(এসো নিজে করি)জামায় হাতের কাজের ডিজাইন -৩(১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামুআলাইকুম সবাইকে। আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
অনেকদিন পর আবার হাজির হলাম একটি জামার ডিজাইন নিয়ে। জামায় সুতা দিয়ে হাতের কাজ করলে সেই সকল জামা দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। আগে এক সময় ড্রেস এ হাতের কাজ করা থাকলে সেই ড্রেসগুলোর দাম অনেক বেশি হত।এখন এত বেশি হাতের কাজের ড্রেস না চললেও বিভিন্ন কারুপণ্য এর দোকানে এই রকম হাতের কাজ করা ড্রেসগুলো পাওয়া যায়। আমার কাছে খুবই ভালো লাগে এই ড্রেসগুলো। এক সময় আমি নিজের ড্রেস এ নিজেই হাতের কাজ করতাম। আমার নেশার মত ছিল। একটা ড্রেস এ কাজ করা শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত করতেই থাকতাম। এ জন্য কত বকা খেয়েছি তার ঠিক নেই। আজকে এই ডিজাইনটি আঁকতে গিয়ে সেই পুরোনো দিনের কথা মনে পরে গেল। যাই হোক কথা না বাড়িয়ে শুরু করি আজকের আর্ট। আশা করি আপনাদের ভালো লাগবে।



Polish_20220408_103740072.jpg

প্রয়োজনীয় উপকরণ:

  • সাদা খাতা
    • পেন্সিল
  • রাবার

প্রথমে জামার গলার একটি ডিজাইন এঁকেছি। আপনারা চাইলে এখানে যেকোন গলার ডিজাইন আঁকতে পারেন।

IMG20220331185917.jpg

এখন দুই কোনায় দুটিফুল এঁকেছি।ফুলের দুই সাইড দিয়ে পাতার মত করে এঁকেছি।
IMG20220331190140.jpgIMG20220331190308.jpg

এখন ডান সাইডে একটি S এর মত এঁকে তারপাশে ছোট ছোট পাতা এঁকেছি। তারপর আবার S এঁকে একটি ফুল ও পাতারমত এঁকেছি।

IMG20220331190603.jpg

এখন নিচে একটি কলকি এঁকে তার ভিতর আবার ছোট ছোট পাতা এঁকেছি এবং বাইরের অংশ ভরাট করেছি।

IMG20220331190855.jpg

এখন কলকির পাশে লম্বা একটি দাগ দিয়ে তার সাইড দিয়ে ছোট ছোট পাতা এঁকেছি।
IMG20220331191116.jpgIMG20220331191445.jpg

এখন সব পাতাগুলো ভরাট করেছি পেন্সিল দিয়ে।

IMG20220331192049.jpg

এখন গলার সাইডে ছোট ছোট লম্বা দাগ দিয়ে ডিজাইন করেছি।

IMG20220331192235.jpg

সবশেষে আমার নামের সাইন করে আমি আমার আর্টটি শেষ করেছি।

IMG20220331192256.jpg

এভাবেই আমার আর্টটি সম্পন্ন হল। আশা করি আমার আজকের পোস্টটি আপনাদের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল, থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

Sort:  
 4 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে একটি জামার হাতের কাজের ডিজাইন শেয়ার করেছেন। এরকম ডিজাইন দেখতে সত্যিই অনেক বেশি ভালো লাগে ,বিশেষ করে মেয়েরা যে জামা গুলো পড়ে সেই জামার উপরে এরকম ডিজাইন দেখতে অনেক বেশী সুন্দর দেখায়। চমৎকার ভাবে উপস্থাপনের মাধ্যমে আমাদের মাঝে এই ডিজাইন শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য। এভাবেই উৎসাহ দিয়ে পাশে থাকবেন আশা করি। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

আপনার আর্ট খুবই সুন্দর হয়েছে । এই ডিজাইনটা সুই-সূতা দিয়ে জামার উপরে করলে আরো প্রাণবন্ত হয়ে ফুটে উঠবে ।
ছোট বেলায় আম্মুকে দেখেছি এমন হাতের কাজ করতে ।
স্মৃতি জাগানিয়া এমন পোস্ট দেখে ভাল লাগলো ।

 4 years ago 

ছোটবেলায় আমিও এরকম অনেক ডিজাইন জামায় সুই সুতা দিয়ে করেছি। খুব ভালো লাগতো দেখতে। এখন তো আর সময় হয়না ।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 4 years ago 

বাহ আপনি তো খুব সুন্দর জামার ডিজাইন করতে পারেন ।এভাবে করে জামার ডিজাইন করে হাতে সেলাই করে নিলে দেখতে খুবই ভালো লাগবে। ডিজাইনটা আমার অনেক ভালো লেগেছে অনেক সুন্দর হয়েছে ডিজাইনটি।

 4 years ago 

অনেকেই জামায় সুই সুতা দিয়ে ডিজাইন করে। সেজন্য ভাবলাম যে এরকম একটি ডিজাইন দিলে অনেকেরই উপকার হবে। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 4 years ago 

খুবই সুন্দর আর্ট হয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে,প্রতিটা ধাপ খুবিই সুন্দর হয়েছে এবং উপস্থাপন খুবই ভালো হইছে ,ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য ,শুভ কামনা রইল আপনার জন্য

 4 years ago 

আপনার কাছে আমার জামার ডিজাইন টি ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

আপু আপনি সত্যিই একজন অসাধারণ এবং অনন্য মানুষ। আপনার প্রতিবার প্রশংসা করতেই হয়। আপনি সত্যিই চমৎকার ভাবে এই কাজটি সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনার মন্তব্যটি পড়ে মন ভাল হয়ে গেল। এত সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 4 years ago 

আপু আপনার জামার গলায় হাতের কাজের ফুলটি খুব সুন্দর হয়েছে। আপনিতো দেখি অলরাউন্ডার। সর্বগুণে গুনি। এই ফুলটি সুতা দিয়ে কাজ করলে খুব দারুণ মানাবে। আপনি খুব সহজভাবে প্রতিটি ধাপ করে দেখিয়েছেন।আপনাকে অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি ফুলে এঁকে দেখানোর জন্য

 4 years ago 

আপনাদের এত সুন্দর মন্তব্যের জন্য কাজের উৎসাহ আরো বেড়ে যায়। এগুলো কিন্তু আমি এই ব্লগে জয়েন করার পরে শিখেছি । ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 4 years ago 

জামার গলার নকশাটা বেশ সুন্দর হয়েছে।নকশাটা বেশ ইউনিক।এভাবে রঙ্গিন সুতা দিয়ে হাতের কাজ করলে বেশ সুন্দর লাগবে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন।ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

ঠিক বলেছেন আপু রঙিন সুতা দিয়ে কাপড়ের কাজ করলে চমৎকার লাগবে। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 4 years ago 

বাহ আপনি খুব সুন্দর হাতের কাজের ডিজাইন করেছেন। দেখে খুব সুন্দর লাগছে। জামার গলার ডিজাইন টা খুব মানাবে। আমি যদি পারতাম নিজের একটা জামার গলার মধ্যে রকম ডিজাইন করতে। কিন্তু আমার মনে হচ্ছে খুব গর্জিয়াস। আপনাকে ধন্যবাদ আপু সুন্দর এই ডিজাইন টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য শুভেচ্ছা রইল।

 4 years ago 

ঠিক বলেছেন আপু এই ডিজাইনটি জামায় যদি সুই সুতা দিয়ে কাজ করা যায় তাহলে দেখতে অনেক চমৎকার লাগবে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 4 years ago 

ওয়াও চমৎকার হয়েছে আপনার ডিজাইন তৈরি ।জামায় এই ধরনের ডিজাইন দিলে সৌন্দর্য বৃদ্ধি পায়। আমার কাছে অনেক ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63723.49
ETH 1889.35
USDT 1.00
SBD 0.37