ছুটির দিন মানেই ঘুরতে যাওয়া আর ফটোগ্রাফি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
কোথাও ঘুরতে গেলে আমার ড্রাইভার(হাসবেন্ড) বেচারা গাড়ি চালায়। আর আমি পিছনে বসে প্রকৃতির ছবি তুলি। এরকম রাস্তাঘাটের ছবি তুলতে আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে আকাশটা দেখতে এত চমৎকার লাগে কি আর বলবো। বড় ছেলে আমাদের সঙ্গে গিয়েছিল না । ছোট জনও ঘুমিয়ে পড়েছিল। সেজন্য ছবিগুলো তুলতে আমার খুব সুবিধা হয়েছিল।
আমরা দুপুরের দিকে বাসা থেকে বের হয়েছিলাম। এজন্য যমুনা ফিউচার পার্কে আসতে আসতে প্রচন্ড ক্ষুধা পেয়ে গিয়েছিল। তাই ভাবলাম যে শুরুতে আগে দুপুরের খাওয়া দাওয়া সেরে নেই। তারপর না হয় কেনাকাটা করা যাবে। তাই দিল্লি দরবারে গিয়ে বিরিয়ানি খেয়ে নিলাম। তারপর বাচ্চার স্কুল ব্যাগ কিনে বাসায় চলে এসেছি। আরেকটু ঘোরার ইচ্ছা ছিল কিন্তু এর মধ্যে তৌহিদা আপু ফোন দিল যে ওরা বাসায় আসছে। তাই তাড়াতাড়ি চলে আসলাম বাসায়।
ধন্যবাদ
@tania
| Photography | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
টাইটেলে কিন্তু সত্যি আমার মনের কথা তুলে ধরেছেন। ছুটির দিন মন চাই বেশি করে ঘুমাতে আর বাইরে কোথাও ঘুরতে যেতে। ভুল করেও মন চায় না কোন কাজে হাত লাগায়। কিছু কিছু ক্ষেত্রে নিজের মধ্যে অলসতা কাজ করে আর মনে হয় বাইরে চলার জন্য খুবই একটিভ রয়েছে। যাই হোক বেশ ভালো লাগলো আপনার এত সুন্দর ঘোরাঘুরির ফটোগ্রাফি দেখে।
আমার তো ছুটির দিন ঘরে বসে থাকতে একদমই ভালো লাগেনা। কোথাও না কোথাও যাওয়ার প্লান ঠিকই করে ফেলি। যাই হোক ভাইয়া ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
হুম আপু ছুটির দিন বলে কথা আর ফটোগ্রাফি হবে না ৷এটা কথা ৷বনানীর বিভিন্ন আলোকচিত্র তুলে ধরেছেন ৷কসমেটিক করেছেন ৷হুম প্রতিটি ফটোগ্রাফি ছিল দেখার মতো ৷ধন্যবাদ আপু
আমার ছুটির দিনের ঘোরাঘুরির ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ মন্তব্যের জন্য।
আসলে কাজ করার লেখাপড়ার মধ্যেই হোক ছুটির দিন আসলেই অনেক ভালো লাগে কারণ কাজের মধ্যে একটু বিনোদনেরও দরকার আছে। তাই আমাদের ছুটি পেলে ঘোরাঘুরি করতে অনেক মজা লাগে। আর ছুটির দিনে আমার সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে ইচ্ছে করে যেমন নদীর পারে এমন অনেক জায়গায়। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার তো ছুটির দিনে সবচেয়ে বেশি ভালো লাগে যে বাচ্চা আর হাজবেন্ডের অফিস বন্ধ থাকে সেজন্য। একটু আরামে কাটানো যায়। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।
আমার কাছে তো ঘুরতে এবং ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। আপনি দ্বিতীয় অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন এবং বিভিন্ন জায়গায় ঘোরাঘুরিও করেছেন। আপনার কাটানো এত সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
ঘুরতে যাওয়া মানেই তো ফটোগ্রাফি করা ঘুরতে যাব আর ফটোগ্রাফি করবো না তা কি হয়। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাইয়া।
ছুটির দিনে খুবই আনন্দময় সময় পার করেছেন। ফটোগ্রাফির মাধ্যমে সুন্দর সুন্দর জায়গা দেখতে পেয়ে ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।
ঠিকই বলেছেন ভাইয়া ছুটির দিনে অনেক ভালো একটি সময় কাটিয়েছিলাম ফ্যামিলির সঙ্গে । ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। আমার দেখে খুবই ভালো লাগলো। শুভ কামনা রইল।
আমার সবগুলো ফটোগ্রাফি আপনি দেখেছেন এবং আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
সারাদিন ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে যাওয়ার পরে বালতি ভরে খাবার খাবেন এটাই স্বাভাবিক হা হা হা ।
আপনার শেয়ার করা পোস্ট অনেক ভালো লেগেছে সুন্দর ফটোগ্রাফি গুলো আর লোভনীয় খাবারের সমন্বয় এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
বালতিতে খুব বেশি খারাপ ছিল না ভাইয়া।। দুজনের খাবার ছিল মাত্র। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।