্যি সত্যি একটি ডাইনোসর। রঙিন কাগজ দিয়ে এত চমৎকার ভাবে বানিয়েছেন দেখে বোঝার উপায় নাই যে রঙিন কাগজ দিয়ে বানিয়েছেন ।এটি পেয়ে বাচ্চারা নিশ্চয়ই ভীষণ খুশি হয়েছে ।বেশ ভালো লাগলো দেখে ।ধন্যবাদ।।

 3 years ago 

আমার রঙিন কাগজের ডাইনোসরটি দেখে আপনার সত্যিকারের ডাইনোসর মনে হয়েছে জেনে ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ডাইনোসর প্রাণীটি অনেক আগেই বিলুপ্ত হয়ে গিয়েছে। রঙিন কাগজ ব্যবহার করে তার দৃশ্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। যেটা আপনার নতুন একটি দক্ষতা। এই ধরনের কিছু তৈরি করতে পারলে অনেক ভালো লাগে।

 3 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া এরকম কিছু তৈরি করতে পারলে আসলেই ভালো লাগে দেখতে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে ডাইনোসর তৈরি করেছেন। কালার সিলেকশনটা অসাধারণ হয়েছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

কালারের কারণে আমার কাছেও ডাইনোসরটি অনেক বেশি সুন্দর লেগেছে। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজ দিয়ে ডাইনোসর তৈরি। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে হলে ব্যাপক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। আপনি বেশ সুন্দরভাবে ডাইনোসর তৈরি করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে ডাইনোসর তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ডাইনোসরটির প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপনার চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61662.76
ETH 1714.79
USDT 1.00
SBD 0.38