টিস্যু দিয়ে ফুল তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে টিস্যু দিয়ে আরেকটি ফুল তৈরি আপনাদের সঙ্গে শেয়ার করবো। এর আগে একদিন টিস্যু দিয়ে ফুল তৈরি করেছিলাম। তখন ফুলটি আমার কাছে বেশি ভালো লাগেনি। সেজন্য ভেবেছি এরপরে আবারও টিস্যু দিয়ে সুন্দর ফুল তৈরি করবো। সেজন্যই আজকের এই ফুলটি তৈরি করা। আজকের ফুলটি তৈরি করতে অনেক কষ্ট হয়েছে কারণ ছোট ছোট অনেক টিস্যু কাটতে হয়েছে।টিস্যু অনেক নরম থাকার কারণে আঠা দিয়ে জোড়া লাগাতে কষ্ট হয়েছে। কিন্তু সবশেষে ফুলটি দেখতে সুন্দর লেগেছে আমার কাছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20231011135416.jpg



প্রয়োজনীয় উপকরণ:

টিস্যু
আঠা
কাঁচি
সাইন পেন



প্রথমে চারকোনা একটি টিস্যু নিয়েছি। তারপর টিস্যুটিকে বেশ কয়েক বার ভাঁজ করে নিয়েছি। তারপরে পাতার শেপ এঁকেছি।


IMG20231010195002.jpgIMG20231010195139.jpg
IMG20231010195204.jpgIMG20231010195302.jpg

তারপর টিস্যুটি পাতার শেপে কেটে নিয়েছি। এভাবে বেশ কয়েক টুকরো কেটেছি। পাতাগুলোকে মাঝখান থেকে ভাঁজ করেছি।


IMG20231010195332.jpgIMG20231010195806.jpg

IMG20231010195936.jpg


এখন পাতাগুলোকে একটি সঙ্গে আরেকটি আঠা দিয়ে লাগিয়েছি নিচের ছবির মত করে।


IMG20231010200033.jpgIMG20231010201128.jpg

IMG20231010201139.jpg


আরেকটি টিস্যু নিয়ে চিকন করে কেটেছি। তারপর উপরে সাইন পেন দিয়ে রং করেছি। কাঁচি দিয়ে চিকন করে সাইডে কেটে গোল করে মুড়িয়ে নিয়ে ফুলটির উপরে লাগিয়ে দিয়েছি।


IMG20231010202035.jpgIMG20231010202214.jpg
IMG20231010202403.jpgIMG20231010202446.jpg

চিকন একটি কাগজ নিয়ে গোল করে মুড়িয়ে নিয়েছি।


IMG20231010202612.jpgIMG20231010202717.jpg

সবুজ একটি কাগজ নিয়ে ভাঁজ করে পাতার মত করে কেটেছি তারপর মাঝখান থেকে চিকন করে ভাঁজ করেছি নিচের ছবির মত করে।


IMG20231010202823.jpgIMG20231010202853.jpg

পাতার ভাঁজ খুলেছি। তারপর গোল লাঠিটির সঙ্গে লাগিয়ে দিয়েছি।


IMG20231010202908.jpgIMG20231010203001.jpg

পাতা এবং গোল মোড়ানো কাগজটি ফুলটির সঙ্গে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।


IMG20231010203024.jpg


IMG20231010203149.jpg


এভাবে আমার টিস্যু দিয়ে ফুলটি তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

টিস্যু দিয়ে এত সুন্দর ফুল তৈরি করা যায়, সেটা কল্পনাতে আসিনি। আপনি অনেক সুন্দর ফুল তৈরি করেছেন। বিশেষ করে ফুলের টপে রাখার কারণে একদম অরজিনাল ফুলের মতনই লাগছে।

 2 years ago 

ফুলের টবে বসিয়ে ছবি তোলার চেষ্টা করেছি যাতে সুন্দর লাগে দেখতে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আজকে চমৎকারভাবে টিস্যু দিয়ে ফুল তৈরি করেছেন। ফুলটা দেখতে বেশি দারুন লাগতেছে। এই কাজটি যত মনে হচ্ছে সহজ অনেক কিন্তু কঠিন কারণ টিস্যু খুবই নরম এই টিস্যু দিয়ে এটা আমি করতে গিয়েছিলাম পারি নাই। আজকে আপনি বেশ দারুণভাবে সম্পন্ন করেছেন। দেখতেও ভীষণ ভালো লাগতেছে। প্রথমে মনে হচ্ছে বাস্তবে কোন ফুল দেখতেছি। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

আমিও ভাইয়া বেশ কয়েকটি বানানোর পর এটিতে সফল হয়েছি। বাকিগুলোতে আর সফল হতে পারিনি। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

টিস্যু পেপার যেহেতু খুবই পাতলা, তাই টিস্যু পেপার দিয়ে যে কোন কিছু তৈরি করতে অনেক বেশিই সাবধানতার সাথে করতে হয়৷ আপনার আগের ডাই পোস্ট টি বোদব হয় আমার চোখে পড়েনি। তবে আজকের ফুলটি আপনি বেশ ভালোই বানিয়েছেন আপু। টিস্যু পেপার ব্যবহার করে মনের মতো ফুল বানাতে আপনার বেশ কষ্ট হয়েছে বোঝাই যাচ্ছে, যেহেতু ফুলগুলোয় অনেক গুলো পাপড়ি আপনি ব্যবহার করেছেন। তবে আউটকাম বেশ সুন্দর হয়েছে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু টিস্যু খুব পাতলা থাকে এজন্য এগুলো দিয়ে কোন কিছু বানালে খুব সাবধানতার সাথে বানাতে হয়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার দক্ষতা সত্যি খুবই প্রশংসনীয়। এত সুন্দর ভাবে টিস্যু দিয়ে ফুল তৈরি করেছেন দেখে যেন মনে হচ্ছে একদম বাস্তব ফুল। অনেক অনেক ভালো লাগলো আপু ফুল তৈরি করে গোলাপ গাছে লাগিয়ে দিয়েছেন দেখে। আশা করব এমন আরো সুন্দর ফুল নিয়ে আমাদের মাঝে উপস্থিত হবেন আপনি।

 2 years ago 

জি ভাইয়া ফুল তৈরি করে গোলাপ গাছে বসিয়ে ছবি তুলেছি যাতে ভালো লাগে দেখতে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

টিস্যু দিয়ে ফুল তৈরি করেছেন দেখতে অসাধারণ সুন্দর লাগছে বিশেষ করে সাদা ফুলের পাপড়ি গুলো যেন আরো সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনার নিখুঁত কাজের দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া সাদা ফুলের পাপড়ি হওয়ার কারণে আরো বেশি ফুটে উঠেছে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

টিস্যু দিয়ে খুবই সুন্দর ফুল তৈরি করেছেন। এই ফুল দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর ভাবে আপনি এই উপস্থাপন করেছেন। আসলে এই ফুলের ডাই পোস্টটি আমার অনেক বেশি ভালো লেগেছে। দেখতে অনেক সুন্দর লাগছে।

 2 years ago 

আমার ফুলটি দেখতে পেয়ে আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

টিস্যু দিয়ে অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন। ফুলটি দেখতে একদম অরিজিনাল ফুলের মতো লাগছে। বিশেষ করে মাঝখানের কলিটার জন্য দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। তাছাড়া সাদা রঙের ফুল গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফুলের মাঝের কলি টা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

টিস্যু মাপ মতো কেটে আবার সেগুলোতে আঠা লাগানো বেশ কঠিন একটা কাজ কষ্ট হওয়ারই কথা। বেশ দারুণ লাগছে ফুলটা। টিস‍্যু দিয়ে দারুণ তৈরি করেছেন ফুলটা আপু। বেশ সুন্দর লাগছে। ফুল তৈরির প্রতিটা ধাপ খুবই সুন্দর উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

টিস্যু নরম হওয়ার কারণে সেগুলো নিয়ে কাজ করে বেশ কষ্টকর। তারপরেও সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করেছি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার আইডিয়া বেশ দারুন ছিল। টিস্যু পেপার দিয়ে খুব সুন্দর ফুল তৈরি করেছেন আপনি। এ ধরনের ডাই গুলো তৈরি করতে সময় লাগলেও তৈরি করার পর দেখতে আমার কাছে বেশ ভালই লাগে। কালার কম্বিনেশন ও বেশ ভালো ছিল ।ধন্যবাদ এত সুন্দর একটি ফুল তৈরি করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আমার টিস্যু পেপার দিয়ে ফুল তৈরির আইডিয়াতে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62633.64
ETH 1783.73
USDT 1.00
SBD 0.38