দুটি স্ক্রু এর থ্রিডি আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।


আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার আপনাদের সঙ্গে একটি থ্রিডি আর্ট শেয়ার করব। থ্রিডিগুলো করতে বেশ ভালো লাগে। থ্রিডি আর্টগুলো দেখে যতটা সহজ মনে হয় আসলে এই আর্টগুলো করা ততটাই কঠিন। কারণ পেন্সিলের ছোট ছোট অনেক ফিনিশিং দিতে হয়। পেন্সিলের ফিনিশিং গুলো যত ভালোভাবে দেওয়া যায় তত বেশি সুন্দর হয়। আজকে আমি একটি জ্যামিতিক থ্রিডি আর্ট করেছি। এই আর্টটি করতে অনেক বেশি কষ্ট এবং সময় লেগেছে। প্রতিটি অংশ মেপে মেপে করতে হয়েছে।এজন্য খুব সাবধানে করতে হয়েছে। মাপের কম বেশি হলে পুরো আর্টটি নষ্ট হয়ে যেত। আজকের আর্টের প্রতিটি অংশ যেভাবে মেপে করেছি হয়তো লিখে সেভাবে বোঝাতে পারবো না। এজন্য অনেক ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনারা ছবিগুলো দেখে বুঝতে পারবেন এবং আর্টটি আপনাদের কাছে ভালো লাগবে।


IMG20221024121603.jpg


প্রয়োজনীয় উপকরণ:

  • সাদা কাগজ
    • পেন্সিল
      • রাবার
    • কম্পাস
  • স্কেল

IMG20221024112911.jpgIMG20221024113010.jpg

প্রথমে একটি বৃত্ত এঁকেছি। তারপর কম্পাস দিয়ে মেপে কয়েকটি ডট দিয়েছি।। তারপর প্রতিটি ডট স্কেল দিয়ে মিলিয়ে দিয়েছি।


IMG20221024113244.jpgIMG20221024113454.jpg

এখন কম্পাস দিয়ে মেপে সাইডে একটি ঘর এঁকেছি। তার পাশে আরেকটি বৃত্ত এঁকে আগের মত ভেতরে আবারো কয়েকটি দাগ দিয়েছি।


IMG20221024113527.jpgIMG20221024113534.jpg

এখন ছবিতে দেখতে পাচ্ছেন যে ওই অংশটুকু কম্পাস দিয়ে মেপে পাশে আরো দুটি দাগ দিয়েছি।।


IMG20221024113705.jpgIMG20221024113807.jpg

স্কেল দিয়ে আর একটি ঘর এঁকেছি এবং তার পাশে কম্পাস দিয়ে মেপে একই রকম ভাবে আরেকটি ঘরে এঁকেছি।


IMG20221024113959.jpgIMG20221024114041.jpg

একই রকম ভাবে মেপে ডান সাইডে আরও দুটি ঘর এঁকেছি।


IMG20221024114133.jpgIMG20221024114237.jpg

বৃত্ত দুটির ভিতরে আরও দুটি বৃত্ত এঁকেছি। শুরুর দিকের বৃত্তের ভেতরে যেভাবে মেপে ঘর এঁকেছিলাম এখানেও একই রকম ভাবে ঘর এঁকেছি।


IMG20221024114940.jpgIMG20221024120541.jpg

ভেতরের দিকে আরো কিছু দাগ দিয়েছি। পেন্সিলের বাড়তি দাগগুলো মুছে ফেলেছি। তারপর পেন্সিল দিয়ে কিছু অংশ গাঢ় এবং কিছু অংশ হালকা করে রং করছি।


IMG20221024121016.jpgIMG20221024121422.jpg

বাকি ঘর গুলো পেন্সিল দিয়ে রং করেছি এবং নিচে শ্যাডো আঁকার জন্য পেন্সিল দিয়ে কিছু কালার করেছি।


IMG20221024121428.jpg


সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20221024121555.jpg



IMG20221024121541.jpg


এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 3 years ago 

আপু আপনি আজকে চমৎকার একটি জ্যামিতিক থ্রিডি আর্ট করেছেন। আমার কাছে সম্পুর্ন নতুন লেগেছে। এভাবে আগে মনে হয়না কেউ আর্ট করেছেন। ভালো ছিলো আপু শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

আমার আজকের থ্রিডি আর্টটি আপনার কাছে নতুন লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

থ্রিডি আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। কারণ এগুলো একেবারে বাস্তব মনে হয় ।অনেক সতর্কর সাথে করতে হয়, অনেক সময় এগুলো করতে হয় , তা না হলে একটু এদিক সেদিক হয়ে গেলে এগুলো আর থ্রিডি মতো লাগে না। আপনি খুব সুন্দর করে স্ক্রু এর থ্রিডি আর্ট করেছেন এটি খুবই সুন্দর লাগছে আপু।

 3 years ago 

ঠিক বলেছেন আপু থ্রিডি আর্টগুলো দেখলে একেবারে বাস্তব মনে হয়। ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

দুটি স্ক্রু এর থ্রিডি আর্ট অনেক সুন্দর হয়েছে দেখে খুবি ভালো লেগেছে আমার।ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

সময় নিয়ে আমার থ্রিডি আর্টটি দেখার জন্য সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দুটি স্ক্রু এর থ্রিডি আর্ট দেখতে খুবই সুন্দর হয়েছে। এই ধরনের আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। এই আর্টগুলো ফটোগ্ৰাফির মাধ্যমে ফুটিয়ে তোলা খুবই কষ্টকর। আপনার এই থ্রিডি পেন্সিল আর্ট দেখে অনেক ভালো লাগলো। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

এই ধরনের আর্ট আপনিও করেন জেনে ভালো লাগলো আপু। আসলেই এগুলো করতে ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

থ্রিডি আর্ট আমার বরাবরই খুব ভালো লাগে। কারণ একটা সময় আমি থ্রিডি আর্ট করতাম যদিও সেটি আর্কিটেকচারের থ্রিডি আর্টের কথা বলছি। তবে খুব ভালো লাগলো আপনার আজকের এই আর্ট টি দেখে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার থ্রিডি আর্টটি দেখে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 3 years ago 

থ্রিডি আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু মনে হয় বেশ কঠিন। আমি কখনও চেস্টা করনি করতে । মনে হয় আমার দ্বারা এ আর্ট সম্ভব না। তবে একদিন চেস্টা করবো। অনেক সুন্দর হয়েছে আপনার থ্রিডি আর্টটি।

 3 years ago 

কিছুটা তো কঠিন আছে তার থেকে বেশি সময় লাগে। তারপর ভালোই লাগে আঁকতে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসাধারণ একটি থ্রিডি আর্ট করেছেন আপু। আপনার থ্রিডি আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আজকের টাও খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার থ্রিডি আর্ট গুলো আপনি দেখেন জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে সবসময় পাশে থাকার জন্য।

 3 years ago 

আসলে থ্রিডি আর্টগুলো যতটা সোজা মনে হয় আসলে ততটা সোজা হয় না ।বেশ কঠিনই লাগে। তবে আপনি চমৎকার ভাবে আর্ট টি করেছেন। এই আর্ট গুলোর শেষে ছবিতে ফুটিয়ে তোলায আমার কাছে বেশি কঠিন মনে হয়। যাই হোক ভালো লাগলো ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62692.24
ETH 1777.95
USDT 1.00
SBD 0.38