রঙিন কাগজের মাছ তৈরি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম রঙিন কাগজের তৈরি জিনিস নিয়ে। রঙিন কাগজের তৈরি জিনিসগুলো দেখতে বেশ ভালোই লাগে। রঙিন কাগজ দিয়ে যে কত জিনিস বানানো যায় তার কোন ঠিক নেই। আমার বাংলা ব্লগে জয়েন করার পরেই রঙিন কাগজ দিয়ে এত জিনিস বানানো শিখেছি। তাছাড়া সবাই নতুন নতুন সুন্দর সুন্দর জিনিস তৈরি করে।আজকে একটি মাছ তৈরি করেছি। এর আগেও রঙিন কাগজ দিয়ে মাছ তৈরি করেছিলাম। সেটি অবশ্য রঙিন কাগজ ভাঁজ দিয়ে অন্যরকম ভাবে তৈরি করেছিলাম। আজকের মাছটি রঙিন কাগজ কেটে কেটে তৈরি করেছি।আমার কাছে কালারের কারণে মাছটি অনেক বেশি আকর্ষণীয় মনে হয়েছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
রঙিন কাগজ
কাঁচি
কলম
আঠা
প্রথমে চারকোনা একটি কাগজ নিয়েছি। তারপর কাগজটি একবার বাম পাশ থেকে কোনাকুনি ভাঁজ করেছি। ভাঁজ খুলে আবার অন্য পাশ থেকে কোনাকুনি ভাঁজ করেছি।
ভাঁজ খুলে কাগজটিকে একবার লম্বালম্বি ভাঁজ দিয়েছি। আবার ভাঁজ খুলে আড়াআড়ি করে ভাঁজ করেছি।
এখন কাগজটিকে ঘুরিয়ে নিচের ছবির মত করে ভাঁজ করেছি। তারপর দুইপাশ থেকে দুই কোনা ভাঁজ করেছি।
কাগজটিকে উল্টিয়ে আবারও দুই কোনা ভাঁজ করেছি। তারপর দুই কোনা দুইপাশ থেকে ঘুরিয়ে ভাঁজ করে দিয়েছি নিচের ছবির মত করে।
আরেকটি কাগজ নিয়ে কোনাকুনি করে কেটে মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি। তারপর নিচের দিকে গোল করে ঘুরিয়ে কেটে নিয়েছি। এভাবে দুটি কাগজ কেটে নিয়েছি।
কোনা করে কাটা কাগজটির মাছের নিচে লাগিয়ে দিয়েছি লেজ বানানোর জন্য।
গোল একটি সাদা কাগজ কেটে নিয়ে তার উপরে কলম দিয়ে চোখ এঁকে নিয়েছি।
চোখটি মাছটির উপরে আঠা দিয়ে বসিয়ে দিয়েছি।
এভাবে আমার রঙিন কাগজের মাছটি তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
আরে আপু আপনি তো দেখছি রঙিন কাগজ ব্যবহার করে মাছ তৈরি করে ফেলেছেন। মাছটির পুকুরে ছেড়ে দিলে আমার মনে হয় ভালোই হতো। মাছটি অনেক বড়সড়ো ভাজা করে যদি খাওয়া যেত তাহলে আপনি মনে হয় খেয়ে নিতেন। যাই হোক আপনার দক্ষতার প্রকাশ ঘটেছে এই নিখুঁত কাজটির মাধ্যমে। আসলে অবসর সময়ে এরকম কাজগুলো করতে ভালো লাগে। আপনার আজকের মাছ তৈরি একেবারে বেস্ট ছিল বলতে হচ্ছে।
আমার এখানে তো পুকুর নেই আপনি নিয়ে যান আপু। আপনার পুকুরে ছেড়ে দিয়েন। বড় হলে আমাকে ফেরত দিয়েন। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
রঙিন কাগজের মাছ তৈরি ৷ অনেক সুন্দর করে বানিয়েছেন আপু ৷ আসলে এসব কাজ অবসর সময় করতে বেশ ভালোই লাগে ৷ ভালো লাগলো আপনার রঙিন কাগজ দিয়ে বানানো মাছ টি ৷
ঠিক বলেছেন ভাইয়া এসব কাজ অবসর সময়েই করতেই ভালো লাগে। ধন্যবাদ পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য।
জাস্ট অসাধারণ ছিল আপনার রঙিন কাগজের মাছ তৈরি। আপনি খুবই সুন্দরভাবে রঙিন কাগজ ব্যবহার করে অসাধারণ একটা মাছ তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে এভাবে অনেক কিছুই তৈরি করা যায় যেগুলো তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়। আপনি অনেক সময় দিয়ে এটি তৈরি করেছেন দেখে বোঝা যাচ্ছে।
ঠিক বলেছেন ভাইয়া রঙিন কাগজের জিনিসগুলো বানাতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজের মাছ তৈরি। আপনার তৈরি রঙিন কাগজ দিয়ে মাছ তৈরি দেখতে আমার কাছে বিশেষ করে অনেক ভালো লেগেছে। আসলে কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে হলে অনেক বেশি সময় লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করে ধাপে ধাপ শেয়ার করার জন্য।
আমার তৈরি রঙিন কাগজের মাছ দেখে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।
কাগজ দিয়ে খুব সুন্দর একটি মাছ তৈরি করেছেন আপু। ঠিকই বলেছেন, এখানে যুক্ত হয়ে সবাই বিভিন্ন রকমের জিনিস নতুন ভাবে শিখেছে। নতুন নতুন কাজ গুলো দেখতেও খুব ভালো লাগে। আপনার ডাই প্রজেক্ট টি আসলেই খুব সুন্দর হয়েছে। সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
এই ব্লগে জয়েন করার পর থেকেই রঙিন কাগজ দিয়ে এগুলো বানানো শিখতে পেরেছি। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
রঙিন কাগজের মাছ তৈরি অসাধারণ হয়েছে। আপনার ডাই পোস্ট দেখে মুগ্ধ হলাম। তাই ধাপে ধাপে উপস্থাপন দেখে শিখতে পারলাম পরবর্তী তৈরি করবো ইনশাআল্লাহ।
আমার রঙিন কাগজের তৈরি মাছটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি মাছ তৈরি করেছেন আপু। মাছ তৈরীর প্রতিটা ধাপ সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন।আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে সুন্দর একটি পোষ্ট আমাদের উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
মাছ তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
খুবই চমৎকার একটি রঙিন কাগজের মাছ তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনারা তৈরিকৃত এই রঙিন কাগজের মাছ দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন, ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
রঙিন কাগজের মাছ তৈরির প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। আপনি দেখে সুন্দর মন্তব্য করেছেন জন্য ধন্যবাদ।
রঙিন কাগজের মাছটি দেখতে ভীষণ সুন্দর লগছে আপু।আপনি খুব সুন্দর ভাবে ধাপগুলো তুলে ধরেছেন। আমার কাছে রঙিন কাগজের সবকিছুই ভালো লাগে।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার মত আমার কাছেও রঙিন কাগজের সবকিছু ভালো লাগে। এজন্যই মাঝেমধ্যে বানাই। ধন্যবাদ আপনাকে।