এসো নিজে করি রঙিন কাগজ দিয়ে খরগোশ তৈরি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম রঙিন কাগজের তৈরি জিনিস নিয়ে। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানালে দেখতে খুব চমৎকার লাগে। এই জিনিসগুলো বানানোর জন্য অনেক ধৈর্য্য, সময় এবং নিরিবিলি পরিবেশের দরকার হয়। বাচ্চাদের জন্য নিরিবিলি পরিবেশ পাওয়া খুবই কষ্টকর। কিন্তু যখনই নিরিবিলি পরিবেশ পেয়ে যাই তখনই আমি এগুলো বানাতে বসে যাই। কারন আমার কাছে ভালই লাগে রঙিন কাগজের জিনিস তৈরি করতে। আজকে রঙিন কাগজ দিয়ে একটি খরগোশ তৈরি করেছি। খরগোশটি বানানো পর অনেক সুন্দর লেগেছে আমার কাছে। আশা করি আপনাদের কাছেও ভাল লাগবে। তাহলে শুরু করি।
প্রয়োজনীয় উপকরণ:
কাঁচি
আঠা
স্কেল
পেন্সিল
কলম
প্রথমে লম্বা একটি কাগজ এভাবে কেটে দুই পাশ থেকে ভাঁজ করেছি। তারপর আঠা দিয়ে এভাবে গোল করে লাগিয়ে নিয়েছি।
এখন ৫ সেন্টিমিটার লম্বা এবং ৫ সেন্টিমিটার চওড়া একটি কাগজ কেটে নিয়েছি। তারপর কাগজের মাথার দিক দিয়ে গোল করে কেটেছি।
এখন ওই কাটা কাগজটি আগের গোল কাগজের নিচে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি খরগোশের হাত বানানোর জন্য।
এখন ৭/৭ সেন্টিমিটার লম্বা একটি কাগজ নিয়েছি। কাগজটি মাঝ বরাবর ভাঁজ করে মাথার দিকে গোল করে কেটেছি।
এখন এই কাগজটিকে আগের বানানো কাগজটির দুই সাইড দিয়ে এভাবে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
একটি কাগজে প্রথমে একটি বৃত্ত এঁকে উপরে দুটি কানের মতো এঁকে নিয়েছি। তারপর কাঁচি দিয়ে কেটে নিয়েছি।
এখন গোল করে দুটি সাদা কাগজ কেটে কলম দিয়ে এঁকে নিয়েছি চোখ বানানোর জন্য। তারপর চোখ দুটি গোল কাগজটির উপরে আঠা দিয়ে বসিয়ে দিয়েচি। তারপর নাক এবং মুখ কলম দিয়ে এঁকে নিয়েছি।
এখন ৭ সেন্টিমিটার লম্বা এবং ৩ সেন্টিমিটার চওড়া একটি কাগজ কেটে নিয়েছি। তারপর কাগজটিকে ভাঁজ করে নিয়েছি।
এখন এই কাগজটিকে আগে থেকে বানিয়ে রাখা খরগোশের উপরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।তারপর এর উপরে খরগোশের মুখটি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
এভাবেই তৈরি হয়ে গেল আমার রঙিন কাগজের খরগোশ। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্ট দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photography | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
রঙিন কাগজ দিয়ে কিউট খরগোশের চিত্র দেখে মুগ্ধ হলাম ।আমার কাছে বেশ ভালো লাগলো আপনার তৈরি করা খরগোশের অরগ্যামিটি।।
ধন্যবাদ আপু আমাদের সাথে শেয়ার করার জন্য।।
আপনার কাছে আমার তৈরি খরগোশের অরিগামিটা ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য।
খরগোশ আমার অনেক পছন্দের একটি প্রাণী। রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর ভাবে কিউট একটি খরগোশ তৈরি করেছেন। রঙিন কাগজের তৈরি ক্রাফ্ট গুলো আমার খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গ্রাফট পোস্ট এত সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।
খরগোশ আসলেই দেখতে অনেক কিউট লাগে। কাগজের তৈরি খরগোশ ও বেশ ভালই লেগেছিল আমার কাছে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনি একদম ঠিক কথা বলেছেন আপু এই ধরনের জিনিস তৈরি করার জন্য ধৈর্য এবং নিরিবিলি পরিবেশের প্রয়োজন করতে থাকে। যদি শিশুরা পাশে থাকে তাহলে এটা তৈরি করা খুবই কষ্টকর হয়ে যাবে।
আজকে আপনি আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে খরগোশের অরিগমি তৈরি করার খুবই চমৎকার একটা পদ্ধতি শেয়ার করেছেন আপু।
কাগজের তৈরি জিনিসগুলো তৈরি করতে বেশ ভালই লাগে। কিন্তু এই বাচ্চাদের যন্ত্রণায় বসতে পারি না। যাই হোক আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম । ধন্যবাদ মন্তব্যের জন্য।
রঙিন কাগজ দিয়ে খুবই কিউট একটি খরগোশের অরিগামি তৈরি করেছেন। আমার কাছে ভীষণ ভালো লাগে কাগজে দিয়ে তৈরি করা যেকোনো জিনিসপত্র। জিনিসপত্র তৈরি করতে অনেক সময় লেগে যায়। আমাদের সাথে এত সুন্দর একটি খরগোশের অরগান শেয়ার করার জন্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া রঙিন কাগজের যে কোন জিনিস তৈরি করলে দেখতে বেশ ভালো লাগে। আমার তৈরি খরগোশটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এ ধরনের কাজ আমার কাছে খুবই ভালো লাগে।তাই এমন কিছু দেখলে এড়িয়ে যেতে চাইলেও পারিনা।
অনেক সুন্দর এবং নিখুত একটি ক্রাফট বানিয়ে দেখিয়েছেন আপনি।বেশ ভালো লেগেছে।উপস্থাপনাও ভালো ছিল।
এড়িয়ে যাওয়ার কি দরকার ভাইয়া। দেখে শুনে সুন্দর মন্তব্য করবেন। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
রঙিন কাগজের কাজ আমার সব সময় ভালো লাগে। আপনি অসাধারণ ভাবে রঙিন কাগজ দিয়ে খরগোশ তৈরি করেছেন। এমন ক্রিয়েটিভ কাজ আমি মনে করি সবারই ভালো লাগবে। শুভকামনা রইলো আপু।
আমার রঙিন কাগজের তৈরি খরগোশটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।
রবিন কাগজ দিয়ে খুব কিউট একটি খরগোশ বানিয়েছেন। আপনার রঙিন কাগজের কাজগুলো আমার বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সর্বদায়।
আমার রঙিন কাগজের কাজগুলো আপনি নিয়মিত দেখেন জেনে খুবই খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে সব সময় উৎসাহ দেয়ার জন্য।
সত্যি বলতে আপনার খুব কম পোস্ট আমার মিস হয় দেখা থেকে। সবটাই চোখে পড়ে ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটি খরগোশ তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার তৈরিকৃত খরগোশের সামনের মুখের দৃশ্যটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার তৈরিকৃত খরগোশের মুখের দৃশ্যটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আপনার কাগজের তৈরি করা খরগোশ দেখে ভীষণ ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে আপনি এই খরগোশটি তৈরি করেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন। খরগোশ আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। খরগোশ সাদা রঙের হওয়ায় আমি বেশি পছন্দ করি। আমাদের সাথে এত সুন্দর একটি খরগোশ এর অরিগামি শেয়ার করার জন্য ধন্যবাদ।
ঠিকই বলেছেন খরগোশের সাদা কালার হওয়ার কারণে আরো বেশি শুভ্র লাগে। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।