রঙিন কাগজের মাশরুম তৈরি

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

আসসালামুআলাইকুম সবাইকে।


আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে রঙিন কাগজের একটি মাশরুম তৈরি করে দেখাবো। রঙিন কাগজ দিয়ে কত কিছু যে বানানো যায় তার ঠিক নেই। যা মন চায় তাই বানানো যায় রঙিন কাগজ দিয়ে। আগে জানতাম না যে রঙিন কাগজ দিয়ে এত জিনিস বানানো যায়। এই ব্লগে জয়েন করার পর জানতে পেরেছি রঙিন কাগজে এত জিনিস বানানো যায়। তাছাড়া ছোটবেলায় শুধু নৌকা আর ফুল বানাতাম রঙিন কাগজ দিয়ে। কিন্তু এখন কত কিছু যে রঙিন কাগজ দিয়ে বানিয়েছে তার কোন ঠিক নেই। আজকের রঙিন কাগজের মাশরুমটি বানানোর পর খুব ভালো লাগছিল দেখতে। শেষে চোখ নাক মুখ এঁকেছি। কিন্তু আমার কাছে মনে হল যে চোখ নাক মুখ আঁকা থেকে এমনিতেই মাশরুমটি ভালো লাগছিল। আপনাদের কোন মাশরুমটি বেশি ভালো লেগেছে জানাবেন অবশ্যই। তাহলে শুরু করি।


photoCollageMaker_20221217_003958360.jpg



প্রয়োজনীয় উপকরণ:

রঙিন কাগজ

কাঁচি

কলম



1000000461.jpg1000000462.jpg

প্রথমে একটি চারকোনা কাগজ নিয়ে নিয়েছি। তারপর কাগজটিকে কোনাকুনি একবার ভাঁজ করেছি।


1000000463.jpg1000000464.jpg

কাগজটির সম্পূর্ণ ভাঁজ আবারো খুলে অন্যপাশ থেকে কোনাকুনি ভাঁজ করছি। তারপর দুই পাশ থেকে কোনাকুনি ভাঁজ করে নিচের থেকে আবার একটু ভাঁজ করেছি ছবির মত করে।


1000000465.jpg1000000466.jpg

এখন নিচে থেকে মাঝ বরাবর ভাঁজ করে দিয়েছি। তারপর কাগজকে ঘুরিয়ে উপর থেকে দুই কোনা ভাঁজ করেছি।


1000000467.jpg1000000468.jpg

এখন উপরের দিক থেকে সামান্য একটু ভাঁজ করেছি। তারপর নিচের দিক থেকে ছবির মত করে দুই পাশ করে দিয়েছি।


1000000469.jpg1000000470.jpg

এখন নিচের দিক থেকে সামান্য একটু ভাঁজ করে দিয়েছি। তারপর সাদা একটি ছোট কাগজ নিয়ে নিয়েছি।


1000000471.jpg


মাশরুমটিকে উল্টিয়ে সাদা কাগজটি ছবির মত করে ভিতরে ঢুকিয়ে দিয়েছে।


1000000472.jpg1000000473.jpg

সাদা কাগজটিকে এখন সব পাশ থেকে ভাঁজ করে নিয়েছি মাশরুমের সাইজ করে। তারপর ছোট সাদা গোল গোল কিছু কাগজ কেটেছি।


1000000475.jpg


সাদা গোল কাগজগুলো মাশরুমের উপরে বসিয়ে দিয়েছি। তারপর একটি কলম দিয়ে মাশরুমের চোখ নাক এঁকেছি।


1000000478.jpg


এভাবে আমার রঙিন কাগজের মাশরুমটি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 4 years ago 

রঙিন কাগজের মাশরুম তৈরি করাটা চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত।চোখ দুটো বেশ কিউট লাগছে দেখতে। রঙিন কাগজ দিয়ে যে কোন ধরনের জিনিস তৈরি করলে বেশ ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো সুন্দর করে তোলার জন্য আরো বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ আপু আপনাকে।

 4 years ago 

আমার রঙিন কাগজের তৈরি মাশরুমের চোখ দুটি আপনার কাছে কিউট লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 4 years ago 

ঠিকই বলেছেন আপনি। রঙ্গিন কাগজ দিয়ে আমরা আগে শুধু নৌকা এবং ফুল তৈরি করতাম। এখন বিভিন্ন রকম জিনিস তৈরি করি যা দেখতে খুবই সুন্দর লাগে। আপনার তৈরি করা মাশরুম টি দেখতে খুবই সুন্দর লাগছে। যে মাশরুম টি চোখ মুখ ছাড়া তৈরি করেছেন আমার কাছে সে মাশরুমটি বেশি ভালো লেগেছে ।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আমার কাছে অবশ্য চোখ মুখ ছাড়া মাশরুমটি বেশি ভালো লেগেছে। চোখ মুখ দেয়ার কারণে কেমন যেন অদ্ভুত লাগছিল। যাই হোক আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

রঙিন কাগজের মাশরুম তৈরি করেছেন। দেখতে অসাধারণ হয়েছে। মাশরুম এর চোখ মুখ তৈরি করাতে দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। ডাই প্রজেক্ট গুলো আমার বরাবরই ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপু।

 4 years ago 

আমার রঙিন কাগজের মাশরুম টি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাইয়া উৎসাহ দিয়ে পাশে থাকার জন্য।

 4 years ago 

আপু,প্রশ্ন এর জায়গায় মনে হয় পোস্ট হবে,একটু চেক করে নিয়েন।যাই হোক আসলেই রঙিন কাগজ দিয়ে যে এত কিছু বানাতে পারি শুধুমাত্র আমার বাংলা ব্লগে যোগ দেওয়ার জন্য ,আগে শুধু নৌকা আর প্লেন বানাতে পারতাম।আপু আপনার মাশরুম টা বেশ কিউট লাগছে।বেশ সুন্দর করে সহজ উপায়ে বানিয়েছেন। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 4 years ago 

ধন্যবাদ আপু ঠিক করে দিয়েছি। আমার মাশরুমটি আপনার কাছে কিউট লেগেছে জেনে খুশি হলাম।

 4 years ago 

রঙিন পেপার ব্যবহার করে দারুণভাবে মাশরুমের অরিগামি প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে।। বিশেষ করে নিচে কার্টুন এর আকৃতি দেওয়াতে আরো বেশি সুন্দর দেখাচ্ছে।

 4 years ago 

আপনার কাছে মাশরুমের কার্টুনের আকৃতি দেওয়ার কারণে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আমার কাছে অবশ্য কার্টুন ছাড়াটি বেশি ভালো লেগেছে। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 4 years ago 

ছোটবেলায় কাগজ দিয়ে শুধু তিনটা জিনিস বানাতে পারতাম, নৌকা, শাপলা ফুল আর এরোপ্লেন। আমার বাংলা ব্লগে আসার পর দেখতে পাচ্ছি আরো কত কি বানানো সম্ভব এই কাগজ দিয়ে। কাজগুলো সত্যিই ভীষণ মজার। আপনার কনসেপ্ট টা খুব মিষ্টি লেগেছে আপু। আমার তো সব থেকে মজার লাগছে মাশরুমের দুষ্টু মিষ্টি চোখ দুটো ।

 4 years ago 

আমিও আপনার মত এই তিনটিই বানাতে পারতাম। এরোপ্লেনের কথা ভুলে গিয়েছিলাম। মনে করে দেয়ার জন্য ধন্যবাদ।

 4 years ago 

রঙিন কাগজ দিয়ে যেকোন কিছু তৈরি করলে চমৎকার ফুটে ওঠে। আমারও বেশ ভালো লাগে রঙিন কাগজের ডাই প্রজেক্ট তৈরি করতে। আপনার কাগজের মাশরুম 🍄 বেশ কিউট লাগছে। ধাপে ধাপে সুন্দর তৈরি করে দেখিয়েছেন। ধন্যবাদ আপু।

 4 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া রঙিন কাগজ দিয়ে যাই বানানো যাক না কেন তাই দেখতে ভালো লাগে ধন্যবাদ আপনার উৎসাহ মূলক মন্তব্যের জন্য।

 4 years ago 

আমিও জানতাম না রঙিন কাগজ দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়।ছোটবেলার নৌকাও বিভিন্ন ধরনের ফুল বানাতাম শুধু কিন্তু আমার বাংলা ব্লগে এসে অনেক ধরনের জিনিস তৈরি করা যায় দেখছি।আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি মাশরুম তৈরি করেছেন দেখতে অনেক সুন্দর লাগতেছে আপু।

 4 years ago 

ঠিক বলেছেন আপু ছোটবেলায় শুধু নৌকা আর ফুলই বানাতে পারতাম। এখন অনেক কিছুই মোটামুটি বানাতে পারি। খুব ভালো লাগে দেখতে এগুলো । ধন্যবাদ মন্তব্যের জন্য।

চোখ মুখ ওয়ালা মাশরুম দেখে বেশ ভালোই লাগছে। হা হা হা... তবে এরকম ইনোসেন্ট চোখ মুখ ওয়ালা মাশরুম দেখলে, এরপর তো আর মাশরুম খেতে ইচ্ছা করবে না আপু।🤭

 4 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া এত কিউট মাশরুম দেখলে কি আর খেতে ইচ্ছা করবে। যাই হোক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63116.85
ETH 1835.65
USDT 1.00
SBD 0.38